মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Rajinikanth s Most Emotional Confession about the only time he cried in his life

বিনোদন | দু’টাকার জন্য কুলিগিরি করতেন, মাল টেনেছেন বন্ধুরও! রজনীকান্তের অজানা গল্প শুনলে চোখ ছলছল করবে আপনারও

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৫ আগস্ট ২০২৫ ১৭ : ৫৫Rahul Majumder

রজিনীকান্ত জানেন, কীভাবে শুধু পর্দায় নয়, বাস্তবেও দর্শককে চমকে দিতে হয়।আর ঠিক সেটাই করলেন তিনি,  তাঁর আসন্ন ছবি ‘কুলি’-এর অডিও এবং ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। মঞ্চে উঠে রাজিনীকান্ত শুধু ছবির ট্রেলার নয়, ভক্তদের উপহার দিলেন তাঁর জীবনের এমন কিছু অধ্যায়, যা শুনে আবেগে চোখ ভিজে গেল অনেকের। একদিকে হাস্যরস, অন্যদিকে চোখে জল—একসঙ্গে এই দুই চরম অভিব্যক্তির সাক্ষী থাকল রাজিনীকান্তের ‘কুলি’-র অডিও ও ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। বহু প্রতীক্ষিত এই ছবিতে রয়েছেন নাগার্জুন আক্কিনেনি ও শ্রুতি হাসান। তবে, অনুষ্ঠানটি নিছক এক প্রোমোশন নয়, বরং হয়ে উঠল এক পর্দার বাইরের মানবিক গল্পের ঝলক।

 

“ও আমার কলেজের বন্ধু ছিল... আর আমি ছিলাম এক কুলি”—জীবনের প্রথম কান্নার কষ্টের গল্প প্রথমবার ভাগ করে নিলেন রজিনী। ‘কুলি’ ছবির নাম ঘোষণার পরই অনেকেই কৌতূহল প্রকাশ করেছিলেন, ঠিক কেন এমন নাম? এ প্রশ্নের জবাব যেন দিলেন থালাইভা নিজেই।
“আমি সত্যিই কুলি ছিলাম। মাল টানতাম, গালাগালি খেতাম। একদিন একটা লোক এসে দু’টাকা দিল টেম্পোয় মাল তোলার জন্য। গলা শুনেই চিনলাম—ও তো আমার কলেজের বন্ধু! আমি কলেজে ওকে নিয়ে মজা করতাম। আর এখন… সেই প্রথম জীবনে আমি কষ্টে কেঁদে ফেলেছিলাম।”
এই সংবেদনশীল স্বীকারোক্তি মুহূর্তে বদলে দিল মঞ্চের আবহ।

 পরমুহূর্তেই নিজেকে সামলে সেই আবহ বদলে দিলেন রজনী। “তোর সব চুল কীভাবে আছে রে নাগার্জুনা?”—হাসিতে মাত রাজিনীর চুল কটাক্ষ! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগার্জুনা আক্কিনেনি এবং শ্রুতি হাসান। মঞ্চে রজিনীকান্ত মজায় বলেন,“নাগার্জুনাকে দেখলাম, এখনও আগের মতোই। সব চুল আছে ওর! আর আমি? একটাও নেই। আমি জিজ্ঞেস করলাম, কী রহস্য? বলল—‘ব্যায়াম’।”

এরপরই মজার ছলে বলেন, “আমার তো শরীরের পার্টস পালটে গেছে। আমি তো ১৯৫০ সালের মডেল। এত দৌড়েছি, নাচার আগে কোরিওগ্রাফার স্যান্ডিকে বলে দিলাম—দয়া করে আমাকে ধীরে ধীরে চালাও!” হাসির রোল ওঠে পুরো অডিটোরিয়ামে।

“তুমি কমলের ফ্যান? জিজ্ঞেস করেছিলাম নাকি?”—লোকেশ কানাগরাজকে রজিনীর তির্যক রসিকতা। ‘কুলি’ পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ, যিনি কৈথি, বিক্রম-এর মতো ব্লকবাস্টার দিয়ে চেনা নাম।

রজিনীকান্ত জানান, তিনি কৈথি দেখার পরই লোকেশকে ফোন করেন— “বললাম, গল্প থাকলে দাও, নইলে পরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। আগে চাই আমি।” লোকেশ জবাবে বলেন— “হ্যাঁ আছে, তবে আমি কমল হাসনের ফ্যান।”

এই জবাবে ‘থালাইভা’ মজা করে বলেন, “আমি জিজ্ঞেস করলাম নাকি, তুমি কার ফ্যান? কমল হাসানের? মানে বুঝলাম, পাঞ্চ ডায়লগ নাই! বুদ্ধিদীপ্ত গল্প হবে।” থালাইভার কথা শুনে ততক্ষণে পুরো প্রেক্ষাগৃহ হেসে গড়াগড়ি।

 সব মিলিয়ে ‘কুলি’ শুধু একটা ছবি নয়, রাজিনীকান্তের আত্মজীবনীর ছায়া। 

‘কুলি’-তে থাকছেন রজিনীকান্ত ছাড়াও নাগার্জুন ও শ্রুতি হাসান। পরিচালক লোকেশ কানাগরাজ, যাঁর সঙ্গে এই প্রথম কাজ করছেন থালাইভা।
চিত্রনাট্য সম্পর্কে এখনো বিস্তারিত প্রকাশ হয়নি, তবে এটাই স্পষ্ট—এই ছবিতে একাধিক স্তরের আবেগ, থ্রিল, রিডেম্পশন এবং হার্ড-হিটিং অ্যাকশন থাকবে।

রজিনীকান্ত নিজেই যেন এই ছবির মাধ্যমে জীবনের সেরা জয়গান গাইতে চলেছেন—“কুলি থেকেও রাজা হওয়া যায়, যদি ইচ্ছা থাকে!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া