মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৪ আগস্ট ২০২৫ ১৯ : ২৩Rahul Majumder
তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে ৩৮ বছর। তবু আজও তাঁর ম্যাজিক অটুট। তিনি, কিশোরকুমার। বেঁচে থাকলে শুক্রবার ৯৭ বছরে পা দিতেন কিশোরকুমার। তাঁর আজব কাণ্ড-কারখানার গল্প আজও মানুষের মুখে মুখে ঘোরে। তবে আমুদে এই মানুষটার অনমনীয় মনোভাব এবং প্রেমিক সত্বাও ছিল ততটাই প্রবল। ১৯৮৫ সালের এপ্রিলে প্রকাশিত হয় কিশোর কুমারের একটি সাক্ষাৎকার। যা হইচই ফেলে দিয়েছিল পাঠকমহলে। সে সাক্ষাৎকারে কিশোর যেন জনপ্রিয় গায়ক নন, যেন ছিলেন এক দার্শনিক! কিশোর কুমার সোজাসাপটা মুখ খুলেছিলেন জীবনের প্রেম, ব্যর্থতা ও মৃত্যু নিয়ে—।
সাক্ষাৎকারের সেটিংই ছিল চমকে দেওয়ার মতো— কিশোর কুমারের ঘরে ছিল একটি ‘লাল চোখওয়ালা খুলি’। সেটি নিয়েই রসিকতা করে কিশোর বলেন, “আমার চশমা পড়িয়ে দেখুন তো, কেমন লাগছে?” তারপর সামনে বসা সাংবাদিককে বলে ওঠেন, “তুমি একজন ভাল মানুষ। তুমি জীবনের আসল জিনিসগুলো বোঝো। তুমিও একদিন এরকমই দেখতে হবে।”
কিশোরের প্রথম স্ত্রী রুমা দেবী সম্পর্কে কিশোর বলেছিলেন, “উনি গুণী ছিলেন ঠিকই, কিন্তু আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। আমি চেয়েছিলাম একজন গৃহিণী, আর উনি চাইছিলেন কেরিয়ার। সংসার আর কেরিয়ার একসঙ্গে চলে না।”
এরপর আসে তাঁর মাধুবালার সঙ্গে বৈবাহিক জীবনের হৃদয়বিদারক বিবরণ - কিশোরের কথায়, “বিয়ের আগেই জানতাম ও মরবে। কিন্তু আমি কথা দিয়েছিলাম। ৯ বছর ধরে ওর মৃত্যু দেখেছি নিজের চোখে। ও হেসেছে, কেঁদেছে, চিৎকার করেছে— আমি শুধু পাশে থেকেছি, কারণ ডাক্তার বলেছিল হাসাতে হবে। আমি সেটাই করেছি ওর শেষ নিঃশ্বাস পর্যন্ত।” তৃতীয় স্ত্রী যোগিতা বালি সম্পর্কে কিশোর বলেন, “এটা একটা ঠাট্টা ছিল। ওর মনেই ছিল না সংসার করার। মা-আসক্ত ছিল।” তবে চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকার নিয়ে ছিলেন সন্তুষ্ট - “ও একজন এমন মানুষ যে ট্র্যাজেডি দেখেছে। ও জানে জীবনের অস্থায়ীতা কী। আমি এখন সুখী।”
এককথায় এ যেন ছিল এক শিল্পীর আত্মদর্শন: এক যুগের সমাপ্তির সামনে দাঁড়ানো গায়ক। সেই সাক্ষাৎকারটি শুধু এক কিংবদন্তির ব্যক্তিজীবনের জানালা নয়, বরং সেই সময়ের সমাজ ও শিল্পজগতের প্রতিচ্ছবিও। আজ যখন কিশোর কুমারের মৃত্যুদিন বা জন্মদিনে শ্রদ্ধা জানানো হয়, তখন এই একান্ত কথোপকথন মনে করিয়ে দেয়— ‘ইয়োডেলিং’-এ মজে থাকা কিশোর কুমার একজন গভীর আত্মবিশ্লেষী মানুষও ছিলেন।
কিশোর কুমারের গানে, মেজাজে, স্বভাবে ছিল হাসি, কষ্ট, প্রেম, উন্মাদনা—সবকিছু। কিন্তু এই অনবদ্য শিল্পীর ব্যক্তিগত জীবনে এমন এক মুহূর্ত এসেছিল যা তাঁকে ভেঙে দিয়েছিল অন্তর থেকে। সেই ঘটনা ঘটেছিল ১৯৮১ সালে, পুত্র অমিত কুমারের বিয়ের ঠিক দশ দিন আগে।
উচ্ছ্বাস থেকে অশ্রুতে ভাঙা কিশোরের অজানা ঘটনা এই প্রথমবার ফাঁস করলেন অমিত কুমার। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে অমিত কুমার জানান, ১৯৮১ সালে তাঁর বিয়ের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত ছিল। পাত্রী ছিলেন কলকাতার একজন পরিচিত পরিবারের মেয়ে। আয়োজনে ছিল বলিউডের সেরা তারকাদের আমন্ত্রণ, ছাপা হয়েছিল বিয়ের কার্ড পর্যন্ত। কিন্তু বিয়ের মাত্র দশ দিন আগে তাঁদের কানে আসে এক চাঞ্চল্যকর তথ্য—পাত্রীর আগেই একবার বিয়ে হয়েছিল! এবং বলাই বাহুল্য তা ওঁর পরিবার আমাদের জানাননি। অমিত বলেন, "ওই মেয়েটির আগেই বিয়ে হয়েছিল, সেটা আমরা জানতেই পারিনি। সবকিছু তৈরি, কিন্তু হঠাৎ এমন একটা সত্যি সামনে চলে আসে।"
গোটা ব্যাপারটায় যারপরনাই ভেঙে পড়েছিলেন কিশোর। এই ঘটনাই যেন কিশোর কুমারের মনটা একেবারে গুঁড়িয়ে দেয়। অমিত জানান, তাঁর বাবা তখন বলেছিলেন—“তুই বিয়ে কর, নিজের জীবন গুছিয়ে নে। আমি বিয়ের পর খাণ্ডোয়ায় ফিরে যাব, আর সেখানেই শান্তিতে থাকব। তোমরা মাঝে মাঝে আমাকে দেখতে এস।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি