মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৪ আগস্ট ২০২৫ ১৩ : ১২Snigdha Dey
ধারাবাহিকের নিত্যনতুন মোড় দর্শকের মনোযোগ আকর্ষণ করার জন্য উঠেপড়ে লেগেছে। প্রায় প্রতিদিনই নতুন টুইস্টে নজর কাড়ছে স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ'। টিআরপিতেও এক থেকে দশের মধ্যে থাকতে দেখা যায় এই মেগাকে। তেজ-সুধার জীবনের নানা গল্প নিয়ে এগোচ্ছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই দূরত্ব ভুলে ফের কাছাকাছি আসছে তারা। তাদের ছোট্ট মেয়ে বাবা-মার অভিমান ভুলিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে।
তবে এর মধ্যেই একেবারে নতুন রূপে হাজির পর্দার 'সুধা', ওরফে অভিনেত্রী সোনামণি সাহা। ছদ্মবেশে দারুণ মানিয়েছে তাঁকে। কী ছদ্মবেশ ধরেছেন অভিনেত্রী? বর্তমানে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে নায়িকার ছবি। ছবিগুলোতে সোনামণিকে দেখা যাচ্ছে পুলিশের উর্দিতে। কলকাতা পুলিশের উর্দিতে নিজেকে একেবারে অন্য রূপে তুলে ধরেছেন অভিনেত্রী। কিন্তু হাতে রয়েছে সুধার মতো শাঁখা-পলা।
সোনামণির এই লুক যে 'শুভ বিবাহ'র নতুন চমকের জন্য তা তো বলাই বাহুল্য। ধারাবাহিকের নতুন মোড়ে কোনও এক রহস্যের সমাধানে এই ছদ্মবেশ ধারণ করেছে সুধা। কিন্তু পুলিশের ছদ্মবেশে কোন অপরাধীর মুখোশ খুলে দেবে সে? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধলেন ঋষি-রুকমা, রাতের ঘুম উড়িয়ে দিতে আসছে নতুন বাংলা ক্রাইম থ্রিলার!
সমাজমাধ্যমে নিজের নতুন লুকের ছবিগুলো ভাগ করেছেন সোনামণি। রবিবার বিশ্ব বন্ধুত্ব দিবসে আরও এক চমক এল অনুরাগীদের জন্য। আরও একবার স্পষ্ট হল প্রতীক সেনের সঙ্গে নায়িকার অটুট 'বন্ধুত্ব'-এর কথা। সোনামণিকে নতুন লুকে দেখে অবাক প্রতীকও। তিনি মন্তব্য করেছেন 'গাড়ি ধরলে কি কল করা যেতে পারে?' সোনামণিও কম যান না, তিনি প্রতীকের মন্তব্যের জবাবে লেখেন, 'হ্যাঁ নিশ্চয়ই, তবে গাড়ি চালকের ভুল থাকলে অ্যারেস্ট করে নিতে পারি।' পাল্টা প্রতীক লেখেন, 'আচ্ছা, তাহলে আজ ফ্রেন্ডশিপ ডেতে কি পুলিশের সঙ্গে বন্ধুত্ব করা যেতে পারে!' এর উত্তরে আহ্লাদে আটখানা হওয়ার এক ইমোজি দেন সোনামণি।

প্রতীক-সোনামণির এই খুনসুটি নজর এড়ায়নি নেটিজেনদের। তাঁরা এ নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন নেটপাড়ায়। আর তো নয় বেশি দিন, মিলব এবার দু'জনে.. 'মিলন তিথি'র সেই জনপ্রিয় গান যেন এখন টলিউডের এই 'লাভ বার্ডস'দের জন্যই। আর লুকিয়ে প্রেম নয়, সরাসরি নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি কিছুদিন আগে সমাজমাধ্যমে প্রকাশ্যে এনেছেন সোনামণি সাহা ও প্রতীক সেন। তবে কি খুব শীঘ্রই চার হাত এক করতে চলেছেন এই জুটি? অনেকেই ভাবতে শুরু করেছেন তেমন কথা। তবে এই জুটির মধ্যে শুধুই যে প্রেম এমনটা নয়, অনেক বিরহ-বেদনা, মান-অভিমানের পালা পেরিয়ে অবশেষে একসঙ্গে অনুরাগীদের প্রিয় 'সোনাতিক' জুটি।
প্রসঙ্গত, প্রতীক এবং সোনামণি দু'জনেই এখন ভিন্ন ধারাবাহিকে ব্যস্ত। কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসায় প্রতীক অভিনীত 'উড়ান'। এখন জি বাংলার 'দাদামণি' হয়ে ফিরেছেন তিনি। অন্যদিকে চলছে সোনামনির 'শুভ বিবাহ'। কিন্তু হাতে একটু সময় পেলেই একসঙ্গে সময় কাটাতে চলে যান দু'জন। এখন আর রাখঢাক বাদ দিয়ে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিজেদের ভাল থাকার মুহূর্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি