মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রথমবার জুটি বাঁধছেন রাহুল-সুদীপ্তা, কোন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক?

স্নিগ্ধা দে | ৩১ জুলাই ২০২৫ ১৯ : ২১Snigdha Dey

দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন। একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল সিরিয়াল প্রেমীদের মধ্যে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই আসছে একের পর এক ধারাবাহিক। বাংলা টকিজের প্রযোজনায় আসছে আরও এক নতুন মেগা। 

 

এই ধারাবাহিকের হাত ধরে খল নায়ক হতে চলেছেন নায়ক! অর্থাৎ জনপ্রিয় ধারাবাহিক 'গীতা এলএলবি'তে ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল গঙ্গোপাধ্যায়। ওই মেগায় তাঁর চরিত্রের নাম ছিল 'সাত্বিক'। অনেকদিন ধরেই গল্পে দেখা যাচ্ছে না তাঁকে। এবার জানা গেল, নতুন চরিত্রে ফিরছেন অভিনেতা। আর পার্শ্ব চরিত্রে নয়, এবার নায়ক হয়ে পর্দায় ফিরছেন রাহুল। 

 

আরও পড়ুন: নম্বর বেড়ে এগিয়ে এল 'অনুরাগের ছোঁয়া'! প্রথম স্থানে কি টিকে থাকতে পারল 'পরশুরাম'?

 

টলিপাড়ার অন্দরের খবর, বাংলা টকিজের প্রযোজনায় নতুন ধারাবাহিকের নায়কের প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। আর প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন অভিনেতা। কিন্তু রাহুলের নায়িকা কে হবেন? এই নিয়ে কয়েকদিন ধরেই টেলিপাড়ায় জল্পনা চলছিল। এবার এল খবর। সূত্রের খবর, এই ধারাবাহিকে রাহুলের নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী সুদীপ্তা রায়কে। 

 

সুদীপ্তাকে দর্শক শেষ দেখেছিলেন কালার্স বাংলার ধারাবাহিক 'ফেরারি মন' ধারাবাহিকে। যদিও মাত্র ১৫ বছর বয়সেই অভিনয় জগতে পথ চলা শুরু হয় তাঁর। এর আগে যদিও নাচের মঞ্চে পরিচিতি পেয়েছিলেন সুদীপ্তা। তাঁর প্রথম ধারাবাহিক জি বাংলার 'চোখের বালি'। এই মেগায় 'আশালতা'র চরিত্রে দর্শক দেখেছিলেন সুদীপ্তাকে। কিছুদিন ধরেই টলিপাড়ায় তাঁর ফেরার খবর ছিল। এবার তা পাকা হল।

 

কিছুদিন আগে আজকাল ডট ইন সুদীপ্তার কাছে প্রশ্ন রেখেছিল কবে আবার ছোটপর্দায় ফিরবেন তিনি? এই প্রসঙ্গে সুদীপ্তা বলেছিলেন, "আগের ধারাবাহিক শেষ হতে কিছুদিনের বিরতি নিয়েছিলাম। এর মাঝে বেশ কিছু মেগায় অভিনয়ের প্রস্তাব এসেছিল ঠিকই। তবে, যেকোনও কারণেই হোক, তা আর করা হয়নি। এবার কথাবার্তা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি কিছুদিনের মধ্যেই আবারও পর্দায় ফিরব।"

সূত্রের খবর, পারিবারিক গল্প ফুটে উঠবে এই ধারাবাহিকে। রাহুল-সুদীপ্তা ছাড়াও এই মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুমন বন্দ্যোপাধ্যায় ও আয়ুষ দাস। ইতিমধ্যেই হয়ে গিয়েছে তারকাদের লুক সেট। আর কিছুদিনের মধ্যেই হবে প্রোমো শুটিংও। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। 

অন্যদিকে, সান বাংলার পর্দায় দেখা সম্প্রতি গিয়েছে শোলাঙ্কি রায় ও তিতিক্ষা দাসকে। একসঙ্গে দুই অভিনেত্রী ফিরেছেন ছোটপর্দায়।
সান বাংলার ধারাবাহিক 'ভিডিও বৌমা'তে অতিথি হিসেবে আসছেন দু'জন। 'ভিডিও বৌমা'তে দেখা যেতে চলেছে এক বিশেষ পর্ব। যে পর্বে ইলিশ উৎসবে মাতবে গল্পের চরিত্ররা। গল্পের নায়ক-নায়িকা আকাশ-মাটির আয়োজনে ইলিশ উৎসবে সামিল হবেন শোলাঙ্কি ও তিতিক্ষা। কিন্তু এই আনন্দ-আয়োজনের মাঝেও বিপদের আঁচ। আকাশের সৎ মা রিমঝিম লাহিড়ী, বিশাখার সঙ্গে হাত মেলায়। তারা ষড়যন্ত্র করে আকাশকে মেরে ফেলতে চায়। প্ল্যান অনুযায়ী, আকাশকে অজ্ঞান করে কফিনের ভিতরে ঢুকিয়ে রাখে তারা। এদিকে, মাটি আকাশকে হন্যে হয়ে খুঁজে বেড়ায়। শোলাঙ্কি ও তিতিক্ষার সাহায্যে কি আকাশকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবে মাটি?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া