মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Popular Music Director Monty Sharma says Superstar Arijit Singh charges two crores per show

বিনোদন | অরিজিৎ একটি শো করতে কত কোটি টাকা নেন? ফাঁস করলেন বলি সঙ্গীত পরিচালক, শুনে হাঁ নেটপাড়া

আকাশ দেবনাথ | ০১ আগস্ট ২০২৫ ১২ : ১১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: তাঁর গলা শুনলে বাঁধ মানে না চোখের জল। প্রেম, বিচ্ছেদ, যন্ত্রণার গানে তিনি বারবার ছুঁয়ে যান শ্রোতাদের আত্মা। আর সেই কারণেই আজ তিনি দেশের সেরা গায়কদের তালিকার শীর্ষে। হ্যাঁ, কথা হচ্ছে অরিজিৎ সিং-কে নিয়ে। তবে তাঁর কণ্ঠের জাদুতে যেমন মন্ত্রমুগ্ধ দেশবাসী, তেমনই তাঁর শো-পিছু পারিশ্রমিক শুনে চমকে উঠছেন অনেকেই।

একটি অনুষ্ঠান করতে কত টাকা নেন অরিজিৎ? সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত পরিচালক মন্টি শর্মা প্রকাশ্যে এনেছেন সেই তথ্য। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, অরিজিৎ সিং এখন এক-একটা লাইভ পারফরম্যান্সের জন্য নিচ্ছেন প্রায় ২ কোটি টাকা! একটি হিন্দি সংবাদসংস্থা-কে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতিচারণা করে মন্টি বলেন, “অরিজিৎ আগে যখন আমার সঙ্গে কাজ করত, ছ'ঘণ্টা ধরে স্টুডিওতে বসে থাকত। এখন কেউ যদি ওকে শো-তে চায়, ২ কোটি টাকার চেক কেটে দিতে হয়। বিনা প্রশ্নে।”
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
সময়ের সঙ্গে বদলেছে সংগীতের হিসেবনিকেশ। স্বীকার করে নিয়েছেন মন্টি। একটি সময় ছিল, যখন গান মানেই অর্কেস্ট্রা, ৪০টা ভায়োলিন, বহু যন্ত্রশিল্পী, আর বাজেট? মাত্র ২-৩ লক্ষ টাকা! কিন্তু সেই ছবি এখন অতীত। মন্টি জানান, “যখন প্রথম দিকে আমার নাম একটু ছড়িয়ে পড়তে শুরু করে, তখন প্রতি গান পিছু ৩৫ হাজার টাকা নেওয়া শুরু করি। তবে আজকের দিনে গান তৈরি করতে খরচ হচ্ছে ১৫-২০ লক্ষ টাকা, আর সেই গান থেকে লাভের ৯০ শতাংশ তুলে নিচ্ছে অডিও কোম্পানিগুলি।”
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
আগে মানুষ কেবল টেলিভিশন কিংবা রেডিয়োতে গান শুনতে পারেন। ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মের দৌলতে আজ গান পৌঁছে যাচ্ছে কোটি মানুষের হাতে। ফলে তার কদর ও মূল্য দু’ই আকাশ ছুঁয়েছে। মনে করেন মন্টি।
সদ্য কোন কোন গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ? মোহিত সূরির ব্লকবাস্টার ছবি ‘সাইয়ারা’র গান ধুন ইতিমধ্যেই ভাইরাল। মেট্রো ইন দিনো-র জন্য গাওয়া অরিজিতের ‘জমানা লাগে’, ‘মৌসম’, ‘কায়দে সে’ গানগুলোয়ও জনপ্রিয়তার শীর্ষে। এ ছাড়াও, ‘ওয়ার ২’-র ‘আভান জাভান’ গানে আবারও চমক দিয়েছেন তিনি। গানের দৃশ্যে রয়েছেন হৃতিক রোশন ও কিয়ারা আদবানি।
সবমিলিয়ে অরিজিতের গান কেবল শ্রুতিমধুরই নয়। গানগুলি মানুষের মন জয় করে। অরিজিৎ সিং সেই গানের শব্দের ভেতর দিয়ে হৃদয় স্পর্শ করেন। তাই হয়তো তাঁর গানে যেমন আবেগ আছে, তেমনই বাজারে তার দামও আকাশছোঁয়া। তবে সব শেষে বলে রাখা ভাল, এর উল্টো ছবিও আছে। বাংলা ছবি মানবজমিন-এর মন রে কৃষিকাজ জানো না গানটি অরিজিৎ গেয়েছেন মাত্র ১ টাকার বিনিময়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া