মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Mohit Suri on why he skips Aashiqui 3 and directed Saiyaara movie

বিনোদন | 'আশিকি ৩'-র প্রস্তাব ছুড়ে ফেলে 'সাইয়ারা' পরিচালনা কেন করলেন মোহিত সুরি? নেপথ্যে রয়েছে স্রেফ একটি কারণ!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৫ আগস্ট ২০২৫ ২২ : ০৬Rahul Majumder

‘আশিকি ২’— মোহিত সুরি পরিচালিত এই ছবি আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছে। তারপর স্বাভাবিকভাবেই ভক্তদের আশা ছিল, পরিচালক এবার বানাবেন ‘আশিকি ৩’। কিন্তু না, মোহিত সুরি একেবারে অন্য রাস্তায় হাঁটলেন। ‘আশিকি ৩’ নয়, তিনি বানালেন ‘সইয়ারা’। এ ছবি পরিচালনার জন্য ছেড়ে দিয়েছিলেন 'আশিকি ৩' তৈরির প্রস্তাব। 

 

কিন্তু কেন? সদ্য এক সাক্ষাৎকারে মোহিত জানালেন এর পিছনের আসল কারণ— “ প্রযোজকরা খুব তাড়াহুড়ো করছিল, আর আমি ছবি তৈরি নিয়ে হুটহাট সিদ্ধান্ত নিই না।”

 

‘সইয়ারা’ নিয়ে বলতে গিয়ে মোহিত বলেন, “এখানে কোনও সিক্যুয়েল তৈরির চাপ ছিল না, কোনও স্টারকাস্টের হাইপ ছিল না। তাই নিজেকে অনেক বেশি টেনশন ফ্রি মনে হচ্ছিল।”

 

তিনি আরও যোগ করেন, “ :আশিকি ৩'-এর প্রযোজকেরা আমায় ছবিটা করার জন্য বলেছিল। তখন আমার 'আশিকি' নিয়ে একটা প্রাথমিক ভাবনা ছিল, কিন্তু চিত্রনাট্য তৈরি না হলে তো আমি কখনওই কোনও ছবি তৈরির ব্যাপারে হ্যাঁ বলি না। ওদিকে, ওরা চাইছিল তাড়াতাড়ি শুরু করতে। তাই আমি খুব খুশিই হয়েছিলাম যখন অনুরাগ ছবিটার দায়িত্ব নেয়। কারণ আমি এই তাড়াহুড়োর মধ্যে পড়তে চাইনি।”

 

মোহিত আরও বলেন, “যখন কোনও সিক্যুয়েল বা স্টারকাস্ট নিয়ে চাপ থাকে না, তখন ব্যবসার কথা ভাবাও বন্ধ হয়ে যায়। আমি শুধু একটা ভাল ছবি বানানোর কথা ভাবি। যদি সিক্যুয়েল বানাতাম, তবে মনে হতো ‘আশিকি ২’-এর থেকেও ভাল বানাতে হবে, গান আরও হিট করাতে হবে... কিন্তু আমি সেটা করিনি। আমি যা ছবি চায়, সেটা বানিয়েছি। এ এক দারুণ টেনশন ফ্রি অভিজ্ঞতা।”

 

আর ‘সইয়ারা’র মুক্তি কেমন হল? বলতে গেলে, একেবারেই ব্যতিক্রমী কায়দায়। নতুন মুখ, কোনও মিডিয়া চর্চা নয়, না রিলস, না প্রতারভিত্তিক সাক্ষাৎকার— ছবির নায়ক অহন পাণ্ডে এবং নায়িকা অনীত পড়্দা সোশ্যাল মিডিয়াতেও ছিলেন একেবারে কম সক্রিয়। না কোনও মিডিয়াতে মুখ দেখিয়েছেন, না কোনও ছবির প্রচার অনুষ্ঠানে গিয়েছেন। আর এই ‘লো-কি’ কৌশলই উল্টে ছবিকে দিল চমকে দেওয়া সাফল্য।

 

মোহিত সুরি পরিচালিত ‘সইয়ারা’-তে দেখা যাবে কৃষ কাপুর (অহন পাণ্ডে)-র গল্প, যে স্বপ্ন দেখে একদিন বড় গায়ক হওয়ার। তার প্রেমে পড়ে সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখা ভানী (অনীত পড়্দা)। কিন্তু জীবনের পথটা একদমই মসৃণ নয়। প্রেম, স্বপ্ন আর সমাজের চাপ— সব মিলে গড়ে ওঠে এক আবেগে ভরা প্রেমকাহিনি।

 

এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১৮ই জুন। আর ইতিমধ্যেই দর্শকের মন ছুঁয়ে ফেলেছে ‘সইয়ারা’!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া