মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: সংবাদসংস্থা মুম্বই ০২ আগস্ট ২০২৫ ১২ : ৩২Snigdha Dey
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
করণের আবেগ
শুক্রবার ৭১তম জাতীয় পুরস্কারের তালিকায় 'সেরা পপুলার ছবি'র খেতাব জিতে নিয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি সিনেসমালোচক থেকে দর্শকমহলে বহুল প্রশংসিত হয়েছিল। বক্স অফিসেও ধরা দিয়েছিল করণ জোহরের বহু প্রতীক্ষিত সাফল্য। এবার সেই সিনেমার ঝুলিতেই এল জোড়া জাতীয় পুরস্কার। সেরা কোরিওগ্রাফির (ঢিন্ডোরা বাজে রে) পুরস্কারও গিয়েছে এই সিনেমার ঝুলিতেই। যার জেরে আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পর্দার 'রকি-রানি' রণবীর সিং এবং আলিয়া ভাট। উচ্ছ্বাস প্রকাশ করে দর্শকদের ধন্যবাদ জানালেন পরিচালক-প্রযোজক করণ জোহরও। জাতীয় পুরস্কারপ্রাপ্ত করণ জোহর বলছেন, "আমার হৃদয়ের খুব কাছের ছবি- রকি অউর রানি কি প্রেম কাহানি। এই ছবির জন্য জাতীয় পুরস্কার জিতে আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। জুরি সদস্যদের ধন্যবাদ এবং ছবিটি এখনও যে বিপুল পরিমাণ ভালোবাসা পাচ্ছে, তাতে আমি এখনও কৃতজ্ঞ।"
শাহরুখের কৃতজ্ঞতা

৩৩ বছরের দীর্ঘ পথচলা। তাঁর কেরিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন তিনি।
পুরস্কারপ্রাপ্তির পর এক আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেন শাহরুখ। তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ, গর্বিত ও অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া আমার জীবনের এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যাঁরা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’
আরও পড়ুন: কবে বিয়ের পিঁড়িতে বসছেন প্রেরণা দাস? প্রেমিককে সামনে এনে কোন সুখবর দিলেন?
৩০ বছরে রানির প্রাপ্তি
৩০ বছর অভিনয়ের পর অবশেষে শুক্রের সন্ধেতে এল সুসংবাদ। প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী রানি মুখার্জি। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন নব্বইয়ের অন্যতম জনপ্রিয় এই নায়িকা। ২০২৩ সালে মুক্তি পাওয়া 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' পরিচালনা করেন আশিমা ছিব্বর ৷ প্রথমবার জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত রানি। তিনি মুম্বইয়ের সংবাদসংস্থাকে বলেন, "এই সিনেমার জন্য জাতীয় পুরস্কারের মতো সম্মান পেয়ে আমি অভিভূত ৷ আমার ৩০ বছরের কেরিয়ারে এটা প্রথম জাতীয় পুরস্কার৷ একজন অভিনেতা হিসাবে আমি অনেক ভাল ভাল ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি৷ আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরিকে ধন্যবাদ জানাতে চাই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে-তে আমার কাজকে সম্মান জানানোর জন্য।" এদিন অভিনেত্রী আরও বলেন, "আমি এই মুহূর্তটা ছবির পুরো টিম, আমার প্রযোজক নিখিল আদবানি, মনীষা এবং মধু, আমার পরিচালক আশিমা ছিব্বর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি।এই পুরস্কার আমার ৩০ বছরের কাজের স্বীকৃতি, আমার শিল্পের প্রতি আমার নিষ্ঠাকে তুলে ধরে৷ আমি এই পুরস্কার সকল মায়েদের উৎসর্গ করছি৷"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি