মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TMC Leader Kunal Ghosh s Old Love Flashback Triggers after watching Dev-Subhashree together in Dhumketu movie peomotion

বিনোদন | ‘আহা! আমারও পুরনো প্রেম মনে পড়ে যাচ্ছে তো...’ দেব-শুভশ্রীকে দেখে কার কথা মনে পড়ল কুণাল ঘোষের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ০৫ আগস্ট ২০২৫ ১৩ : ৪৬Rahul Majumder

প্রায় এক যুগ পরে ফের পাশাপাশি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জায়গা, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ। কারণ, তাঁদের অভিনীত আপাত শেষ ছবি ‘ধূমকেতু’ ছবির মুক্তি পাওয়া বা প্রচার ঝলক অনুষ্ঠান। আর গোটা ঘটনার সাক্ষী থাকল এই জুটির অনুরাগীদের থিকথিকে ভিড়। এবং অবশ্যই সমাজমাধ্যমে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখতে থাকা দর্শক। সকাল থেকেই নজরুল মঞ্চের বাইরে রাস্তা ছিল ভিড়ে ঠাসা। প্রেক্ষাগৃহের দরজা খুলে দিতেই এক লহমায় তা ভর্তি হয়ে যায় দর্শকে। এরপর প্রেক্ষাগৃহে আলাদাভাবে ঢুকলেও মঞ্চে একসঙ্গে হাজির হন দেব-শুভশ্রী। চারিদিকে শুধুই চিৎকার। এরপর গান, খুনসুটি চলার পাশাপাশি শুরু হয় ‘ধূমকেতু’ নিয়ে কথা। এবং অবশ্যই পরস্পরকে নিয়েও। সেসব মুহূর্তের বিভিন্ন ছবি পোস্ট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানালেন তাঁর নিজেরও পুরনো প্রেম মনে পড়ে যাচ্ছে। সেইজন্য স্পষ্টভাবে লিখলেন, “আহা! আমারও পুরনো প্রেম মনে পড়ে যাচ্ছে তো...” 

 

কুণাল ঘোষের এই পোস্ট নিয়েও চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। নেটিজেনরা যে বেশ মজা পেয়েছেন তৃণমূল নেতার পোস্ট দেখে তা পোস্টের বার্তা বাক্সের দিকে এক ঝলক তাকালেই স্পষ্ট  .কেউ লিখলেন, “মনে পড়ছে পড়ুক, কিন্তু জড়াতে যাবেন না ।” আবার কেউ বা লিখলেন, “পুরুষ যাই হোক প্রথম প্রেম ভুলতে পারে না!”, তবে নজর কেড়েছে এক রসিক নেটপাড়ার বাসিন্দার কমেন্ট -

“সাহস থাকলে প্রকাশ্যে নিজের এক্সের সঙ্গে একটা ছবি এখানে আপলোড করুন.......
তাহলেই ভাববো আপনি হোম মিনিস্টারকে ভয় করেন না.....
সময় এসেছে আপনি বীরপুরুষ না কাপুরুষ সেটা প্রমাণ করার...
এ দাবি জনতার দাবি......”

 


১০ বছরের সব দূরত্ব মিটিয়ে ঠিক যেন আগের মতো দেব-শুভশ্রী। প্রথমবার দেখা হওয়ার পর শুভশ্রীকে অকপটে দেব জিজ্ঞাসা করলেন, কেন 'ধূমকেতু' ও দেবের নাম শুনে হাসি কমে যায় শুভশ্রীর মুখে? শুভশ্রীর সপাট জবাব, সবাই দেখেছেন কিন্তু দেব আসলে সেই হাসি দেখতে পাননি। এরপর সরাসরি আনব্লক করার কথা উঠলে শুভশ্রী বলে দেন তিনি প্রথম ব্লক করেননি, তবে শুধু মুখেই নয় নিজের ফোন চেক করে তা প্রমাণ করে দেন, দেবও অবশ্য দেখান তিনি আবার ফলো করা শুরু করলেন শুভশ্রীকে। এরপর অনুরাগীদের আবদারে একসঙ্গে সেলফিও তুললেন। অনেকেই ভেবেছিলেন ছবির প্রচারের জন্যই এত কিছু, তবে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের শেষে নতুন স্টোরি দেব ও শুভশ্রীর। শুভশ্রীর তোলা সেলফি দু'জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে পোস্ট করলেন, মাত্র এক মিনিটের ব্যবধানে দেব এবং শুভশ্রী এই পোস্ট করেন। অদ্ভুতভাবে সময় মিলে যাওয়ার পাশাপাশি মিলে গেল স্টোরির ক্যাপশন। শুভশ্রী সেই ছবি পোস্ট করে লেখেন ‘এমনি’। সঙ্গে আবার 'হুমম' লেখেন দেবও। মঞ্চে উঠেই প্রথমে দেবকে বন্ধুত্বের প্রস্তাব দেন শুভশ্রী। দেব কারণ জানতে চাওয়ায় তিনি বলেন ‘এমনি’। ঠিক যেন চোখের সামনে ভেসে ওঠে 'চ্যালেঞ্জ' ছবির সেই রোমান্টিক দৃশ্য। 

 

এই অনুষ্ঠানেই প্রথমবার সামনাসামনি একে অপরের প্রশংসায় পঞ্চমুখ দেব ও শুভশ্রী। একে অপরের জন্য গাইলেন গান। এই ছবি বোধহয় অনেকটা দূরত্ব মিটিয়ে দিল, অপেক্ষার ফল আসলে কতটা ভাল হতে পারে তা প্রমাণ করে দিলে ‘ধূমকেতু’। 

 

আর সব মিলিয়ে যেন স্পষ্ট একটাই কথা—দশ বছরের দূরত্বকে পেছনে ফেলে এক অন্য রকম রিইউনিয়নের সাক্ষী থাকল বাংলা ইন্ডাস্ট্রি। দেব-শুভশ্রী এবার শুধু ট্রেলারে নয়, বাস্তবেও দেখালেন, সত্যিই 'ধূমকেতু' আসলে প্রত্যাবর্তনের নাম!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া