শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: কর্তা ঢাকের তালে, গিন্নি নাচের ছন্দে! বিজয়া দশমী কোথায় মাতালেন গৌরব-দেবলীনা?

নিজস্ব সংবাদদাতা | ২৪ অক্টোবর ২০২৩ ১৬ : ৪৯
আজকাল ডট ইনকে বলেইছিলেন, বিজয়া দশমীতে পাড়ার পুজোয় চুটিয়ে সিঁদুরখেলা হবে। কথা রাখলেন দেবলীনা কুমার। পরে জরি পাড়ের লাল শাড়ি। ঘরোয়া ভঙ্গিতে পরা। হাতখোঁপায় মালা জড়ানো। কপালে বড় মাপের সিঁদুর টিপ। গা ভর্তি গয়না। এই সাজে ত্রিধারা সম্মিলনীতে দেবীবরণে দেখা গেল অভিনেত্রীকে। চলতি বছরের পুজোয় মুক্তি পেয়েছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘রক্তবীজ’। সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবি এবং তাঁর অভিনয় দর্শক প্রশংসিত। দশমীতে দেবলীনার চেহারার জৌলুসে তাই কি বাড়তি আবেদন?




অভিনেত্রী অবশ্য এদিন একা আসেননি। মা দেবযানী কুমার, বিধায়ক বাবা দেবাশিস কুমার ছাড়াও ছিলেন স্বামী গৌরব চট্টোপাধ্যায়। উত্তমকুমারের নাতিও এদিন সাবেকি সাজে। লাল বেনিয়ান স্টাইলের পাঞ্জাবি, ধুতি। কপালে সিঁদুরের টিকা। গালে সিঁদুরের ছোঁয়া। দেখে বোঝা গিয়েছে তিনিও উদযাপনে সামিল। গৌরবকে এদিন ঢাক বাজাতে দেখা গিয়েছে। কাঁধে পালক লাগানো ঢাক নিয়ে বাজিয়েছেন তিনি। তাঁর ঢাকের তালে কোমর দুলিয়েছেন পাড়ার সুন্দরীরা। পাড়ার জামাইকে এভাবে অংশ নিতে দেখে খুশি সবাই।




বিয়ের পর প্রতি বছর দেবলীনাকে নিয়ে শ্বশুরবাড়ির পাড়ার পুজোয় সামিল হন গৌরব। এই পুজো আদতে দেবাশিস কুমারের পুজো নামেই পরিচিত। একটু বড় হওয়ার পর থেকেই দেবলীনা পাড়ার পুজোয় সামিল। পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব তিনিই বহন করেন। যা শুরু হয় মহালয়ার প্রভাতফেরি দিয়ে। পাড়ার মেয়ের ছবি পুজোয় মুক্তি পাচ্ছে। সেই উপলক্ষে এবারের মহালয়ার প্রভাতফেরিতে বেজেছে রক্তবীজ ছবির জনপ্রিয় গান ‘নাক্কু নাক্কু না যাও ঠাকুর’। পর্দায় এই গানের নৃত্যপরিচালক দেবলীনা স্বয়ং।
 
   




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া