শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
কৃষানু মজুমদার | ০৫ আগস্ট ২০২৫ ১৯ : ০৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: একটুর জন্য রক্ষা পেয়েছিল রোহিত শর্মার বিশ্বরেকর্ড। প্রায় দু’মাস পর মাঠে নেমেই নজির গড়েন অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ৩৭ বলে শতরান করেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতরান করেন তিনি। ২১৫ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে–র শেষ ওভারে ব্যাট করতে নামেন ডেভিড। ততক্ষণে তিন ব্যাটার আউট হয়েছেন। চার মেরে ইনিংস শুরু করেন ডেভিড। তার পরে আর তাঁকে থামানো যায়নি। ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার গুড়াকেশ মোতি, আকিল হোসেন ও রস্টন চেসের তিন ওভারে তিনটে করে মোট ন’টা ছক্কা মারেন ডেভিড।
আরও পড়ুন: ভবিষ্যদ্বাণী মেলেনি ভনের, তবুও তিনি হারার বান্দা নন, বললেন, 'ও খেললে হারতই না ইংল্যান্ড' ...
মাত্র ১৬ বলে ৫০ রান করে ফেলেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টোইনিস ও ট্রেভিস হেড ১৭ বলে ৫০ করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ডেভিড। সেই সফরের পঞ্চম ও শেষ ম্যাচে এমন এক কাণ্ড করে বসেন ডেভিড যে তার জন্য নেমে আসছে শাস্তির খাঁড়া।
আম্পায়ার ওয়াইড দেননি। আর ওয়াইড না দেওয়ার ফলে আম্পায়ারের দিকে এগিয়ে হাত ছড়িয়ে ওয়াইডের আবেদন করেন ডেভিড। সেই সময়ে তিনি অসন্তুষ্ট ছিলেন।
ডেভিডের এহেন আচরণ ভাল ভাবে নেয়নি আইসিসি। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
সাধারণত এই ধরনের অপরাধের জন্য ম্যাচের পরদিন সংশ্লিষ্ট ক্রিকেটারের উপরে নেমে আসে শাস্তির খাঁড়া। কিন্তু ডেভিডের ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটল। পঞ্চম টি-টোয়েন্টির প্রায় এক সপ্তাহ পরে শাস্তির কথা ডেভিডকে জানাল আইসিসি। এমন ঘটনা স্মরণকালের মধ্যে ঘটেনি।
২৮ জুলাই অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। রান তাড়া করার সময়ে অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভারে আলজারি জোসেফের একটি বল লেগ সাইড দিয়ে যাওয়ার পর হাত তুলে ওয়াইডের ইঙ্গিত দেন ডেভিড। ফিল্ড আম্পায়ার এই বিষয়টিই ভাল ভাবে মেনে নিতে পারেননি। ডেভিডের এহেন আচরণ আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ হিসেবে বিবেচনা করে আইসিসি।
সেই ম্যাচে ১২ বলে ৩০ রান করেন ডেভিড। তাঁর ইনিংসে সাজানো ছিল চারটি ছক্কা ও একটি চার। জোসেফের সেই ওভারেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ হন ডেভিড। অস্ট্রেলিয়া সেই ম্যাচ ৩ উইকেটে জিতে নেয়। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: বোর্ডকে আরও কড়া হওয়ার জন্য গম্ভীরের বার্তা, সমস্যা বাড়তে চলেছে বুমরাহর
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি