মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ৪২-এ কীভাবে মা হবেন ক্যাটরিনা? বেছে নেবেন আইভিএফ পদ্ধতি! নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতেই জল্পনা নেটপাড়ায়

Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: সংবাদসংস্থা মুম্বই ০২ আগস্ট ২০২৫ ১৩ : ২২Snigdha Dey

বলিউডের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মানেই পলকা ডটস ড্রেস। এই ধরনের পোশাক পরে সামনে এসেছিলেন অনুষ্কা শর্মা থেকে কিয়ারা আদবানিও।‌ তাঁদের সন্তান আসার খবর প্রথমে এভাবেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। তাই কোনও অভিনেত্রীকে পলকা ডটস ড্রেস পরতে দেখলেই নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়ে যায়। এমনটা ছড়িয়েছিল অভিনেত্রী ক্যাটরিনা কইফকে নিয়েও। তবে দু-তিন বছর কেটে গেলেও জল্পনার আর অবসান হয়নি। এবার আবারও চর্চায় উঠে এলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা।

 

 

ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের। পরে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দু’জনই। ২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় তারকা যুগলের। সেই বিয়ের ভিডিও, ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত কেরিয়ারের দাপটে। এখন অবশ্য একে অন্যকে চোখে হারান তারকা দম্পতি।

 

আরও পড়ুন: জাতীয় পুরস্কার হাতে পেয়ে আবেগে ভাসলেন করণ জোহর, সেরা অভিনেত্রীর সম্মান কাকে উৎসর্গ করলেন রানি?

 

আবারও নেটপাড়ায় উঠল সেই এক প্রশ্ন। ক্যাটরিনা কইফ কি এবার সত্যি মা হতে চলেছেন? সম্প্রতি যে ছবি নেটপাড়ায় জায়গা করে নিয়েছে তা দেখে প্রাথমিকভাবে অনেকের মনে তেমনই ধারণা তৈরি হচ্ছে। কারণ এক ঢিলেঢালা সাদা পোশাকে এবার দেখা গেল ক্যাটরিনা কইফকে। পাশাপাশি তিনি ক্রমাগত নিজেকে আড়াল করে চলেছিলেন। তা দেখা মাত্রই নেটপাড়ায় একশ্রেণি প্রশ্ন তোলেন, তবে কি এবার সত্যি মা হতে চলেছেন ক্যাটরিনা?

 

 

যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি ক্যাটরিনা বা ভিকি। তবে অতীতে এই নিয়ে যখন একাধিকবার জলঘোলা হয়েছিল, তখন এক সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই বলেছিলেন– এ এমন এক খবর যা চেপে বা লুকিয়ে রাখা যায় না। ফলে তেমন কিছু হলে নিশ্চিত জানা যাবে। এখন দেখার, এবার সত্যি সুখবর আসতে চলেছে কি না, এই জুটির তরফ থেকে।

 

 

 

কিছুদিন আগেই অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডন পাড়ি দিয়েছিলেন অভিনেতা। বেকার স্ট্রিটের রাস্তায় ক্যামেরাবন্দি হয়েছিলেন তারকা দম্পতি। যদিও তখনও ছড়িয়েছিল এমন জল্পনা।অভিনেত্রী এমন ওভারকোট পরেছিলেন যাতে তাঁর শরীর প্রায় ঢেকে যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তাঁর গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।

 

যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গিয়েছে।

যদিও এক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলছেন ৪২ বছর বয়সে এসে কীভাবে মা হবেন ক্যাটরিনা? তবে কি আইভিএফ পদ্ধতি বেছে নেবেন তারকা জুটি?

অনেকেই আবার বারবার এই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনাকে হাসির খোরাক হিসেবে দেখেছেন। কিন্তু এবার এই রটনা ঘটনায় পরিণত হোক, এমনই আশা অনুরাগীদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া