মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Suneel Darshan Accuses Vanga of Lifting Plot Of Animal from Akshay Kumar s Jaanwar

বিনোদন | অক্ষয় কুমারের জনপ্রিয় ছবির গল্প টুকে ‘অ্যানিম্যাল’? বিস্ফোরক অভিযোগ অমিতাভের ছবির পরিচালকের!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৫ আগস্ট ২০২৫ ১৭ : ১৬Rahul Majumder

“আমি কোনও দাবি করছি না, কিন্তু গল্পটা তো সবাই বুঝতেই পারছে!”—এই বাক্যেই যেন আগুন ছড়িয়ে দিলেন ‘জানোয়ার’ খ্যাত পরিচালক সুনীল দর্শন। সম্প্রতি এক সাক্ষাৎকারে, রণবীর কাপুর অভিনীত ২০২৩ সালের সুপারহিট ছবি ‘অ্যানিম্যাল’-এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তুললেন তিনি, বললেন, ছবির গল্প তাঁর বহু আগের জনপ্রিয় ছবি ‘জানোয়ার’-এর মতোই, শুধু নির্মাণশৈলী আলাদা।

 

আরও পড়ুন: EXCLUSIVE: জল্পনা নয়, ইচ্ছেপ্রকাশ! দেব-শুভশ্রী জুটিকে নিয়ে ‘বড় মাপের ছবি’র স্বপ্ন দেখছেন ‘রঘু ডাকাত’-এর পরিচালক

 ‘জানোয়ার’ থেকে ‘অ্যানিম্যাল’—গল্পের ছায়া না কি সরাসরি প্রভাব? ১৯৯৯ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ‘জানোয়ার’ ছিল এক অপরাধীর অনুশোচনার গল্প, যিনি এক অনাথ শিশুকে দত্তক নিয়ে বদলে ফেলেন নিজের জীবন। পিতা হওয়ার আবেগ, অতীতের ছায়া থেকে মুক্তি পাওয়ার লড়াই, আর ভালবাসার দ্বিতীয় সুযোগ—এই ছিল গল্পের মূল চালিকা শক্তি।

 

অন্যদিকে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ বলেছে এক শিল্পপতির ছেলের গল্প, যে পিতার স্বীকৃতি না পেয়ে ধীরে ধীরে ডুবে যায় প্রতিহিংসার অন্ধকারে। চরিত্রগত পার্থক্য থাকলেও, দু’টি ছবিতেই বাবা-ছেলের জটিল সম্পর্ক এবং তা থেকে উত্তরণ। সঙ্গে হিংস্র অতীত থেকে মুক্তির চেষ্টার প্রভাব লক্ষ করছিলেন দর্শকরা।

 

এবার সেই গুঞ্জনেই স্বীকৃতি দিলেন ‘জানোয়ার’-এর পরিচালক নিজেই। “আমি তো দাবি করিনি, কারণ পরিচালকের ট্রিটমেন্ট খুব ইউনিক”—তবুও..." মন্তব্য পরিচালকের।  সেই  সাক্ষাৎকারে সুনীল দর্শন আরও বলেন—“আমার তৈরি ছবির নকল এত লোকজন করেছে... অ্যানিম্যাল দেখেছেন?” তিনি জানান, অ্যানিম্যাল ছবির গল্প তাঁর ছবির গল্পের সঙ্গে খুবই মিলে যায়, যদিও তিনি কোনও আইনি দাবি করছেন না, কারণ পরিচালক সন্দীপ ভাঙ্গা ছবিটিকে দারুণভাবে পরিচালনা করেছেন। তবে তিনি এও যোগ করেন, যদি প্রযোজক সত্যিটা স্বীকার করতেন, ভাল হত।

 

তিনি আরও জানান, এর আগেও তাঁর সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু হিট ছবি তৈরি হয়েছে, যার মধ্যে একটি নামী তারকা এবং বহুল জনপ্রিয় চিত্রনাট্যকার র জড়িত ছিলেন—তাঁর গল্পের সঙ্গে সেই ছবির অদ্ভুত মিল দেখে তিনিও অবাক হন।

 

তবে এই দুই ছবির বক্স অফিস ইতিহাস তৈরি করেছিল। 
‘জানোয়ার’ (১৯৯৯): সুপারহিট, সেই সময়ের অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবি।

 

‘অ্যানিম্যাল’ (২০২৩): ৯১৫ কোটি টাকা আয় করে ব্লকবাস্টার, যদিও অত্যধিক হিংসা ও নারী বিদ্বেষী বক্তব্যের কারণে বিতর্কে।

 

আরও পড়ুন: যুদ্ধ নয়, ঠিক যেন আত্মত্যাগের রক্তাক্ত কবিতা— ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’-এর প্রথম ঝলকেই ভিজে উঠবে চোখ

এই অভিযোগে ফের আলোচনায় ‘অ্যানিম্যাল’?  এই মুহূর্তে বলিউডে যখন একের পর এক রিমেক, ইনস্পিরেশন, নিয়ে কথা হচ্ছে, তখন সুনীল দর্শনের এই বিস্ফোরক ইঙ্গিত ফের প্রশ্ন তুলল—বড় তারকারা কি ইচ্ছাকৃতভাবে পুরনো গল্পকেই নতুন মোড়কে দিচ্ছেন? এবং তাতে যথেষ্ট কৃতিত্ব দিচ্ছেন তো আদি কাহিনির নির্মাতাকে?

প্রসঙ্গত, অক্ষয়কে নিয়ে একাধিক ছবি তৈরি করেছেন সুনীল দর্শন। ২০০১ সালে তাঁর পরিচালনায় প্রথমবার একসঙ্গে কাজ করেন অক্ষয় এবং অমিতাভ বচ্চন। ছবির নাম ‘এক রিস্তা’। সে ছবিও বক্স অফিসে যথেষ্ট সফল হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া