মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: অভিনয়ের পাশাপাশি এবার অন্য ভূমিকায় রুকমা রায়! নতুন যাত্রা শুরু নিয়ে কী বললেন অভিনেত্রী?

স্নিগ্ধা দে | ০২ আগস্ট ২০২৫ ১৯ : ৩৪Snigdha Dey

টলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী রুকমা রায়। ছোটপর্দায় 'কিরণমালা' ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী। এরপর একে একে ধারাবাহিক থেকে সিরিজের দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন রুকমা। বরাবরই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। যদিও বেশ কিছুদিন অভিনয় জগৎ থেকে একটু দূরে রয়েছেন অভিনেত্রী। তবে বিনোদন জগতের বাইরে নেই তিনি। 

 

 

 

বহুদিন আগেই শুরু করেছেন নিজের ভ্লগিং চ্যানেল। এমনকি সমাজমাধ্যমেও দারুণ সক্রিয় অভিনেত্রী। নিজের জীবনের খুঁটিনাটি সমাজমাধ্যমেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাই নিজের এক নতুন যাত্রা শুরুর খবরও প্রথমে নেটপাড়ায় জানান দিয়েছিলেন রুকমা। ইঙ্গিত দিয়েছিলেন, নতুন কিছু শুরু করতে চলেছেন তিনি। সেই সময় বহু প্রশ্ন, কৌতূহল তৈরি হলেও মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। নিজের নতুন যাত্রা শুরুর খবর আগে থেকে মোটেই টের পেতে দেননি রুকমা। 

 

 

তবে এবার সমস্ত জল্পনা কাটিয়ে প্রকাশ্যে আনলেন নতুন যাত্রা শুরুর সুখবর। জানালেন, অভিনয়ের পাশাপাশি এবার নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন তিনি। নিজের শাড়ির প্রতি ভালবাসা আর বাঙালির শাড়ির প্রতি অমোঘ টান থেকেই শুরু করেছেন তাঁর শাড়ির ব্র্যান্ড 'ফেমে'। নতুন পথ চলা শুরু প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রুকমা বলেন, "ইচ্ছেটা বরাবরই ছিল। তবে খুব অল্প সময়ের চিন্তাভাবনার ফল এই ব্র্যান্ড। বলা যেতে পারে মাত্র এক মাসের মধ্যেই প্রায় সবটা তৈরি করা। শাড়ি পরতে খুব ভালবাসি আমি। যেকোনও অনুষ্ঠানে বা মনের ভাললাগা থেকে শাড়িকেই বেছে নিই সাজব বলে। তাই ভাবলাম, আমার পছন্দের শাড়িতে মেয়েদের সাজাব। এখন শাড়িও অনেক কমফোর্টের সঙ্গে পরা যায়। তাই আমার ব্র্যান্ডে সব ধরনের শাড়ি রয়েছে। এছাড়াও থাকছে বেশকিছু নামী ডিজাইনার শাড়িও। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে ডিজাইনার ব্লাউজও।"

 

 

 

রুকমার কথায়, "আমার পরিবারের কেউ যেমন অভিনয়ের সঙ্গে যুক্ত নন, তেমনই কেউ ব্যবসার সঙ্গেও যুক্ত নন। আমিই ছক ভেঙেছি বরাবর। তাই এবারও সাহস করে নিজের ব্র্যান্ড শুরু করে ফেললাম। যখন প্রথম নিজস্ব কিছু তৈরি করায় কথা মাথায় আসে তখন নাম কী দেব সেই নিয়ে অনেক ভাবনাচিন্তা করি। কিছুতেই কোনও কিছু পছন্দ হয় না। তারপর হঠাৎ করেই গ্রিক দেবতাদের নাম খুঁজতে শুরু করি, তখন দেখি ফেমের নাম। খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এই নামের মধ্যে রয়েছে সুপ্ত বাসনাকে প্রতিষ্ঠা করার অদম্য লড়াই। যা আমার সঙ্গে খুব মানানসই। তাই এই নামটাই বেছে‌ নিই।"

 

আরও পড়ুন: ফের ছোটপর্দায় জুটি বাঁধছেন বিক্রম-ঐন্দ্রিলা! কোন চ্যানেলে নতুন রূপে দেখা যাবে দুই তারকাকে?

 

রুকমা বলেন, "যেহেতু সামনেই পুজো আসছে, তাই অনেক নতুন কালেকশনের সমাহারে সাজিয়ে তুলেছি আমার ব্র্যান্ডটিকে। যারা আমায় এতদিন এত ভালবাসা দিয়েছেন, তাঁদের সকলের জন্য আমার তরফ থেকে এই যাত্রা শুরু যেন একটা নতুন উপহার বলা যেতে পারে। তাই চাইব যেভাবে আমাকে, আমার কাজকে ভালবাসা দিয়েছেন অনুরাগীরা, ঠিক তেমনভাবেই যেন এই ব্র্যান্ডকেও আপন করে নেন।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া