মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ০৩ আগস্ট ২০২৫ ২০ : ০৩Rahul Majumder
দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন। একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল দর্শকের মধ্যে। আজকের যুগে কনটেন্ট ভোগ করার পদ্ধতি যতই বদলাক, জি বাংলা মনে করিয়ে দিয়েছে যে টেলিভিশন এখনও দেশের সবচেয়ে শক্তিশালী গল্পকার, প্রতিদিন কোটি কোটি মানুষের কাছে তা পৌঁছয়। একগুচ্ছ নতুন ধারাবাহিক থেকে রিয়্যালিটি শো নিয়ে আসছে এই চ্যানেলটি।
দর্শক এখন প্ল্যাটফর্ম-ফ্লুইড হলেও, জি প্রতিটি পরিবর্তনে দ্রুত সাড়া দিয়ে যাচ্ছে। টিভি, ওটিটি এবং সোশ্যাল মিডিয়া-সব ক্ষেত্রেই এই চ্যানেলের কনটেন্ট, চরিত্র, ফরম্যাট ও গল্প সহজেই প্রবাহিত হচ্ছে। এই ধারার সঙ্গে সামঞ্জস্য রেখেই জি তার নতুন দুটি হাইব্রিড চ্যানেল জি বাংলা সোনার এবং জি পাওয়ার-এর আনুষ্ঠানিক ঘোষণা করল। জি বাংলাসোনার চ্যানেলটি আসার খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। এবার তার আনুষ্ঠানিক ঘোষণা হল।
প্রসঙ্গত, জি বাংলাসোনার-এর প্রোগ্রামিং লাইনআপে থাকছে তিনটি ফিকশন শো-'বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম', 'শ্রীমান ভগবান দাস' এবং 'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (SIT) - বেঙ্গল'। পাশাপাশি থাকছে চারটি নন-ফিকশন শো '১০ দিনে ১০ লাখ' ছাড়াও থাকছে 'সোনার জলসাঘর', 'আক্কেল গুডুম' এবং একটি সঙ্গীতভিত্তিক ভোরের শো 'সোনার সকাল'। জি বাংলা সোনার-এর রয়েছে দুর্দান্ত সিনেমার সংগ্রহশালা, যেখানে প্রতিদিন সম্প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র। এছাড়াও, এই চ্যানেল বাংলা ব্লকবাস্টার সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে দর্শককে।
'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (SIT) - বেঙ্গল'-এ মুখ্যচরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষি কৌশিককে। তাঁর চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসাক। এক দক্ষ ও দৃঢ়চেতা তদন্তকারী অফিসার। এই সিরিজ বাংলার হৃদয়ে তৈরি হচ্ছে এক অন্য ধরনের পুলিশ-প্রসিডিওর ড্রামার স্বাদ দিতে। এই দলে ঋষি কৌশিকের পাশাপাশি প্রধান মহিলা তদন্তকারী অফিসার হিসেবে থাকছেন অভিনেত্রী রুকমা রায় অভিনীত মহিলা তদন্তকারী অফিসারের চরিত্রটিও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি