মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘ভিক্টিম কার্ড খেলাটা সমাজে প্রথম নয়’! দিতিপ্রিয়ার সঙ্গে চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে জবাব জীতুর, কী বলছে নেটপাড়া

সঞ্চারী কর | ০৫ আগস্ট ২০২৫ ১৮ : ০৩Snigdha Dey

পর্দার রসায়ন গাঢ় হলেও তাল কেটেছে বাস্তবে। জীতু কমলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন দিতিপ্রিয়া রায়। সোমবার রাতে একটি পোস্ট করে ২২-এর নায়িকা জানান, তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই।

আজকাল ডট ইনকে জীতু জানিয়েছিলেন, সহ-অভিনেত্রীকে স্নেহ করলেও আত্মপক্ষ সমর্থনের মতো তাঁর কাছে যাবতীয় স্ক্রিনশট আছে। তিনি বলেন, “নেহাতই বাচ্চা মেয়ে। তাই এরকমটা করে ফেলেছে সঠিক সময় আসুক আমিও এর জবাব দেব। সহ অভিনেত্রীর সঙ্গে তো ঠাট্টা, ইয়ার্কি করাই যায়, ও বাচ্চা মেয়ে তাই বুঝতে পারেনি।”

দিতিপ্রিয়ার অভিযোগের পরেই দর্শকমহলের একাংশের ক্ষোভের মুখে পড়েন জীতু। অভিনেতার চরিত্র নিয়েও ওঠে সওয়াল। তার জবাবেই দিতিপ্রিয়ার সঙ্গে  কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট পোস্ট করে নিজের বক্তব্য জনসমক্ষে রেখেছেন। সেই পোস্টে অভিনেতা লেখেন ‘আমি সামনাসামনি কথা বলি না।সত্য কথা। আমি স্টুডিওতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোন বিষয় নিয়ে চর্চা করি না।সত্য কথা।আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা।কিন্তু,কী কথা বলি সেটাই নিয়েই তো প্রশ্ন! এই নিন।(নিজের বাবা-মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম।) আমি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি বলেন ভুল,সরাসরি বলবেন আমি নিজেকে পাল্টে নেবো।‘ (পোস্টদাতার বানান অপরিবর্তিত)

জীতু যে স্ক্রিনশটগুলি দিয়েছেন, সেগুলিতে দেখা গিয়েছে, দিতিপ্রিয়ার সঙ্গে নানা বিষয়ে তাঁর আলোচনার হয়েছে। নায়িকা অভিযোগ করেছিলেন, তাঁর চিকিৎসকের কাছে যাওয়ার কথা শুনে জীতু জানতে  চেয়েছিলেন তিনি প্রেগন্যান্ট কি না। নায়কের পোস্ট করা স্ক্রিনশটে দেখা যায়, দিতিপ্রিয়া সেই প্রশ্নের উত্তরও দেন। জানিয়েছিলেন,মায়ের দাঁতেক ইমপ্ল্যানটেশের জন্যই চিকিৎসকের কাছে যাওয়া।

জীতুর বিশ্বাস, নিজের বুদ্ধিতে নয়, বরং কারও প্ররোচনাতেই তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া।  তিনি লেখেন, ‘সর্বশেষে বলি,”ভিকটিম কার্ড” খেলাটা আমাদের সমাজে প্রথম নয়। অনেক উদাহরণ আছে কিন্তু এই মেয়েটির কোন দোষ নেই, এই মেয়েটি নিরপরাধ।এই মেয়েটিকে পেছন থেকে প্রবঞ্চনা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা কিন্তু এই মেয়েটির বিপদের সময় পাশে দাঁড়াবে না।প্লিজ মেয়েটিকে মেয়েটির পথে থাকতে দিন। কাজ করতে দিন।মেয়েটি ভালো।শিক্ষিত মেয়ে।’  পুরো পোস্ট জুড়ে সহ-অভিনেত্রীর নাম যদিও একটি বারও উল্লেখ করেননি তিনি। বরং ‘বাচ্চ মেয়ে’ বলেই তাঁকে সম্বোধন করেছেন বারবার।

দিতিপ্রিয়ার অভিযোগের উত্তর আদৌ জীতু দেবেন কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন অভিনেতার অনুরাগীরা। তবে জীতু নিজের কথা বলতেই তাঁর পাশে দাঁড়িয়েছেন অনুরাগীদের একাংশ। একজন লিখেছেন, তোমায় শ্রদ্ধা জানাই জীতুদা। আসলে কী বলো তো? ওস্তাদের মার শেষ রাতে। জানতাম, অনেকে নিজে গিয়েই কুড়ুল মারে। কিন্তু এবার দেখলাম, কুড়ুল রাখা ছিল কুড়ুল রাখা ছিল, ইনি নিজে গিয়ে পা দিয়ে দিয়েছেন।’

অন্য একজনের টিপ্পনি, ‘আপনি অনেকবার দিতিপ্রিয়াকে বাচ্চা মেয়ে বলে সম্বোধন করেছেন। এতদিন এই ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছে। খুব ছোটো বয়স থেকে কাজ করছে। আমার মনে হয় না ও কোনও বাচ্চামো করেছে। হয় ওর কিছু সত্যি খারাপ লেগেছে অথবা কারো ইন্ধনে করেছে।’ অভিনেতার জনৈক অনুরাগী তাঁর উদ্দেশ্যে লেখেন, ‘ধন্যবাদ, সবটা পরিষ্কার করার জন্য। আমি জানতাম তুমি কোনও নোংরামি করতে পারো না’।

আপাতত জীতুর প্রতি আস্থা রাখছেন তাঁর অনুরাগী। অনেকে আবার সওয়াল করছেন দিতিপ্রিয়ার হয়েও। জীতুর বিরুদ্ধে ফের কি গর্জে উঠবেন নায়িকা? নাকি সব কিছু ভুলে কাজ চলবে স্বাভাবিক ছন্দে? এখন সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া