মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মালাইকা নন, অনুষ্কার প্রেমে পাগল ছিলেন অর্জুন কাপুর! করণ জোহরের মুখ ফসকে বেরিয়ে এল কোন গোপন কথা?

Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: সংবাদসংস্থা মুম্বই ০২ আগস্ট ২০২৫ ১৬ : ৫৪Snigdha Dey

বলিউডে বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন নতুন কিছু নয়। তেমনই এক ঘটনার স্মৃতি তুলে ধরা হয়েছে একটি পুরনো সাক্ষাৎকারে, যেখানে করণ জোহরের মুখে শুনে এমন এক কথা শুনে রীতিমতো অনুষ্কা শর্মা অবাক হয়ে গিয়েছিলেন। আসলে বলিউডে পা দেওয়ার পর থেকেই বহু তারকার সঙ্গে নাম জড়িয়েছিল অনুষ্কা শর্মার। কারওর সঙ্গে প্রেম করেছেন তো কাউকে নিজে থেকেই এড়িয়ে গিয়েছেন তিনি। কিন্তু জল্পনা কি আর থেমে থাকে? অনুষ্কার প্রেম চর্চা বহাল তবিয়তে এখনও চলে নেটিজেনদের মধ্যে।

 

 

 

আসল ঘটনাটি ঘটে ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে। সেবার করণ জোহর একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন যে বলি অভিনেতা অর্জুন কাপুর নাকি অনুষ্কা শর্মাকে ভালবাসেন! করণের এ কথা শুনে অবাক হয়ে যান অনুষ্কা। তিনি সোজা বলে ওঠেন, “আর ইউ ক্রেজি?” অর্থাৎ, "তুমি পাগল হয়েছো নাকি?"

 

এই মুহূর্তটি ছিল বেশ আকস্মিক ও মজার। যদিও এটি ছিল বন্ধুত্বপূর্ণ হাস্যরসের আবহে বলা একটি মন্তব্য, তবুও মুহূর্তটির কারণে ব্যাপক চর্চা হয়। করণ নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, “আমি জানি অর্জুন তোমাকে ভালবাসে। ও আমাকে বলেছে।”

 

 

অনুষ্কা তখন চমকে উঠে বলে দেন, “তুমি কি পাগল?” অর্জুন নিজেও বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলেন। তবে এই মুহূর্তটির মাধ্যমে দর্শকরা দেখতে পান বলিউড সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে কেমন রসিকতা চলে এবং বন্ধুত্বের গভীরতা কতটা।

 

আরও পড়ুন: ৪২-এ কীভাবে মা হবেন ক্যাটরিনা? বেছে নেবেন আইভিএফ পদ্ধতি! নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতেই জল্পনা নেটপাড়ায়

 

তবে বি-টাউনের এক অভিনেতা অনুষ্কার প্রেমে পড়েছিলেন। প্রেমের প্রস্তাব নাকি নিজের মতো করে প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। তবে চেনা কায়দায় সেই অভিনেতাকেও ‘শুধুমাত্র বন্ধু’র আখ্যা দিয়েছিলেন অনুষ্কা। সেই অভিনেতার পদবীও নাকি কাপুর! বলিপাড়ায় কান পাতলে শোনা যায়, অনুষ্কার প্রেমে পড়েছিলেন রণবীর কাপুরও। তবে সেই প্রেম অনুষ্কার কাছে মোটেই স্বীকৃতি পায়নি। নিজেদের বরাবরই ভাল বন্ধু বলেই দাবি করে এসেছেন দুই তারকা।

 

 

 

তবে অনুষ্কার প্রতি অর্জুন কাপুরের যে একটা ভাললাগা ছিল তা শুধু করণ নন, একবার ফাঁস করেছিলেন রণবীর কাপুর নিজেই। অনুষ্কা এই প্রসঙ্গে বলেছিলেন, “আরে, আমি সেনা পরিবারের মেয়ে। ছোট থেকে যে শুধু মেয়েদের সঙ্গে রান্নাবাটি খেলে বড় হয়েছি, এমন নয়। আমি ছেলেদের সঙ্গে খেলাধুলো করেছি। তাই ছেলেদের সঙ্গে বন্ধুত্বে কোনও অসুবিধা হয় না।” 

 

 

 

তবে শোনা যায়, অভিনেতা রণবীর সিং-এর সঙ্গে এক সময়ে সম্পর্কে জড়িয়েছিলেন অনুষ্কা। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। তারপরেই ক্রিকেট তারকা বিরাট কোহলি আসে অভিনেত্রীর জীবনে। ২০১৭-র ডিসেম্বরে বিদেশে গিয়ে বিয়ে সেরেছিলেন অনুষ্কা ও বিরাট। এখন তাঁরা দুই ছেলে মেয়ে ভামিকা ও আকায়ের মা-বাবা। বর্তমানে এই তারকা জুটি থাকেন লন্ডনে। ছেলে-মেয়েকে এখন নিজের বেশিরভাগ সময়টাই দেন অনুষ্কা। তাই বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া