মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ০৪ আগস্ট ২০২৫ ১৯ : ৪৮Rahul Majumder
প্রায় এক যুগ পরে ফের পাশাপাশি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জায়গা, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ। কারণ, তাঁদের অভিনীত আপাত শেষ ছবি ধূমকেতু ছবির মুক্তি পাওয়া বা প্রচার ঝলক অনুষ্ঠান। আর গোটা ঘটনার সাক্ষী থাকল এই জুটির অনুরাগীদের থিকথিকে ভিড়। এবং অবশ্যই সমাজমাধ্যমে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখতে থাকা দর্শক।
সকাল থেকেই নজরুল মঞ্চের বাইরে রাস্তা ছিল ভিড়ে ঠাসা। প্রেক্ষাগৃহের দরজা খুলে দিতেই এক লহমায় তা ভর্তি হয়ে যায় দর্শকে। এরপর প্রেক্ষাগৃহে আলাদাভাবে ঢুকলেও মঞ্চে একসঙ্গে হাজির হন দেব-শুভশ্রী। চারিদিকে শুধুই চিৎকার। এরপর গান, খুনসুটি চলার পাশাপাশি শুরু হয় ধূমকেতু নিয়ে কথা। এবং অবশ্যই পরস্পরকে নিয়েও। এসবের মাঝেই ধূমকেতুর অন্যতম প্রযোজক রাণা সরকার দর্শকাসন থেকে দেবের উদ্দেশ্যে চিৎকার করে জিজ্ঞেস করে ওঠেন, “বাকি সবকিছু ছাড়, আগে বল যে, ‘ধূমকেতু’র পর তুই আর শুভশ্রী কবে আবার জুটি বেঁধে বড়পর্দায় আসবি?” চারিদিকে তখন শুধুই চিৎকার।
প্রযোজকের প্রশ্ন শোনামাত্রই হেসে ওঠেন দেব। তারপর দৃঢ় স্বরে বলে ওঠেন, “নিশ্চয়ই আমরা একসঙ্গে আবার ছবি করতেই পারি। কিন্তু তার জন্য আমাদের উপযোগী চিত্রনাট্য তো লিখতে হবে। আমাদের চরিত্রগুলো নিজেদের মনমতো হতে হবে। এসব কিছু ঠিক থাকলে অবশ্যই পর্দায় আমরা জুটি বেঁধে আবার এসব।” পাশ থেকে শুভশ্রী প্রস্তাব দিলেন, পরিচালক কৌশিক গাঙ্গুলিকেই আবার জিজ্ঞেস করা হোক, উনি আবার কবে দেব-শুভশ্রী জুটিকে নিয়ে ছবি করবেন। জবাব কিন্তু হাসতে হাসতে দিয়ে উঠলেন দেব – “ধুর! কৌশিকদা আমাদের নিয়ে ছবি করবেন নাকি? উনি শুধু নিজের ছবি প্রসেনজিৎ, জয়া আহসান এঁদের কাছে নিয়ে যান।” অভিনেতার জবাব শুনে ততক্ষণে হাসির রোল উঠেছে দর্শকের মধ্যে।
এরপর ‘ধূমকেতু’র ঝলক মুক্তির আগে প্রযোজনা সংস্থার সকল সদস্যকে ধন্যবাদ জানালেন দেব। একে একে ডেকে নিলেন নিজের এবং শুভশ্রীর ব্যক্তিগত টিমের সদস্যদের। নিজের এবং শুভশ্রীর পাশে মঞ্চে ডেকে নিলেন প্রযোজক এবং ছবির অন্যান্য শিল্পীদেরও। সবাই সেই ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠতেই দেব বলে ওঠেন, “ব্যাস! ঠিক আছে। এবার একটা ফ্যামিলি ফটো হয়ে যাক!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি