মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৪ আগস্ট ২০২৫ ১৮ : ৫০Rahul Majumder
লাদাখের গলওয়ান উপত্যকা— ২০২০ সালের সংঘর্ষের পর যেটি হয়ে উঠেছিল জাতীয় আবেগের কেন্দ্রবিন্দু— এবার সেই বীরগাঁথা আসতে চলেছে বড় পর্দায়। আর এই ছবি নিয়ে একেবারে প্রস্তুত বলিউডের 'ভাইজান'। সলমন খান এখন জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন পরিচালক অপূর্ব লাখিয়া-র পরবর্তী ছবি ‘গালওয়ান’-এর শুটিংয়ের জন্য।
জানা গিয়েছে, আগস্ট মাসেই সলমন ৩০ দিনের একটি কঠিন শিডিউলের জন্য লাদাখ পাড়ি দেবেন। সেখানে সীমান্তবর্তী অঞ্চলেই হবে শুটিং, যেখানে ২০২০ সালে ভারত-চিন সেনাদের সংঘর্ষ হয়েছিল। ছবিটি মূলত সেই সময়ের ঘটনাক্রম এবং সেনাদের বীরত্বকে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। সূত্র অনুযায়ী, সালমান এই ছবিতে এক উচ্চপদস্থ ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করবেন।
তবে এই ছবির বাইরে আরও একটি আকর্ষণীয় খবর ঘিরে বলিপাড়া এখন সরগরম। শোনা যাচ্ছে, দক্ষিণের খ্যাতনামা পরিচালক মহেশ নারায়ণনের সঙ্গে নতুন একটি পিরিয়ড অ্যাকশন থ্রিলারে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন সলমন খান!
এক সূত্রের দাবি, গত এক মাসে মহেশ নারায়ণের সঙ্গে সালমানের চার থেকে পাঁচটি বৈঠক হয়েছে। মহেশ যেসব গল্প নিয়ে সলমনকে প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে একটি ১৯৭০ থেকে ১৯৯০-এর দশকের পটভূমিতে লেখা একটি চরিত্রনির্ভর থ্রিলার যা সলমনের কাছে বিশেষভাবে আকর্ষণীয় ঠেকেছে। সূত্র বলছে, “সলমন খুবই পছন্দ করেছেন গল্পটা। এটা তাঁর আগের করা থ্রিলারধর্মী সব ছবির থেকে একেবারেই আলাদা। চরিত্রটাও অনেক বেশি সংবেদনশীল ও বাস্তবনির্ভর।”
মহেশ নারায়ণন এই মুহূর্তে তাঁর দক্ষিণী ছবির কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে সলমন ‘গলওয়ান’-এর শুটিং শেষ করবেন নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে। সব ঠিকঠাক চললে ২০২6 সালের শুরুর দিকেই শুরু হতে পারে এই নতুন প্রোজেক্টের শুটিং।
এছাড়া সলমন আরও একবার পুরনো সঙ্গী কবীর খানের সঙ্গেও নতুন প্রজেক্টে কাজ করতে পারেন বলে শোনা যাচ্ছে। ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা চলছে বলেও খবর। পাশাপাশি হাই-অক্টেন থ্রিলার ও স্টাইলিশ অ্যাকশন ঘরানাতেও গল্প ভাবা হচ্ছে।
সবমিলিয়ে স্পষ্ট, সালমান খান এখন তাঁর কেরিয়ারে নতুন চ্যালেঞ্জ ও ঘরানার খোঁজে। একের পর এক নয়া জঁর, নতুন পরিচালক আর ভিন্ন পটভূমিতে তিনি নিজেকে নতুনভাবে তুলে ধরতে চাইছেন পর্দায়। ‘গলওয়ান’ হোক বা মহেশ নারায়ণের ছবিটি— ভাইজানের ভক্তরা ২০২৬পর্যন্ত অপেক্ষা করতেই রাজি!
সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রহস্যময় এবং আবেগঘন পোস্ট শেয়ার করেছেন সলমন খান। যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। পোস্টে তিনি তার বাবা, বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের পুরনো একটি উপদেশ উল্লেখ করেন এবং জানান, “যদি আমি সেটা আগে শুনতাম।” ওই পোস্টে সলমন লেখেন, 'বর্তমান একসময় তোমার অতীত হয়ে ওঠে, অতীত তোমার ভবিষ্যতের সঙ্গে মিশে যায়। বর্তমান একটি উপহার, এটি দিয়ে সঠিকভাবে কাজ করো, বারবার ভুল করা অভ্যাসে পরিণত হয়। তোমার চরিত্রের ঠিক-ভুলের জন্য কাউকে দোষ দিও না, কেউ তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারবে না যা তুমি করতে চাও না।'
এই পোস্টে সলমন ইঙ্গিত করেন যে, জীবনে যেসব ভুল তিনি করেছেন তা থেকে শিক্ষা নেওয়াই গুরুত্বপূর্ণ। তিনি স্বীকার করেন, একই ভুল বারবার করলে তা একসময় অভ্যাসে পরিণত হয় এবং পরবর্তীতে চরিত্র গঠন করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি