মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ০৫ আগস্ট ২০২৫ ১৫ : ১৮Rahul Majumder
১৯৬২। রেজ্যাং লা উপত্যকা। লাদাখের বরফে ঢাকা দুর্গম সীমান্তে ইতিহাস রচনা করেছিল মাত্র ১২০ জন ভারতীয় সৈনিক। তাদের সামনে ছিল হাজার হাজার চিনা সেনার বহর। পিছু হটেননি তাঁরা। গুলি শেষ হলেও রাইফেল ফেলে দেননি। সেই বাস্তব যুদ্ধগাথার ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে পরিচালক রাজনীশ 'রাজি' ঘোষ পরিচালিত ছবি ‘১২০ বাহাদুর’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ফারহান আখতার। সম্প্রতি, প্রকাশ্যে এল এই ছবির প্রথম ঝলক, যা ইতিমধ্যেই দেশজুড়ে জাগিয়ে তুলেছে দেশপ্রেম, আবেগ আর বিস্ময়ের ঢেউ।
দেশের বীরের চরিত্রে ফারহান আখতার। ছবিতে ফারহানকে দেখা যাবে পরম বীর চক্র সম্মানপ্রাপ্ত মেজর শয়তান সিং ভাটি-র চরিত্রে। তাঁর নেতৃত্বেই ১৩ কুমায়ুন ব্যাটালিয়নের ১২০ জন জওয়ান অসম লড়াই চালিয়েছিলেন চীনের বিপক্ষে। টিজারে ফারহানের উপস্থিতি যথেষ্ট সংযত, অথচ অভ্যন্তরীণ আগুনে জ্বলে ওঠা এক ‘বীর’। সংলাপ—“পিছু হটবে না!” আর “উর্দি শুধু সাহস নয়, বলিদানও চায়”—এতটাই সংবেদনশীল যে মুহূর্তে গায়ে কাঁটা দেয়।
‘১২০ বাহাদুর’ টিজারেই দৃশ্যমান যুদ্ধের কাব্য। টিজার শুরুই হয় তুষারে ঢাকা দুর্গম অঞ্চলের প্যানোরামিক শট দিয়ে। বরফ, বন্দুক, সংলাপ আর সৈনিকদের চোখের ভাষায় ফুটে উঠেছে যুদ্ধের মানবিক রূপ। কোনও রঙচঙে মহিমাকীর্তন নয়, বরং কঠোর বাস্তবের ছায়ায় তৈরি এই উপস্থাপনা।
টিজার মুক্তির পরই সমাজমাধ্যমে হ্যাশট্যাগ # ১২০ বাহাদুর (120Bahadur) ট্রেন্ড করতে শুরু করে। একদিকে দর্শকরা বলছেন, “গায়ে কাঁটা দিচ্ছে”, অন্যদিকে ফারহানের অনুরাগীরা লিখেছেন, “শয়তান সিং হিসেবে দুরন্ত পারফর্মেন্স দিতে চলেছেন ফারহান!”। অনেকে ছবির সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর-এরও প্রশংসা করেছেন—বলার অপেক্ষা রাখে না, এটি বড় পর্দায় দেখার জন্যই তৈরি।
ছবিটির শুটিং হয়েছে লাদাখ, রাজস্থান ও মুম্বইয়ের রিয়াল লোকেশনে। পরিচালক রাজ়ি ঘোষের মতে, “এই গল্প শুধু চিত্রনাট্য নয়, এটা ইতিহাস। তাই কোথাও কোনও কারিকুরি নয়, পুরো গল্পটাই চেয়েছি বাস্তবের কাছাকাছি রাখতে।” ছবিটি প্রযোজনা করছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি (এক্সেল এন্টারটেইনমেন্ট) এবং অমিত চন্দ্রা (ট্রিগার হ্যাপি স্টুডিওজ)। এই প্রযোজনাগুলি অতীতে ‘লক্ষ্য’, ‘দিল চাহতা হ্যায়’, ‘ডন’, ‘তুফান’–এর মতো নানা ঘরানার ছবি করেছে। এবার তারা পুরোপুরি নেমে পড়েছে একটি যুদ্ধের গাথা নিয়ে।
নির্মাতাদের দাবি,আদতে একজন যোদ্ধার কাহিনি, দেশের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই ছবি শুধু যুদ্ধ দেখাবে না, দেখাবে যুদ্ধের পেছনের মানুষগুলোকে—তাঁদের ভয়, সাহস, বলিদান এবং নীরব বেদনা। মেজর শৈতান সিং-এর আত্মত্যাগ আজও ভারতীয় সেনার গর্বের অংশ। তাঁর সম্মানে বানানো এই ছবিটি আসলে এক সম্মানজ্ঞাপন, এক শ্রদ্ধার্ঘ্য।
ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২১ নভেম্বর। সময়ের দিক থেকেও তাৎপর্যপূর্ণ—কার্গিল বিজয় দিবসের পরবর্তী সময়ে এই ছবি রিলিজ হতে চলেছে, যেন এক প্রতীকী যোগসূত্র তৈরি করছে অতীত ও বর্তমানের সাহসিকতার মাঝে।
তাহলে ‘১২০ বাহাদুর’ কি শুধুই ছবি? নাকি এক জাতীয় চেতনার পুনর্জাগরণ? ফারহানের ‘তুফান’-এর পর বড়পর্দায় এটাই তাঁর প্রত্যাবর্তন। কিন্তু এইবার তিনি রিংয়ের বক্সার নন, যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট ফাইটার’। ছবির টিজার যেন বলে দেয়—দেশের জন্য জীবন দান কোনও সিনেম্যাটিক ফ্যান্টাসি নয়, বরং বাস্তবের অন্যতম শ্রেষ্ঠ গল্প।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি