মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Sonu Sood Raghav Juyal Bhumi Pednekar took social media to express heartbreak over the tragedy of Uttarkashi cloudburst

বিনোদন | উত্তরকাশীতে প্রলয়! ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কাঁদল বলিউড, সঙ্গে দিল গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ আগস্ট ২০২৫ ১৪ : ০৫Rahul Majumder

উত্তরাখণ্ডের উত্তরকাশী যেন আচমকাই মৃত্যু উপত্যকা! ধারালি ও সুখি টপ—এই দুই অঞ্চলে পরপর দুটি ক্লাউডবার্স্ট বা মেঘভাঙা বৃষ্টি মুহূর্তের মধ্যে নেমে এল এক প্রলয়। কেদার-বদ্রিনাথ যাওয়ার পথে গঙ্গোত্রী হাইওয়ের মাত্র এক কিলোমিটার দূরে, খীরগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ধারালি গ্রাম যেন হয়ে উঠল ধ্বংসস্তূপ।ঘটনাস্থলে বুলডোজারের গর্জন, হেলিকপ্টারের চিৎকার আর দূরে কান্নার শব্দ—এ এক ভয়াল দৃশ্য! ঘরবাড়ি, দোকান, হোমস্টে, হোটেল সবই মিশে গেল কাদামাটি আর পাথরের তীব্র স্রোতে।

এখনও নিখোঁজ বহু, মৃত কমপক্ষে পাঁচ!  মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ করেই পাহাড় বেয়ে নেমে এল বোল্ডার, জল, কাদামাটি আর মৃত্যুর স্রোত। এখনো বহু মানুষ নিখোঁজ। উদ্ধারকাজ চলছে রাজ্য ও কেন্দ্রের যৌথ নজরদারিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে যোগাযোগ রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন—“প্রত্যেক প্রাণ বাঁচাতে সম্ভাব্য সব চেষ্টা চলছে।”

 এই ঘটনায় বলিউডের চোখে জল। প্রতিক্রিয়া জানিয়েছেন সোনু সুদ,  রাঘব জুয়াল,ভূমি পেডনেকরের মতো বলিপাড়ার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব। 

নিজের এক্স হ্যান্ডেলে সোনু সুদ পোস্টে করলেন -
“উত্তরকাশীর ক্লাউডবার্স্ট আর বন্যা হৃদয়বিদারক। কেউ যে ঘর হারাল, কেউ জীবিকা, কেউ আপনজন—আমরা সবাই মিলে তাঁদের পাশে দাঁড়াতে হবে। শুধু সরকার নয়, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে।”

 

 

 

 

 এক্স হ্যান্ডেলে আদিভি শেশ লিখলেন - 
“উত্তরাখণ্ডের এই দৃশ্য মর্মান্তিক। প্রার্থনা করি… ”

 ভূমি পেডনেকর (ইনস্টাগ্রাম স্টোরি):

“হিমাচল আর উত্তরাখণ্ডে যা হচ্ছে তা হৃদয় ভেঙে দেয়। অরণ্য কাটা, অসহনীয় নির্মাণ, প্রকৃতির ভারসাম্য নিয়ে কোনো ভাবনা নেই! প্রতি বর্ষায় এই রাজ্যগুলিকে এমন দুর্যোগের মধ্যে পড়তে হয়। প্রকৃতির সামনে আমরা কেউই কিছু না। এবার অন্তত শিখুন!”

তিনি আরও কিছু ভয়াবহ ভিডিও ও ছবিও শেয়ার করেছেন যেগুলি দেখলেই শরীর শিউরে উঠবে।

 

রাঘব জুয়াল, যিনি নিজেও উত্তরাখণ্ডের বাসিন্দা, ইনস্টাগ্রামে লিখলেন :
“প্রার্থনা…” একটি ভিডিও রিপোস্ট করে লেখেন—“এই নির্মাণ থামাও। অনেক দেরি হয়ে গেছে!

 

উর্বশী রাউটেলা, যাঁর জন্ম উত্তরাখণ্ডের হরিদ্বারে। সমাজমাধ্যমে লিখলেন - 
“উত্তরাখণ্ড আমার আত্মার অংশ। আজ খীরগঙ্গার বন্যা দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। আমি কথা দিচ্ছি, আমার কণ্ঠস্বর, আমার সোশ্যাল মিডিয়া রিচ, আমার রিসোর্স—সব কিছুকে কাজে লাগাব। আমার ভক্তদের অনুরোধ, এগিয়ে আসুন। সাহায্য করুন, রিলিফ লিঙ্ক শেয়ার করুন, প্রার্থনা করুন—এমন ছোট্ট কিছু করাও জীবন বাঁচাতে পারে। আমার ভক্তদের অনুরোধ, এগিয়ে আসুন। সাহায্য করুন, রিলিফ লিঙ্ক শেয়ার করুন, প্রার্থনা করুন—এমন ছোট্ট কিছু করাও জীবন বাঁচাতে পারে।”

 

 

প্রকৃতির এই প্রতিশোধ কি শুধুই বর্ষার খেলা?

পর্যটন, রিয়েল এস্টেট আর নির্মাণের দৌঁড়ে গিয়ে পাহাড়ের রীতিমতো শ্বাসরুদ্ধকর অবস্থা। প্রতিবারই এই এলাকাগুলোতে বর্ষাকালে ধস, বন্যা, মেঘভাঙা বৃষ্টি এখন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু শেখার নাম নেই। ভূমির মত অভিনেতারা তাই খোলা গলায় বলছেন—“প্রকৃতির সামনে আমরা কিছুই না, এবার অন্তত বুঝুন!”


এই দুঃসময়ে বলিউড তারকারা শুধু প্রার্থনা নয়, বার্তা দিচ্ছেন—সংবেদনশীল হোন, সহানুভূতিশীল হোন, সচেতন হোন।
এই প্রাকৃতিক দুর্যোগ যেন আর একবার বুঝিয়ে দিল—‘ডেভেলপমেন্ট’ যদি প্রকৃতিকে ধ্বংস করে এগোয়, তবে তা একদিন সবকিছু কেড়ে নেবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া