মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Aditya Chopra Brings Back Kajra Re And Dhoom 3 Strategy for Hrithik Roshan starrer War 2

বিনোদন | ‘ওয়ার ২’-এর মাধ্যমে দর্শককে পাগল করে তুলতে বড় বাজি আদিত্য চোপড়ার! ফিরিয়ে আনছেন বিখ্যাত ‘কজরা’ স্ট্র্যাটেজি!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ আগস্ট ২০২৫ ১২ : ৫৫Rahul Majumder

তিন দশকেরও বেশি সময় ধরে প্রায় একা হাতে বলিউডে সিনেমার সংজ্ঞা বদলে দিয়েছেন যিনি, সেই আদিত্য চোপড়া আবার ফিরলেন তাঁর পুরনো, অথচ তুফান তোলা প্রচারের ফর্মুলা নিয়ে। ২০২৫-এর সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন স্পাই থ্রিলার ‘ওয়ার ২’-তে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের যুগল নাচের গানে ঝড় তুলতে চলেছে যশ রাজ ফিল্মস। তবে একটাই শর্ত—এই গান দেখা যাবে শুধুই সিনেমা হলে। ইউটিউবে না, ওটিটিতেও না!

এক সূত্র জানিয়েছে, এই গানটা স্রেফ আর পাঁচটা গানের মত  নয়—এটা ওয়ার ২-এর হাইপ, তার হৃদয়। সবাই এই গানটার জন্য পাগল হয়ে আছে। কিন্তু আদিত্য চোপড়া জানেন, গান আগেই দিলে তার গ্ল্যামার মাটি হয়ে যাবে। তাই তিনি এটাকে সংরক্ষিত রেখেছেন শুধুই বড় পর্দার জন্য, যেন দর্শক সিনেমা হলে গিয়ে তার ম্যাজিক অনুভব করে।”

এটাই নাকি ‘ক্লাসিক আদিত্য চোপড়া স্ট্র্যাটেজি’। বান্টি ঔর বাবলি মুক্তির আগে ‘কজরা রে’ গানটি ফাঁস না করে দর্শকদের একেবারে প্রেক্ষাগৃহে চমকে দিয়েছিলেন তিনি। আবার ধুম ৩-এর সময় ‘কমলি’ ও অন্যান্য গান গোপন রেখে, থিয়েটারে এক্সক্লুসিভ অভিজ্ঞতার উপর বাজি রেখেছিলেন। আর সেখানেই বাজিমাত। সিনেমা হলে চিয়ার, সিটি আর বারবার দেখা—সবটাই এসেছিল গানের সেই ‘আনরিলিজড চার্ম’ থেকে।

এবার ঠিক তেমনই হচ্ছে ‘ওয়ার ২’-তে। গানের একটি ঝলক হয়তো এই সপ্তাহে মুক্তি পাবে, কিন্তু পুরো গান? একমাত্র যারা হলে গিয়ে ছবিটা দেখবে, তারাই দেখতে পাবে হৃতিক ও এনটিআরের এই পাওয়ার-প্যাকড ডান্স ডুয়েট।

‘ওয়ার ২’-তে কী থাকছে?

হৃতিক রোশন ফিরছেন ‘ওয়ার’ সিরিজের জনপ্রিয় কবীর চরিত্রে।

জুনিয়র এনটিআর, দক্ষিণী সুপারস্টার, থাকছেন এক রহস্যময় কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের ভূমিকায়। ছবির পরিচালক আয়ান মুখার্জি, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো ব্লকবাস্টার বানিয়েছেন।

‘ওয়ার ২’ মুক্তি পাবে ১৪ আগস্ট ২০২৫, ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, যাতে উইকএন্ডে বক্স অফিসে বাম্পার হিট নিশ্চিত হয়। সিনেমাটি একসঙ্গে মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।

‘ওয়ার ২’ শুধুমাত্র একটি ছবি নয়, এটি স্পাই ইউনিভার্সের-এর ষষ্ঠ অধ্যায়। এই ইউনিভার্সে এর আগে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ ও ‘টাইগার ৩’—প্রতিটিই বক্স অফিসে তুফান তুলেছে। এবার এই সিরিজে নতুন সংযোজন হিসেবে দক্ষিণী সুপারস্টার এনটিআরকে নিয়ে এসে ব্যাপক কৌতূহল তৈরি করেছে যশরাজ ফিল্মস।

এক বাণিজ্য বিশ্লেষকের কথায়, “আদিত্য চোপড়া এবার বক্স অফিসের ফর্মুলা নতুন করে লিখছেন। গান ইউটিউবে দিয়ে ভিউজ গোনা নয়, বরং বড় পর্দায় এক্সক্লুসিভ অভিজ্ঞতা—সেই পুরনো ফর্মুলাকেই আবার ফিরিয়ে আনছেন তিনি। হৃতিক আর এনটিআরের জুটির নাচ মানুষের মনে এমন ইনপ্যাক্ট ফেলবে, যাতে তারা একবার নয়, একাধিকবার প্রেক্ষাগৃহে ফিরে আসে!”

আজকের দিনে যেখানে প্রতিটি গান ইউটিউবে রিলিজ করে কয়েক কোটি ভিউ পায়, সেখানে আদিত্য চোপড়া সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন। তাঁর লক্ষ্য একটাই—ফুটফল বাড়ানো। ইন্টারনেট না, বরং প্রেক্ষাগৃহকে বানানো হোক ‘ডেস্টিনেশন’। এমনকী, ছবির গানও নাকি ছবির মুক্তির পরেও বেশ কিছুদিন পর্যন্ত ডিজিট্যাল মাধ্যমে আসবে না! অর্থাৎ যদি গানটা দেখতে চান, প্রেক্ষাগৃহে গিয়ে দেখতেই হবে।

এই গোপনীয়তা কীসের ইঙ্গিত? আসলে ‘ওয়ার ২’-তে হৃতিক-এনটিআরের যে গান রয়েছে, তা শুধু একটা সাধারণ গান নয়, বরং তা হতে চলেছে হিন্দি সিনেমার অন্যতম ‘মোস্ট আইকনিক ডান্স ফেসঅফ’। একদিকে গ্রেস ও গ্ল্যামারের পোস্টারবয় হৃতিক।  অন্যদিকে জোর, জাঁকজমক আর স্টাইলের দক্ষিণী বিস্ফোরণ এনটিআর— তাই এই যুগলবন্দির নাচ না দেখলে চলেই না।

 আদিত্য চোপড়া জানেন, ভিউজ নয়, থিয়েটার টিকিটই শেষ কথা। আর ‘ওয়ার ২’ হল সেই অ্যাকশন ছবি, যা শুধু দেখা নয়, অনুভব করার জন্যই তৈরি। আর সেই অভিজ্ঞতার মুকুটে হিরের মত বসতে চলেছে এই গোপন রাখা গানটা।

নির্মাতাদের লক্ষ্য একটাই - প্রেক্ষাগৃহে না গিয়ে যেন আর থাকতে না পারেন দর্শক!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া