মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: স্নিগ্ধা দে ০৪ আগস্ট ২০২৫ ২২ : ১৫Snigdha Dey
জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে জুটি হিসেবে দর্শক দেখছেন জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়কে। পর্দায় তাঁরা 'আর্য' ও 'অপু'র চরিত্রে দর্শকের মন জয় করেছেন। অল্প দিনের মধ্যেই সিরিয়ালপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। পর্দায় আর্য-অপর্ণার কেমিস্ট্রি দেখলে চোখ ফেরানো যায় না। কিন্তু বাস্তবে নাকি প্রায় মুখ দেখাদেখি বন্ধ তাঁদের! এমনটাই খবর ছড়ায় টলিপাড়ার অন্দরে।
একসঙ্গে অভিনয় করলেও বাস্তবে নাকি একে অপরকে এড়িয়ে চলেন জিতু-দিতিপ্রিয়া। যদিও প্রথমদিকে এই বিষয়টা জিতু বারবার এড়িয়ে গেলেও এবার মুখ খুললেন দিতিপ্রিয়া। সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ করলেন জিতুর বিরুদ্ধে। মাঝরাতের হোয়াটস অ্যাপ টেক্সট থেকে শুরু করে সাক্ষাৎকারের জটিল মন্তব্য সবটাই ফাঁস করলেন নায়িকা। দিতিপ্রিয়ার বিস্ফোরক মন্তব্যের জেরে কি চুপ করে থাকবেন জিতু? পাল্টা জবাবে তিনিও 'খেলা' ঘোরালেন।
আজকাল ডট ইন-কে অভিনেতা এই প্রসঙ্গে বলেন, "দিতিপ্রিয়া নেহাত বাচ্চামেয়ে। তাই কোনও কারণে রেগে গিয়েছে হয়তো। এরকম সময় তো এসব একটু হয়। আমি ওকে এখনও স্নেহ করি। তবে আমার কাছেও প্রমাণ আছে। সঠিক সময়ে সামনে আনব। আপাতত এই বিষয়টা প্রযোজনা সংস্থা দেখছে বলে আমি চুপ করে আছি। আমি সব সময় কারোর গা ঘেঁষে বসতে পারব না। এতে যদি রাগ হয় তো বলতেই হবে বাচ্চা মেয়ে। তাই খুব বাজে খেলেছে। আসলে গাত্রদাহ হচ্ছে। এই সিরিয়ালে নায়িকার থেকে নায়কের গুরুত্ব বেশি সেটা তো দর্শক দেখতেই পাচ্ছেন।। তাছাড়া এতগুলো পর পর ছবি, এত সাফল্য তাই একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। নেহাতই বাচ্চা মেয়ে। তাই এরকমটা করে ফেলেছে সঠিক সময় আসুক আমিও এর জবাব দেব। সহ অভিনেত্রীর সঙ্গে তো ঠাট্টা, ইয়ার্কি করাই যায়, ও বাচ্চা মেয়ে তাই বুঝতে পারেনি।"
প্রসঙ্গত, দিতিপ্রিয়া ওই পোস্টে লেখেন, 'প্রথম এক মাসের পর থেকেই আমার কো-অ্যাক্টর আমার সঙ্গে কথা বলেন না, শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। আমি তাকে কারন জিজ্ঞেস করলে বলেন, "তোমার মা-কে ভয় পাই, কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি।" এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন, “ওই ইভেন্টে যাচ্ছো?” আমি বলি, “না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে।” তিনি জানতে চান, “কেন, তুমি কি প্রেগন্যান্ট?'
অভিনেত্রী লেখেন, 'আরেকটি ঘটনায়, একটি এআই-তে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি—ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন, “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও”। সাথে লেখেন, “এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি