মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৪ আগস্ট ২০২৫ ১৩ : ৪২Rahul Majumder
বলিউডে নায়িকাদের সৌন্দর্য নিয়ে চিরকালই চলেছে আলোচনা—কখনও প্রশংসা, তো কখনও কড়া সমালোচনা। তবে কসমেটিক ট্রিটমেন্ট বা সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা প্রযুক্তির ব্যবহার নিয়ে সাম্প্রতিককালে যে বিতর্ক দানা বেঁধেছে, তার কেন্দ্রে এখন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, “সিনেমার জগতের কারও সঙ্গে কিছু হলেই, সেটা নিয়ে আলোচনার ঝড় ওঠে। কারণ মানুষ মিডিয়াতে থাকা ব্যক্তিদের জীবন সম্পর্কে কিছু জানে, তাই তাদের নিয়েই কথা বলে। কিন্তু এমন অনেক মানুষ আছে, যাদের জীবন সম্পর্কে কেউ কিছু জানে না, এবং কোনোদিন জানবেও না। এসব নিয়ে আলোচনা করেই থেমে যাই আমরা, তাতে কোনো সমাধান হয় না।”
তামান্না আরও বলেন, এখনকার প্রজন্ম, বিশেষত জেন-জি (Gen-Z), কসমেটিক প্রসিডিওরের ব্যাপারে অনেক বেশি খোলামেলা। “যারা এই ধরনের ট্রিটমেন্ট নেয়, তারা এখন খোলাখুলি বলতেও পারে। কিন্তু অনেকেই আছেন যারা জাজমেন্টের ভয়ে মুখ খোলেন না। কেউ কিছু বললেই তাদের দিকেই আঙুল তোলা হয়... সমাজের একটা বড় অংশ আছে যারা তারকাদের চেহারা নিয়ে সারাক্ষণ বিচার করতে ভালবাসে। এতটা জাজমেন্টের মধ্যে দিয়ে কেউ যেতে চায় না।””— বলেন তামান্না। এই প্রসঙ্গে তিনি বলেন, “সবাই তাদের জীবন নিয়ে স্বচ্ছন্দ না, সবারই নিজস্ব স্পেস থাকে। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে তো সেই সমালোচনার মাত্রা আরও বেশি।”
প্রসঙ্গত, ২৭ জুন রাতে মুম্বইয়ে নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় শেফালি জরিওয়ালাকে। প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও, পরবর্তীতে সূত্র মারফত জানা যায় যে অভিনেত্রী গ্লুটাথায়োন ইনজেকশন নিচ্ছিলেন, যা অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ওই ইনজেকশনের প্রভাবেই মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকেরা।
অন্যদিকে, তামান্না ভাটিয়া এবার দেখা দেবেন সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’-এ। বলাজি মোশন পিকচার্স এবং টিভিএফ প্রযোজিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্মটি মুক্তি পাবে আগামী মে মাসে।
তমন্না আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন 'ছিপছিপে শরীর' মানেই 'সুন্দর'। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন, সৌন্দর্য বা আত্মসম্মান কেবল শরীরের মাপে আটকে থাকে না। “একটা সময় ছিল যখন আমি ভাবতাম ছিপছিপে চেহারা হলেই আমি সুন্দর। কিন্তু পরে বুঝলাম, ওটা আসলেই আমাকে ভাল অনুভব করাত না। সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের ওপর নির্ভর করত না,”— মন্তব্য তমন্নার।
তমন্নাকে সম্প্রতি দেখা গিয়েছে ‘সিকান্দর কা মুকাদ্দর’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল।
এছাড়াও, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তমন্না ভাটিয়া জানান, তিনি স্নান করার সময় একটি গোপন কাজ করেন। তাঁর কথায়, "সারাদিনের কাজ সেরে স্নান করার সময় শরীরের প্রতিটি অংশ স্পর্শ করি এবং ধন্যবাদ জানাই। এই ঘটনাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ, আমার শরীরের প্রতিটি অঙ্গকে খুব ভালবাসি। সারাদিন অক্লান্ত পরিশ্রমের যে তারাও সঙ্গী, তাই তাদের ধন্যবাদ দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি