মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood News: Shiboprosad and Seema Biswas s sweet bond steals hearts on Raktabeej 2 set

বিনোদন | শুটিংয়ের মাঝে দিদির ‘হামি’, ভাইয়ের হাসি! ‘রক্তবীজ ২’-এর অদেখা মিষ্টি মুহূর্ত ভাগ করলেন শিবপ্রসাদ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ০৩ আগস্ট ২০২৫ ১৩ : ০২Rahul Majumder

পুজোয় আসছে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’।  শোনা গিয়েছে, 'রক্তবীজ'-এর তুলনায় ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। ভিক্টর ব্যানার্জি, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর পাশাপাশি এই ছবিতে রয়েছেন ব্যান্ডিট কুইন’ ছবিখ্যাত সীমা বিশ্বাস-ও। রক্তবীজ -এর মত এবারও দাপুটে পুলিশ কর্তা সংযুক্তা-র চরিত্রে মিমি।  অন্যদিকে এই ছবিতে অভিনেতা আবীর ফের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দেবেন।জানা গিয়েছে, এক রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে সীমা বিশ্বাসকে দেখানো হবে। রবিবার এক মিষ্টি চমক দেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এদিন  সমাজমাধ্যমে রক্তবীজ ২-এর শুটিংয়ের অদেখা, মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির কেন্দ্রবিন্দু? অবশ্যই শিবপ্রসাদ এবং সীমা বিশ্বাস।

 

 

ছবির আবহ থেকেই স্পষ্ট, তা তোলা হয়েছে রক্তবীজ ২ -এর শুটিংয়ের মাঝখানে। একটি ছবিতে দেখা তাঁর আদরের শিবু-কে সস্নেহে জড়িয়ে গালে চুমু দিচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী। চোখ বন্ধ শিবপ্রসাদের, তবে ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। চোখ বন্ধ থাকলেও পরিচালকের ঠোঁটের কোণে হাসি থেকেই স্পষ্ট তিনি ভারি খুশি দিদির আদর-ভালবাসায়। আর এই কাণ্ড দেখে ঠিক পিছনেই দাঁড়িয়ে থাকা ভিক্টর ব্যানার্জির মুখেও আনন্দের ছায়া।  অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, এই ঘটনার ঠিক পরের মুহূর্ত। 

 

পরের ছবিতে পাল্টা ভালোবাসা ফিরিয়ে দিচ্ছেন শিবু—এবার তিনিই সীমা বিশ্বাসকে জড়িয়ে ধরে গালে চুমু দিচ্ছেন। ফ্রেমে তখনও একই উজ্জ্বলতা, একই আবেগ, একই শ্রদ্ধার ছোঁয়া।পিছনে দাঁড়িয়ে থাকা ভিক্টর ব্যানার্জির মুখের হাসি তখনও অম্লান। 
এই ছবির কোলাজের সঙ্গে শিবপ্রসাদ লিখলেন -  

 

“রোববারের হামি। ‘রক্তবীজ ২’-এর শুটিংয়ের সময় আমার প্রিয় অভিনেত্রী সীমা বিশ্বাসের সাথে। প্রায় ২৮ বছর বাদে দুজনে আবার একসাথে কাজ করলাম। প্রথমবার সহ-অভিনেতা হিসেবে অসমাপ্ত সিনেমা "লজ্জা"য়। দ্বিতীয়বার পরিচালক হিসেবে ‘রক্তবীজ ২’। ”

 

উল্লেখ্য, ‘রক্তবীজ ২’-এ সীমা বিশ্বাসের প্রথম লুকের ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীর পরনে জাম রঙের ঢাকাই শাড়ি, ঘোমটায় মাথা ঢাকা। জানা গিয়েছিল, এ ভাবেই ‘রক্তবীজ ২’তে দেখা দেবেন তিনি।

 

আরও পড়ুন: পাক রেস্তোরাঁ মালিকের ‘আজাদি’ অনুষ্ঠানে কার্তিক? ফেডারেশনের হুঁশিয়ারি শুনেই তড়িঘড়ি কী সাফাই অভিনেতার টিমের?


‘রক্তবীজ ২’-এর কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন এক সাক্ষাৎকারে সীমা বিশ্বাসের প্রসঙ্গে বলেছিলেন, “অনেক বাঙালির থেকে ভাল বাংলা বলেন দিদি। ছবিতে ওঁকে বাঙাল ভাষা বলতে শোনা যাবে। ওঁর উচ্চারণে কোনও খুঁত নেই।” বর্ষীয়ান অভিনেত্রীর অধিকাংশ দৃশ্য আর এক বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুটিংয়ের সময় এক রকম। ওঁর অংশের শুটিং শেষ হলেই ভিন্ন মেজাজে তিনি। সাধারণ সালোয়ার-কামিজ, পায়ে চপ্পল— সীমাকে দেখে নাকি বোঝাই যেত না তিনি এত বড় মাপের এক অভিনেত্রী।

 

‘রক্তবীজ ২’ প্রথম কিস্তির থেকে অনেকটাই বেশি অ্যাকশন-প্যাকড বলে জানা গিয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র, গোয়েন্দা অভিযান, পুলিশি তদন্ত—সব মিলিয়ে এই পুজোয় রক্তগরম থ্রিলারের দমকা হাওয়া আনতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার নতুন সংযোজন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া