মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ অসন্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৪ আগস্ট ২০২৫ ১৫ : ৪৮Rahul Majumder
দেখতে দেখতে ৫০ বছর পা ‘শোলে’র। ভারতের চলচ্চিত্রের ইতিহাসে রমেশ সিপ্পি পরিচালিত এই ছবি বার বার উঠে আসে আলোচনায়। ভারতীয় সিনেমার রূপরেখা বদলে দিয়েছিল এই সিনেমা। ছবির প্রতিটি চরিত্র এখন গেঁথে রয়েছে দর্শক হৃদয়। এ বার সেই ছবি মুক্তির ৫০ তম বর্ষ। ১৯৭৫ সালের ১৫ অগস্ট মুক্তি পেয়েছিল ভারতের অন্যতম কালজয়ী চলচ্চিত্র ‘শোলে। রমেশ সিপ্পি পরিচালিত এবং সেলিম খান-জাভেদ আখতারের লেখা এই একটি ছবিই বদলে দিয়েছিল হিন্দি ছবির ভাষা, গল্প বলার ধরন এবং পপ-কালচারের সংজ্ঞা। এই ছবি যখন ৫০ বছরে পা দিতে চলেছে, তখনই রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন প্রবাদপ্রতিম চিত্রনাট্যকার তথা গীতিকার জাভেদ আখতার।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ বলেন —“ইউটিউবে অনেক লোককে বলতে শুনেছি, ‘শোলে একেবারেই কোনও মহান ছবি নয়’ — হয়তো তা-ই, কারণ আমি নিজেই জানি না একটা ‘মহান সিনেমা’-র সংজ্ঞা আসলে কী!” এই মন্তব্য নিঃসন্দেহে চমকে দিয়েছে বহু সিনেপ্রেমীকে। যে ছবি বহু প্রজন্মের মস্তিষ্কে গেঁথে রয়েছে, যার সংলাপ থেকে শুরু করে সিকোয়েন্স সবই আজ কিংবদন্তি, সেই ছবির সহ-লেখকই যখন এর শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তা নিঃসন্দেহে আলোচনার বিষয়।
তবে শোলে -এর ছোট্ট, ছোট্ট চরিত্রদেরও চিরকালীন প্রভাব চমকে দেওয়ার মত। সে প্রসঙ্গে জাভেদ অবশ্য বলেন, “আমার জানা নেই কেন এই ছবির ছোট ছোট চরিত্ররাও আজ এত জনপ্রিয়। যদি জানতাম, আবার করতাম। আজও শোলে-র এমন চরিত্র যারা হয়তো তিনটে শব্দ বলেছে বা শুধু দাঁড়িয়ে ছিল, তাদের ডায়লগ ব্যবহৃত হয় কমেডি শোতে, রাজনৈতিক বক্তৃতায়, সিনেমার রেফারেন্সে।"
তিনি উদাহরণ দেন —
“তেরা কেয়া হোগা কালিয়া”
“অরে ও সাম্বা!”
“পুরে পঁচাশ হাজার!”
এবং সেই “মৌসি কী বাতে...”— স্রেফ এতেই বোঝা যায় কোন ‘মৌসি’-র কথা বোঝানো হচ্ছে!
শোলে: ইতিহাস গড়া এক উপাখ্যান
রমেশ সিপ্পি পরিচালিত এবং সেলিম-জাভেদ লেখা এই ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, সঞ্জীব কুমার, হেমা মালিনী, জয়া বচ্চন এবং ভয়ঙ্কর খলনায়ক গব্বর সিং-এর ভূমিকায় অমজদ খান। দুই অপরাধী, জয় ও বীরু, এক প্রাক্তন পুলিশ অফিসারের অনুরোধে গব্বরকে ধরতে বেরিয়ে পড়েন। আর সেই যাত্রাই হয়ে ওঠে এক মহাকাব্যিক রোমাঞ্চ।
৫০ বছর ছুঁয়েও অমলিন এই ছবি। শোলে -র মুক্তির ৫০ বছর পরেও এর সংলাপ, দৃশ্য এবং চরিত্র ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তবুও জাভেদ আখতার তাঁর নিজস্ব স্টাইলে স্মরণ করিয়ে দিলেন, কোনও শিল্পকর্মের গৌরব বা শ্রেষ্ঠত্ব কতটা আপেক্ষিক, কতটা দর্শকের অনুভূতির সঙ্গে জড়িয়ে।
জয়-বীরুর বন্ধুত্ব, বাসন্তীর প্রাণোচ্ছল অভিনয়, গব্বরের আতঙ্ক— সব মিলিয়ে ‘শোলে’ হিন্দি সিনেমার জগতে মাইল ফলক, তা বলাই যায়। এখনও পুরনো হয়ে যায়নি ‘শোলে’, আজও আলোচনার শেষ নেই। এখনও এই ছবিটি যে বলিউড সংস্কৃতিকে বিভিন্ন ভাবে অনুপ্রাণিত করে চলেছে, তা হলফ করে বলাই যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি