মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩১ জুলাই ২০২৫ ১৬ : ০৩Rahul Majumder
আসছে অনুরাগ কাশ্যপের হাতে তৈরি 'মশলা বিস্ফোরণ' ! দ্বৈত চরিত্রে অভিনয় জাদু দেখাতে আসছেন ঐশ্বর্য ঠাকরে—‘নিশানচি’ ১৯ সেপ্টেম্বর মুক্তি রক্তে রোমাঞ্চ আর চোখে আগুন—অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘নিশানচি’ আনছে দমবন্ধ করা গল্প। দ্বৈত চরিত্রে বড়পর্দায় প্রথমবার পা রাখছেন ঐশ্বর্য ঠাকরে, সঙ্গে রয়েছেন মহম্মদ জিশান আয়ুব, কুমুদ মিশ্র সহ একঝাঁক শক্তিশালী অভিনেতা।
একদিকে কাশ্যপের মাটির গন্ধ লেগে থাকা অথচ কাব্যিক গল্প বলার স্টাইল, অন্যদিকে ক্লাসিক দেশি মশলা-র সিনেমাটিক ফ্লেয়ার—এই দুইয়ের টকঝাল মিশ্রণ নিয়ে আসছে ‘নিশানচি’! পোস্টারেই বোঝা যাচ্ছে, এটি একটি রক্তগরম, রাগি, প্রেম-প্রতিশোধে ঠাসা ছবি—যেখানে ভাগ্য আর সিদ্ধান্ত একে অপরের সঙ্গে ধাক্কা খায়।
প্রযোজক অজয় রাই ও রঞ্জন সিংহ, তাঁদের জার পিকচার্স-এর ব্যানারে ফ্লিপ ফিল্মস-এর সহযোগিতায় এই ছবি বানিয়েছেন। চিত্রনাট্যে আছেন প্রসূন মিশ্র, রঞ্জন চন্দেল এবং স্বয়ং অনুরাগ কাশ্যপ। সব মিলিয়ে একেবারে উফফ টাইপ ছবি আসছে ১৯ সেপ্টেম্বর, গোটা ভারতের প্রেক্ষাগৃহে।
ঐশ্বর্য ঠাকরের ডাবল ধামাকা: দুই ভাই, এক রক্ত, আলাদা ভাগ্য! 'নিশানচি'-র আসল চমক? ঐশ্বর্য ঠাকরের ডেবিউ! প্রথম ছবিতেই তিনি দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন—একজন আগুন, আরেকজন নরম ছায়া। বিপরীত মেরুতে দাঁড়ানো এই দুই ভাই কীভাবে পরস্পরের মুখোমুখি হয়, তাই নিয়েই এগোবে গল্প। আর এই থ্রিলিং ভাই-ভাই সংঘাতের সঙ্গে থাকছে প্রেম, বিশ্বাসঘাতকতা, রাগ আর নিয়তির নির্মম খেলা।
এবং ছবির পোস্টারে আগুন! ক্লাসিক ফিল্মি রঙে আঁকা মোচড়দার গোপের ইঙ্গিত। সম্প্রতি, অ্যামাজন এমজিএম স্টুডিও ইন্ডিয়া ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে ধরা পড়েছে দুর্দান্ত রঙের বাহার, আবেগমথিত চোখ, আর একগুচ্ছ প্রশ্ন—কে কাকে ঠকাবে? কে কার নিশানচি হবে? এ যেন এক বিশুদ্ধ ‘দেশি সিনেমা’র কামব্যাক, যার কেন্দ্রে এক নতুন স্টারকিড, কিন্তু কাশ্যপের ‘আনফিল্টারড’ দুনিয়ায়।
কারা থাকছেন এই যুদ্ধে?
ঐশ্বর্য ঠাকরের সঙ্গে রয়েছেন বেদিকা পিন্টো, মনিকা পানওয়ার, মোহাম্মদ জিশান আয়ুব ও কুমুদ মিশ্র—সবাই নিজেদের অভিনয় দিয়ে আগুন ধরাতে প্রস্তুত। আর যেহেতু এটি কাশ্যপের ছবি, তাই প্রত্যাশা একটাই—এটি ‘মাঝারি থ্রিলার’ নয়, এটি একটি ‘তাল থোকা’ অভিজ্ঞতা!
প্রসঙ্গত, বলিউডের কাজের সংস্কৃতি নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপ। কিছুদিন আগে ফের বোমা ফাটিয়েছিলেন তিনি। রাখঢাক না করেই সরাসরি ‘প্যান-ইন্ডিয়া’ ছবি তৈরির প্রবণতাকেই এক “বিপুল প্রতারণা” বলে দাগিয়ে দিলেন তিনি! সম্প্রতি এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলিউডের গ্ল্যামার-আচ্ছাদিত জগৎকে নিঃসংকোচে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালক।
অনুরাগ স্পষ্ট ভাষায় বলেন— “আমার মতে, ‘প্যান-ইন্ডিয়া’ একটা বিশাল স্ক্যাম। একটা ছবি বানাতে তিন-চার বছর সময় লেগে যায়। সে ছবির উপর অনেক মানুষের রুজি-রোজগার নির্ভর করে। কিন্তু বাজেটের সব টাকা ছবির কনটেন্টে যায় না—তার অনেকটাই খরচ হয় বিশাল, কৃত্রিম সেট আর বাহ্যিক চাকচিক্যে। যার বাস্তবতা খুবই কম। এবং শেষমেশ দেখা যায়, এসব ছবির মধ্যে হয়তো ১ শতাংশ কাজ করে। বাকি সব মুখ থুবড়ে পড়ে।”
তিনি আরও বলেন, “‘উরি’-র সাফল্যের পর সবাই দেশপ্রেমে ভরা ছবি বানাতে শুরু করল। ‘বাহুবলী’র পর শুরু হল প্রভাস-সহ বিশাল তারকাদের নিয়ে কোটি কোটি টাকার প্রজেক্ট। ‘কেজিএফ’-এর পর সবাই মনে করল, সেটাই নতুন মন্ত্র! অথচ এই ‘ফর্মুলা’ ধরতেই সিনেমার আসল গল্প হারিয়ে গেল।” অনুরাগের মতে, এই অন্ধ অনুকরণ আর অতিরিক্ত বাজেট নির্ভরতা সিনেমাকে শিল্প নয়, স্রেফ পণ্য বানিয়ে তুলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি