মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ছোট্ট ছোট্ট খুশিতেই মন ছুঁয়ে গেল ‘কালীধর’, অসম বন্ধুত্বের কাহিনিতে কতটা চোখ টানলেন জুনিয়র বচ্চন?

পরমা দাশগুপ্ত | ০৪ আগস্ট ২০২৫ ১১ : ৫৯Snigdha Dey

অসম বন্ধুত্বের কাহিনিতে কতটা চোখ টানলেন জুনিয়র বচ্চন? ‘কালীধর লাপতা’ দেখে লিখছেন পরমা দাশগুপ্ত। 


নিজের জন্য মনের আনন্দে বাঁচা ঠিক কতটা জরুরি? ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ হলে ঠিক কেমন লাগে? চারপাশের এই অবিরাম ছুটতে থাকা দুনিয়ায় যখন স্বার্থের অঙ্ক কষেই খোলা হয় সম্পর্কের খাতা, তখন কি স্রেফ ভালবাসার বাঁধনে ধরা দেওয়া যায় এক অসমবয়সী বন্ধুত্বে? সোশ্যাল মিডিয়ায় নিঃশ্বাস নেওয়া, জটিল-কুটিল মনস্তত্ত্বে ঠাসা এক পৃথিবীতে এক সহজ সরল নিটোল গল্পই জুগিয়ে দিয়ে গেল সেই সব উত্তর। জি ফাইভের নতুন ছবি ‘কালীধর লাপতা’ তাই মন ছুঁয়ে যেতে সময় নিল না মোটেই। মধ্যবয়সী কালীধর আর বছর দশের বল্লুর নিখাদ বন্ধুত্ব পর্দা জুড়ে ছড়িয়ে দিয়ে গেল মুঠোভর্তি উষ্ণতা। মাথার ভিতর, মনের মধ্যে যার রেশ রয়ে গেল বহু বহুক্ষণ। 

 


বিহারের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা কালীধর (অভিষেক বচ্চন) বাবার মৃত্যুর পর তিন ভাইবোনকে বড় করেছিল অতি কষ্টে। নিজের পড়াশোনা হয়নি, এমনকি বিয়ে করা হয়নি প্রেমিকাকেও। তার বদলে সে নিজের পায়ে দাঁড় করায় ভাইবোনেদের। তাদের বিয়েও দেয়। তৈরি করে নিজেদের পাকা বাড়ি। এহেন কালীধর মধ্যবয়সে এসে স্মৃতি লোপের সমস্যায় আক্রান্ত হলে ভাইয়েরা কিন্তু তাকে আগলে রাখতে চায়নি। ধার-দেনা করে ‘বড়লোকের অসুখ’-এর চিকিৎসা করানোর চেয়ে সম্পত্তির ভোগদখলই তাদের কাছে বড় হয়ে ওঠে। হাসপাতালে ঘুমন্ত কালীধরকে দিয়ে সম্পত্তি হস্তান্তরের কাগজে সই করিয়ে নিলেও তাকে মেরে ফেলার চেষ্টা বানচাল হয়ে যায় শেষমেশ। অগত্যা দুই ভাই এবং বাড়ির বৌ মিলে ষড়যন্ত্র করে তাকে নিয়ে গিয়ে ফেলে কুম্ভের মেলায়। উদ্দেশ্য, কালীধরের স্মৃতিভ্রমের সুযোগ নিয়ে তাকে সেখানেই রেখে আসা। ভিড়ের মধ্যে আলাদা হয়ে যাওয়া ভাইদের খুঁজতে খুঁজতে কালীধরও সে প্ল্যানের হদিশও পেয়ে যায়। বিধ্বস্ত দাদা ঠিক করে সে নিজেই বরং হারিয়ে যাবে এবার। যেমন কথা, তেমনি কাজ, বাসে চেপে দিকশূন্যপুরের দিকে রওনা দেয় কালীধর। পয়সার অভাবে নেমে পড়তে হয় মধ্যপ্রদেশের এক অচেনা গ্রামে। সেখানেই তার সঙ্গে দেখা দশ বছরের ছেলে বল্লুর (দৈবিক বাঘেলা)। 

 

আরও পড়ুন: মা হতে চলেছেন পরিণীতি চোপড়া? প্রথমবার ‘সুখবর’ দিলেন অভিনেত্রীর স্বামী রাঘব চাড্ডা!


অনাথ বল্লুই ধস্ত, হতাশায় ডুবে থাকা কালীধরকে আবার ফিরিয়ে দেয় জীবনের দিকে। জাগিয়ে তোলে মনের আনন্দে, ছোট্ট ছোট্ট খুশি আঁকড়ে পথচলার ইচ্ছে। ছোট্ট বল্লুর সঙ্গে এই অসমবয়সী বন্ধুত্বের ওম, তাকে আগলে রাখার সুখ কালীধরকে ফের বাঁচতে শেখায়। বিরিয়ানি খাওয়া থেকে বাইকে চাপা, বিয়েবাড়িতে নাচাগানা থেকে কালীধরের হারানো প্রেমিকা মীরার (নিমরত কউর) খোঁজ— দু’জনে মিলে বাকেট লিস্ট মেলাতে মেলাতেই জুড়ে যায় এক অটুট বন্ধনে।      

এদিকে কালীধরের ভাইয়েরা খুশিমনে বাড়ি ফিরলেও ইতিমধ্যে আগুন লেগে পুড়ে গিয়েছে আইনি নথি। দাদা বাড়ি না ফিরলে তবে যে বাড়ির দখলও পাওয়া যাবে না! অগত্যা ভাইয়েরা ফের হন্যে হয়ে খুঁজতে থাকে কালীধরকে। তাদের হয়ে সে ভার নেয় প্রয়াগের পুলিশ ইনস্পেক্টর সুবোধ (মহম্মদ জিশান আয়ুব)। কালীধরকে কি খুঁজে পাবে তারা? ইচ্ছেপূরণ হবে ভাইদের? কালীধর-বল্লুর বন্ধুত্বই বা কোন পথে গড়াবে?  সে সব জানতে হলে অবশ্য ছবিটা দেখতে হবে।

 


নিজেরই তামিল ছবি অবলম্বনে হিন্দিতে ‘কালীধর লাপতা’ তৈরি করেছেন পরিচালক মধুমিতা। দক্ষিণী সংস্করণের শহুরে স্বাদের বদলে এ ছবি জুড়ে, তার গানগুলোয় মেঠো গন্ধ, মাটির সুবাস আর ভরপুর প্রাণবন্ততা। তারই মধ্যে ঝলমল করে বল্লু-কালীধরের একটু একটু করে গড়ে ওঠা সম্পর্ক, তাদের নির্মল বন্ধুত্বের সহজ সারল্য। যার সবটুকু মনপ্রাণ ঢেলে জীবন্ত করে তুলেছেন অভিষেক বচ্চন। নতুন করে বুঝিয়েছেন পাপা বচ্চনের ছায়া থেকে বাইরে বেরোতে দিলে বলিউড তাঁর কাছে আরও অনেক কিছু পেতে পারত। এমন এক বলিষ্ঠ অভিনেতার বিপরীতে দাঁড়িয়েও সমানতালে নজর কেড়ে গিয়েছে ছোট্ট দৈবিক। কমেডি টাইমিংয়ে, নিষ্পাপ চোখের ভাষায়, নির্মল হাসিতে ভারী মন ভাল করা তার অভিনয়। ছোট্ট উপস্থিতিতে যথারীতি মন কাড়েন নিমরত। সংক্ষিপ্ত পরিসরেও মনে দাগ কেটে যান সুবোধ-রূপী জিশানও।

 


তবে হ্যাঁ, দশ বছরের ছেলের মুখে জীবনদর্শনের একের পর এক সংলাপ খানিকটা ভারী হয়ে গিয়েছে, পরের দিকে একটু যেন একঘেয়েও। তাছাড়া, ছবি জুড়ে বল্লুর হাত ধরে কালীধরের দিন বয়ে চলে সরলরেখায়। বিপদ এলেও দাগ কাটেনি সেভাবে। একটু আধটু ক্রাইসিস থাকলে, সেগুলো থেকে বাঁচতে খানিক লড়াই করতে হলে জীবনটাও বোধহয় আরেকটু বাড়তি মানে পায়। এইটুকুই যা রয়ে গেল ভুলের খাতায়। বাকি সবটাই বড্ড মন ছোঁয়া, ভারী মিঠে আর সহজ। যন্ত্রের মতো চলতে থাকা রুটিনে, ওটিটি জুড়ে জটিল বুনোটের গল্পের ভিড়ে সেটাই যে বিরাট প্রাপ্তি!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া