মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Netizens claiming Rani Mukherji did not deserve the National Award but Shefali Shah did

বিনোদন | ‘চিল চিৎকার’ করেই বিজয়ী? জাতীয় পুরস্কার মঞ্চে কি আদৌ রানির জয় হল না শেফালির প্রতি অবিচার?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৩ আগস্ট ২০২৫ ১৫ : ৫৮Rahul Majumder

রানি মুখার্জি তাঁর তিন দশকের অভিনয়ের কেরিয়ারে প্রথমবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তাও আবার সেরা অভিনেত্রী হিসেবে—‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে এক মায়ের বিস্ফোরক আবেগঘন লড়াই পর্দায় ফুটিয়ে তোলার জন্য।কিন্তু এই জয়কে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে এক বিতর্ক। অনেকেই বলছেন— রানির তুলনায় অভিনেত্রী শেফালি শাহ আরও বেশি প্রাপ্য ছিলেন এই স্বীকৃতির।

বিতর্কিত অথচ যৌক্তিক? কী বলছে নেটপাড়া? টুইটার, রেডিট, ইনস্টাগ্রাম—সমাজমাধ্যমের বিভিন্ন গলিতে ঘুরছে এই মত:

“ মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে রানির অভিনয় অনেক বেশি নাটুকে এবং উঁচু তারে বাঁধা!”

 “থ্রি অফ আস -এ শেফালি শাহ-র অভিনয় মন ছুঁয়ে যাওয়ার মতো, অসম্ভব সুন্দর অথচ নীচু তারে বাঁধা , রানির ওই ছবির থেকে তো অনেক ভাল পারফরম্যান্স। ”

অর্থাৎ এই মত অনুযায়ী, রানির অভিনয় যতটা আবেগপ্রবণ, শেফালির অভিনয় ততটাই মাপা, সংবেদনশীল ও শিল্পগুণে পরিপূর্ণ। তাই তাঁদের মতে, জাতীয় পুরস্কার শেফালির ঝুলিতেই বেশি মানাত।

 দুই চরিত্র, দুই ধাঁচ—তুলনা কি আদৌ সম্ভব?
রানির মিসেস চ্যাটার্জি ছিলেন এক আবেগপ্রবণ মা, যিনি নিজের সন্তানদের জন্য রাষ্ট্রের সঙ্গে লড়েন। অভিনয়ে ছিল চিৎকার, কান্না, ক্ষোভ—যা বহু মানুষের হৃদয় ছুঁয়েছে। শেফালির চরিত্র (থ্রি অফ আস)-এ ছিল নীরবতা, সংযম আর এক স্তব্ধ বিষণ্ণতা, যা দর্শকের মনকে নিঃশব্দে আলোড়িত করে। একদিকে হাই-পিচ ইমোশনাল গ্রাফ, অন্যদিকে নীরব সংলাপহীন শক্তি। একটিকে অন্যটির সঙ্গে তুলনা করাই হয়তো চ্যালেঞ্জিং।

 সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে?

“রানির অভিনয় বেশ ভাল, কিন্তু ওঁর সেরা পারফরম্যান্সের মধ্যে এই ছবিকে রাখা যায় না। ”

“শেফালির যা অভিনয় ছিল,বহু বছর ধরে দর্শককে ভাববে। কারণ দুরন্ত অভিনয়ের আসল ম্যাজিক ওটাই।”

“ চিল চিৎকারের বদলে নিঃস্তব্ধতাকে সম্মান দেওয়া উচিত জাতীয় পুরস্কারের দরবারে। ”

 তাহলে কি জাতীয় পুরস্কার বিতর্কিত? না, পুরস্কার বিচারক মণ্ডলী তাঁদের নিজস্ব মানদণ্ডে রায় দেন। তবে এই প্রশ্ন অস্বীকার করা যায় না—শেফালি শাহ-র অসামান্য অভিনয় ‘থ্রি অফ আস’-এ নজর এড়াল কেন?

এই মুহূর্তে এই বিতর্ক ‘শিল্প বনাম ড্রামা’, ‘নীচু তারের অভিনয় বনাম উঁচু তারের অভিনয়’-র মতো কিছু চিরন্তন দ্বন্দ্বকে সামনে এনে দিল।

 

 

বলিউডে দীর্ঘ তিন দশকের সফর—তবু এটাই রানির প্রথম জাতীয় স্বীকৃতি। আর এই অসাধারণ মুহূর্তকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিতে তিনি পৌঁছলেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে, প্রার্থনার জন্য।সিদ্ধিবিনায়ক মন্দিরের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে রানির দর্শনের ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায়, নীল রঙের সালোয়ার-কামিজ পরা রানি মাথায় লাল ওড়না জড়িয়ে, কপালে তিলক নিয়ে দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন। একাধিক ছবিতে তাঁকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে, কিন্তু মুখে যেন এক আভিজাত্য শান্তি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে এক মা-এর ভূমিকায় রানির অভিনয় মন কাড়ে সকলের। এই চরিত্রটি সাগরিকা চক্রবর্তীর বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত—যিনি ২০১১ সালে তাঁর সন্তানদের নরওয়ের সরকার থেকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছিলেন। সেই আবেগ, রাগ, যন্ত্রণা আর মাতৃত্বের আকুলতা এতটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন রানি, যে জাতীয় পুরস্কার যেন এক ন্যায্য প্রাপ্তি হয়ে দাঁড়ায়, সমাজমাধ্যমে বলছেন অভিনেত্রীর অনুরাগীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া