মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সঞ্চারী কর | ০৬ আগস্ট ২০২৫ ১৫ : ৫২Sanchari Kar
নতুন অধ্যায় শুরু করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রোশন সিং। নায়িকার সঙ্গে বিচ্ছেদের মাত্র তিন মাসের মাথায় বিয়ে করলেন। পাত্রী অনামিকা মৈত্র। ভালবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। দিনটি ছিল ৩১ জুলাই।
রোশনের জীবনে নতুন বসন্ত আসার আভাস পাওয়া গিয়েছিল আগেই। তবে সেই সময় আদালতে শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলায় প্রেম নিয়ে মুলতে নারাজ ছিলেন তিনি। চুপিসারেই মনের মানুষের সঙ্গে এগোচ্ছিলেন স্বপ্নপূরণের পথে। চলতি বছরের এপ্রিল মাসে আইনি ভাবে বিচ্ছেদ হয় রোশন-শ্রাবন্তীর। প্রায় চার বছর মামলা চলার পর অবশেষে আলাদা হন তাঁরা। শ্রাবন্তী এখনও ‘একা’ থাকলেও সঙ্গী খুঁজে পেলেন রোশন।
নেটমাধ্যমে যদিও বিয়ের কোনও ছবি পোস্ট করেননি রোশন। তবে তাঁর স্ত্রী সেই বিষয়ে বেশ সক্রিয়। বিয়ের দিন অনামিকা সেজে উঠেছিলেন লাল টুকটুকে বেনারসিতে। সঙ্গে মানানসই মেকআপ, গা ভর্তি গয়না। চন্দনশোভিত ললাটে এঁকেছিলেন লাল টিপ। অন্য দিকে ঘিয়ে রঙা ধুতিতে নজর কেড়েছিলেন রোশন। নিয়ম মেনে সিঁদুর দান, মালাবদল করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। টলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর, অনামিকা কলকাতারই মেয়ে। মিডিয়া সায়েন্স নিয়ে এমএসসি করেছেন। তারপর এমবিএ।
প্রেম করাকালীন একে অপরের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন রোশন-অনামিকা। একসঙ্গে বেড়াতেও গিয়েছেন। সেই সময় যদিও প্রেমিকের মুখ প্রকাশ্যে না এনেই ছবি পোস্ট করতেন অনামিকা। বিয়ের আগে আইবুড়ো ভাত, গায়ে হলুদ, মেহেন্দি, বৃদ্ধির ছবি নেটমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। রোশন যদিও সে সব কিছুই করেননি। বলা যায়, জীবনের শুভ সময় নিজেকে খানিক অন্তরালেই রেখেছিলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী। অনামিকার ইনস্টাগ্রাম প্রোফাইল ভর্তি বিয়ের ছবি থাকলেও একটি পোস্ট ছাড়া রোশনের প্রোফাইলে বিয়ের কোনও চিহ্ন মেলে না। তা হলে কি বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতেই হিসেবি হয়ে উঠলেন রোশন? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
২০১৯ সালে পঞ্জাবি মতে চুপিসারে বিয়ে করেছিলেন রোশন-শ্রাবন্তী। বেশ কয়েক মাস চুটিয়ে সংসারও করেন তাঁরা। নেটমাধ্যম থেকে টলিউডের যে কোনও অনুষ্ঠান, নায়িকার পাশে দেখা যেত তাঁর স্বামীকে। কিন্তু বছর ঘুরতেই সম্পর্কের তাল কাটে। আলাদা বাড়িতে থাকতে শুরু করেন তাঁরা। বাড়তে থাকে তিক্ততা। নেটমাধ্যমে নানা ধরনের ইঙ্গিতমূলক স্টোরি দিয়ে চলত দুই পক্ষের ঠান্ডা লড়াই। তারপরেই আইনি বিচ্ছেদের পদক্ষেপ। তা নিয়েও যদিও কম জলঘোলা হয়নি। শোনা গিয়েছিল, রোশনের থেকে মোটা টাকা খোরপোশ দাবি করেছিলেন নায়িকা। তবে তা নিয়ে মুখ খোলেননি দু’জনের কেউই।
আরও পড়ুন: ‘সংস্কৃত মন্ত্র নয়, সিঁদুর দানের সময় বাজল তোমার চোখের কালো!’ নব-দম্পতির বিয়ে দেখে আবেগে ভাসলেন রূপম-পত্নী
অবশেষে বিচ্ছেদের পর নিজেদের মতো করে জীবন সাজিয়েছেন রোশন-শ্রাবন্তী। নানা সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, এই মুহূর্তে প্রেম করার সময় তাঁর নেই। শ্রাবন্তী ব্যস্ত কাজ নিয়ে। আপাতত মেতে রয়েছেন আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’ নিয়ে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত ‘আমার বস’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। বাবুসোনা ছবিটি শুটের সময় সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে তাঁর নাম জড়ায়। গুঞ্জন ছিল, পর্দার বাইরেও নাকি একে অপরের প্রেমে মজেছেন নায়ক-নায়িকা। তা নিয়ে দু’জনের মধ্যে খুনসুটিও চলত বিস্তর। তবে প্রেমটা আদৌ ছিল কি না, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই। আপাতত ছেলে ঝিনুক এবং কাজ নিয়েই দিনযাপন শ্রাবন্তীর। আগাগোড়াই নিজের শর্তে বেঁচেছেন নায়িকা। তাঁর প্রাক্তনও এবার তিক্ত অতীত ভুলে পা বাড়ালেন নতুন জীবনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি