মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

WWE Star Hulk Hogan s Son-in-Law Reveals Why Late Wrestler s Daughter Brooke Hogan Refused Her Father s Fortune

বিনোদন | সুন্দরী মেয়ের ‘ইজ্জত’ বিক্রি করেই মোটা টাকা কামাতেন হাল্ক হোগ্যান? শিউরে ওঠার মত কী কী দাবি প্রয়াত কুস্তিগিরের জামাই?

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ৩১ জুলাই ২০২৫ ১৬ : ৫৩Rahul Majumder

বিশ্বখ্যাত ডব্লিউ ডব্লিউ ই (WWE)-র আইকনিক সুপারস্টার হাল্ক হোগ্যান প্রয়াত। তাঁকে নিয়ে যেমন বহু রঙিন স্মৃতি, তেমনই রয়েছে বহু বিতর্ক! তবে এবার, মৃত্যুর পর নতুন করে আলোড়ন ফেলল এক বিস্ফোরক স্বীকারোক্তি। হাল্ক হোগানের জামাই স্টিভ ওলেস্কি সামনে আনলেন এমন সব তথ্য, যা বদলে দিল হাল্ক ও তাঁর মেয়ে ব্রুক হোগ্যানের সম্পর্কের চেহারা।

 

 

বাবার সঙ্গে ব্রুকের ‘স্পিরিচুয়াল’ সম্পর্কের আড়ালে চাপা ছিল তীব্র বিষাদ! হাল্ক হোগ্যানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ব্রুক নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন—তাঁদের বন্ধন আত্মিক, যা সব তিক্ততাকেও ছাপিয়ে গেছে। অথচ সেই 'আধ্যাত্মিক' সম্পর্কের তলায় ছিল অপমান, বিষাদ, ক্ষোভ—যা সামনে আনলেন স্বামী স্টিভ। তাঁর দাবি, “হাল্ক হোগ্যানের টাকা এসেছিল এমন এক মূল্যে, যার সঙ্গে জড়িয়ে আমার স্ত্রীর সম্মান। তাই ব্রুক সিদ্ধান্ত নেয়, বাবার কোনও টাকাই সে নেবে না।”

 

 

হাল্ক হোগ্যানের সেই ভাইরাল সেক্স-টেপের নেপথ্যে কী ছিল? প্রয়াত কুস্তিগির তথা হলি-অভিনেতার জামাই পরোক্ষভাবে ইঙ্গিত দেন, হাল্ক হোগ্যানের বিতর্কিত সেক্স টেপ নিয়ে। যেখানে দেখা গিয়েছিল, তিনি নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী হিদার কোলের সঙ্গে যৌনতায় লিপ্ত। এই ভিডিওতেই শোনা যায় হাল্কের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। এই অডিওতে হাল্ক নিজেকে ‘বর্ণবিদ্বেষী’ বলেও মন্তব্য করেন। অবিশ্বাস্য হলেও, এই ঘৃণাজনক মন্তব্যের নিশানা ছিল ব্রুকের প্রাক্তন প্রেমিক এবং পরোক্ষভাবে ব্রুক নিজেও!

 

 

স্টিভের কথায়, “এই ধনসম্পদ রিং-এর সাফল্যের প্রতীক নয়। এগুলো এসেছে মেয়ের অতীত সম্পর্ক নিয়ে অপমানজনক মন্তব্য থেকে। ওই ব্যথা শুধু ব্রুক নয়, আরও অনেক পরিবারকেও ছুঁয়ে গেছে।”

 

অথচ মেয়েকে রাখা হয়েছিল সম্পূর্ণ অন্ধকারে! এরপর সত্যি জানতে পেরে পিছিয়ে এসেছেন ব্রুক। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য—ব্রুক জানতেনই না সেই মন্তব্যের টার্গেট ছিলেন তিনি।“ব্রুক জানত না যে, ওই মন্তব্য সেক্স টেপের অংশ। জানত না যে, বর্ণবিদ্বেষমূলক কথাগুলো তাঁর ও তাঁর এক্সকে কেন্দ্র করেই বলা হয়েছিল। ওকে ইচ্ছাকৃতভাবে দূরে রাখা হয়েছিল ট্রান্সক্রিপ্ট থেকে,”—জানান স্টিভ।এমনকী, হাল্কের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও, ব্রুক নিজের সন্তানের নাম রেখেছেন বাবার নামে। অর্থাৎ ভালবাসা ছিল, কিন্তু যখন সত্যি সামনে আসে, ভেঙে পড়েন মেয়েটি।

 

হাল্ক হোগ্যানের জীবন যেমন রিং-এর ভিতরে উত্তাল ছিল, বাইরে ছিল আরও রঙিন এবং বিতর্কিত। সেই টেপের জন্য তিনি গওকার নামে ওয়েবসাইটকে প্রাইভেসি লঙ্ঘনের দায়ে ৩১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণে জিতে যান, যা ওয়েবসাইটটিকে দেউলিয়া করে দেয়। কিন্তু স্টিভের বক্তব্য - “আসল ভুক্তভোগীরা—যাঁরা অপমানিত, ক্ষতিগ্রস্ত হয়েছেন—তাঁরা একটাকাও পাননি, কোনও ক্ষমাও পাননি।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া