মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৫ আগস্ট ২০২৫ ১৯ : ১৬Rahul Majumder
ভারতীয় সিনেমার বয়স এক শতকেরও বেশি। তবে স্বাধীনতা-পরবর্তী সময়েই সিনেমা ধীরে ধীরে হয়ে ওঠে আমাদের সংস্কৃতির আবেগঘন অংশ। সেই সময় বেশিরভাগ অভিনেতা, পরিচালক, সংগীতকাররাই নতুন পথ খুঁজছিলেন। বলিউডে তখন ‘পিছু ধরা পরিচিতির’ চেয়ে ছিল ‘নিজেকে গড়ার’ লড়াই। এমন এক সময়েই মুম্বই শহরে নতুন করে জীবন শুরু করেন জি.পি. সিপ্পি—যিনি পরে হয়ে ওঠেন ‘শোলে’র কিংবদন্তি প্রযোজক।
এক রাতে সব শেষ… তারপর সেখান থেকেই শুরু এক অকল্পনীয় স্বপ্নের। জি.পি. সিপ্পির জন্ম হয়েছিল করাচির এক অভিজাত ব্যবসায়ী পরিবারে। কিন্তু দেশভাগ এসে সব কিছু ওলটপালট করে দেয়। তাঁদের প্রাসাদোপম বাড়ি, বড় ব্যবসা—সব ফেলে একরাতে পালাতে হয়েছিল মুম্বইয়ে। বাকি হাজারো উদ্বাস্তু পরিবারের মতোই, সিপ্পি পরিবারকেও শুরু করতে হয় শূন্য থেকে।
একসময় রাজকীয় জীবনযাপন করা সিপ্পি হঠাৎই নির্বাসিত জীবনে। নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ীয়, তিনি প্রথমে কার্পেট বিক্রি করেন, রেস্তোরাঁ খোলেন, কিন্তু কিছুই জমছিল না। একদিন কোলোবার এক আধা-নির্মিত বাড়ি দেখতে পেয়ে, সেটি কিনে বেশি দামে বিক্রির সিদ্ধান্ত নেন। এখান থেকেই শুরু রিয়েল এস্টেট বিজনেস—আর এখান থেকেই শুরু তাঁর ভাগ্যবদলের পথ!
‘বিল্ডার’ থেকে ‘প্রোডিউসার’—সিনেমার পেছনে বিনিয়োগ, তারপর স্ট্রাগল। আসলে পয়সা আসতে শুরু করায় তিনি মুম্বইয়ের অভিজাত মহলে মিশতে শুরু করেন। সেখানেই কেউ তাঁকে বলেন, “সিনেমার ব্যবসায় লগ্নি করুন।” সেই কথাতেই তিনি শুরু করেন প্রযোজনা—প্রথম ছবি সাজা (১৯৫৩)। এরপর বেশ কিছু ছবি করেন, কিন্তু পান দ্বিতীয় সারির প্রযোজকের তকমা। নিজেই কিছুদিন অভিনয় ও পরিচালনাতেও হাত দিয়েছিলেন, কিন্তু বিশেষ লাভ হয়নি।
তখন তিনি নিজের ছেলে রমেশ সিপ্পিকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ফিরিয়ে এনে কোম্পানির দায়িত্ব দেন। রমেশ ফিরেই তৈরি করেন আন্দাজ, সীতা অউর গীতা—তবে সাফল্যের আসল ঝলক আসে ১৯৭৫ সালে, ‘শোলে’ দিয়ে।
৩ কোটি টাকার বাজেট, ৫ বছর হাউজফুল—‘শোলে’ বদলে দিল বলিউডকেই! আসলে শোলে ছবির বাজেট ছিল ৩ কোটি টাকা—সেই সময়ের জন্য অভাবনীয়। এই ছবির চরিত্র, সংলাপ, দৃশ্য, ভিলেন গব্বর—সব কিছুই মিথ হয়ে ওঠে।লেখা হয়েছিল সালিম-জাভেদের কলমে, আর অভিনয়ে ছিলেন অমিতাভ, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, হেমা মালিনী, আমজাদ খান, জয়া বচ্চন প্রমুখ।
ছবিটি একটানা ৫ বছর সিনেমা হলে চলে, যা তখন অবিশ্বাস্য ছিল। পরে এই ছবির জায়গায় মুক্তি পায় সিপ্পির পরবর্তী ছবি 'শান'।
‘সাগর’ থেকে ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’—সোনার ছোঁয়া সব প্রজেক্টে। ‘শোলে’র সাফল্যের পর সিপ্পি ছিলেন চূড়ায়। তিনি প্রযোজনা করেন ডিম্পল কাপাডিয়ার কামব্যাক ছবি সাগর, পাথর কে ফুল, রাহু বান গেয়া জেন্টলম্যান সহ একাধিক সফল ছবি।
২০০৭ সালে ৯৩ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি প্রযোজক। রেখে যান একটা সিনেমা সাম্রাজ্য, একটা মিথ, আর হাজারো স্বপ্নপূরণের অনুপ্রেরণা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি