মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Arpita Das ০৫ আগস্ট ২০২৫ ০৯ : ২০Snigdha Dey
'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ যে টলিউডে এমন এক ইতিহাস তৈরি করবে, তা ভাবেননি কেউই। অতীতের মান-অভিমান,রাগ-বিরহ সবকিছু ভুলে শুধুই একে অপরের কাছাকাছি দেব-শুভশ্রী। একে অপরকে আনব্লক করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ফলো করলেন দেব-শুভশ্রী। অনুরাগীদের সামনে এরকম ঘটনা প্রথমবার। মন খুলে একে অপরের সঙ্গে কথা বললেন, নিজেদের সংসার নিয়ে হাসি-ঠাট্টা করলেন, এত বছর পর একসঙ্গে সেলফি তুললেন, নাচে-গানে আরও কাছাকাছি এলেন। তবে এখানেই শেষ নয়, অনুষ্ঠান শেষে দেব-শুভশ্রীর নতুন স্টোরি হাজির।
১০ বছরের সব দূরত্ব মিটিয়ে ঠিক যেন আগের মতো দেব-শুভশ্রী। প্রথমবার দেখা হওয়ার পর শুভশ্রীকে অকপটে দেব জিজ্ঞাসা করলেন, কেন 'ধূমকেতু' ও দেবের নাম শুনে হাসি কমে যায় শুভশ্রীর মুখে? শুভশ্রীর সপাট জবাব, সবাই দেখেছেন কিন্তু দেব আসলে সেই হাসি দেখতে পাননি। এরপর সরাসরি আনব্লক করার কথা উঠলে শুভশ্রী বলে দেন তিনি প্রথম ব্লক করেননি, তবে শুধু মুখেই নয় নিজের ফোন চেক করে তা প্রমাণ করে দেন, দেবও অবশ্য দেখান তিনি আবার ফলো করা শুরু করলেন শুভশ্রীকে। এরপর অনুরাগীদের আবদারে একসঙ্গে সেলফিও তুললেন। অনেকেই ভেবেছিলেন ছবির প্রচারের জন্যই এত কিছু, তবে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের শেষে নতুন স্টোরি দেব ও শুভশ্রীর।

শুভশ্রীর তোলা সেলফি দু'জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে পোস্ট করলেন, মাত্র এক মিনিটের ব্যবধানে দেব এবং শুভশ্রী এই পোস্ট করেন। অদ্ভুতভাবে সময় মিলে যাওয়ার পাশাপাশি মিলে গেল স্টোরির ক্যাপশন। শুভশ্রী সেই ছবি পোস্ট করে লেখেন 'এমনি'। সঙ্গে আবার 'হুমম' লেখেন দেবও। মঞ্চে উঠেই প্রথমে দেবকে বন্ধুত্বের প্রস্তাব দেন শুভশ্রী। দেব কারণ জানতে চাওয়ায় তিনি বলেন 'এমনি'। ঠিক যেন চোখের সামনে ভেসে ওঠে 'চ্যালেঞ্জ' ছবির সেই রোমান্টিক দৃশ্য।

পরে অবশ্য দেব শুভশ্রীকে নাচের প্রস্তাব দেন। এত বছর পর দেবের প্রস্তাব মেনে রোমান্টিক নাচ করেন টলিউডের এই বহু চর্চিত জুটি। 'ধূমকেতু' নাকি কখনওই শুভশ্রীকে ছাড়বে না, এই কথা নিজে মুখে বলেন দেব। এদিন প্রথমবার সামনাসামনি একে অপরের প্রশংসায় পঞ্চমুখ দেব ও শুভশ্রী। একে অপরের জন্য গাইলেন গান। এই ছবি বোধহয় অনেকটা দূরত্ব মিটিয়ে দিল, অপেক্ষার ফল আসলে কতটা ভাল হতে পারে তা প্রমাণ করে দিলে 'ধূমকেতু'। ১০ বছর আগের ও পরের দেব নাকি একেবারেই বদলাননি, এমনটাই দাবি করেছেন সাংসদ অভিনেতা। তবে শুভশ্রীর কথায় এই সময়টায় তিনি অনেকটাই বদলেছেন। এদিন যেন মন খুলে নিজেদের জমে থাকা কথা বলে ফেললেন এক সময়ের প্রাক্তন জুটি।
তবে এরপর কী একসঙ্গে ছবি করবেন দেব-শুভশ্রী? এই প্রশ্নের মুখোমুখি হওয়া মাত্রই দু'জনেই জানালেন ভাল গল্প পরিচালক এবং প্রযোজক পেলে অবশ্যই তারা একসঙ্গে ছবি করবেন। শুধু তাই নয়, শুভশ্রীর প্রযোজনা সংস্থায় কাজের কথাও বললেন দেব। দেবের প্রথম প্রোডাকশনে শুভশ্রী বলেছিলেন তিনি কাজ করবেন, 'ধূমকেতু'র ক্ষেত্রে তেমনটাই হয়েছে। তবে শুভশ্রীর প্রযোজনা সংস্থা হলেও বিনা পারিশ্রমিকে কাজ করতে নারাজ অভিনেতা, মজার ছলে এও জানালেন। 'ধূমকেতু'র পর আবার এই জুটিকে দেখার অপেক্ষায় যেন আরও বেড়ে গেল দর্শকের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি