মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৩ আগস্ট ২০২৫ ১৮ : ৪৬Rahul Majumder
পরিণীতি চোপড়া কি মা হতে চলেছেন? বলিউডে এখন সবচেয়ে গরম প্রশ্ন এটিই। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে স্বামী তথা রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী পরিণীতি। হাস্যরসের আবহে ঘটে গেল এমন এক মুহূর্ত, যা ঘিরে জল্পনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। কারণ, রাঘবের মুখে বেরিয়ে এসেছে এক রহস্যজনক ‘গুড নিউজ’-এর ইঙ্গিত, আর তাতেই শোরগোল বলিউড অন্দরে।
কী এমন বললেন রাঘব চাড্ডা? কপিল শর্মা হাসতে হাসতে জিজ্ঞেস করেন—“বিয়ের পর আপনাদের বাড়িতেও কি নাতি বা নাতনির জন্য চাপ এসেছে?” রাঘব সঙ্গে সঙ্গে বলে বসেন— “দেব আপনাকে, দেব... খুব জলদি সুখবর দেব!” এমন মন্তব্যে হকচকিয়ে যান পরিণীতি। চোখ কপালে তুলে বিস্ময়ে তাকিয়ে থাকেন রাঘবের দিকে। রাঘব পরে আবার বলেন— “দেব... মানে, এক সময় দেবই।”
এই কথাতেই গুঞ্জনের শুরু—তবে কি পরিণীতি সন্তানসম্ভবা? নাকি খুব শীঘ্রই হতে চলেছেন?
এটি কিন্তু প্রথম নয়, পরিণীতির গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন আগে থেকেই চলছিল। বিয়ের পর বেশ কয়েকবার তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে, যার ফলে শুরু হয়েছিল ‘বেবি বাম্প’ জল্পনা। তবে প্রতিবারই পরিণীতি সাফ জানিয়েছিলেন, “আমি এখনই মা হচ্ছি না। এই ধরনের অনুমান করা খুবই অসংবেদনশীল।” কিন্তু এবার, স্বামী রাঘবের মুখে এই ধরনের মন্তব্যে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে গুজব।
রাজনীতি কি ভবিষ্যৎ পরিকল্পনায় অভিনেত্রীর ? অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে—পরিণীতি কি রাজনীতিতে আসছেন?কারণ, তাঁর স্বামী একজন রাজ্যসভার সাংসদ এবং আপ দলের নেতা। জবাবে পরিণীতি হেসে বলেন—“আমি তো গুগল করে জেনেছিলাম সাংসদ মানে কী! সংবাদমাধ্যমে যা খুশি রটে যায়। যাই হোক, আমি রাজনীতিতে আসছি না।” তিনি জানান, বর্তমানে ফোকাসে রয়েছে তাঁর অভিনয় এবং দাম্পত্য জীবন।
প্রেম, বিয়ে ও পরিণয়ের পথে :
পরিণীতি ও রাঘবের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালের গোড়ায়। তারপর -
১৩ মে ২০২৩: এনগেজমেন্ট, নয়াদিল্লিতে।
সেপ্টেম্বর ২০২৩: রাজকীয় বিয়ে, উদয়পুরের লেক পিচোলার ধারে।
বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক রাজনীতিক ও বলিউড তারকা।
বিয়ের পর থেকে এই দম্পতি একাধিকবার বিভিন্ন অনুষ্ঠান এবং সাক্ষাৎকারে তাঁদের সম্পর্কের রসায়ন তুলে ধরেছেন, এবং সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন পোস্টে নিজেদের ভালবাসা ব্যক্ত করেন।
তাহলে সত্যিই ‘গুড নিউজ’ আসছে? রাঘবের মন্তব্য নিছক কপিলের রসিকতায় সাড়া? না কি সত্যিই কোনও সুখবরের ইঙ্গিত?এই প্রশ্নের উত্তর আপাতত সময়ের অপেক্ষা। তবে একথা নিশ্চিত, রাঘবের ওই একটিমাত্র লাইনেই বলিপাড়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চলছে জল্পনা, কেউ বলছেন ‘বেবি অন দ্য ওয়ে’, কেউ আবার বলছেন ‘পিআর স্টান্ট’। তবে পরিণীতির তরফে এখনও পর্যন্ত নতুন করে কোনও মন্তব্য আসেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি