মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩১ জুলাই ২০২৫ ১৩ : ৫৭Rahul Majumder
‘গদর ২’–এর ব্লকবাস্টার সাফল্যের পর সানি দেওল যেন ফের দ্বিতীয় ইনিংসে বলিউডের হেভিওয়েট নায়ক । সম্প্রতি তিনি শেষ করলেন বহু প্রতীক্ষিত 'বর্ডার'-এর সিক্যুয়েল ‘বর্ডার ২’-এর শুটিং। আর এবার খবর, প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন ফরহান আখতার ও তাঁর প্রোডাকশন হাউজ এক্সেল এন্টারটেইনমেন্ট-এর সঙ্গে সানি দেওল। খবর, এটি একটি লার্জার দ্যান লাইফ অ্যাকশন থ্রিলার। বিশাল বাজেট, হাই কনসেপ্ট আর পুরোদস্তুর সানি-স্টাইলে অ্যাকশন—সব মিলিয়ে সিনেমাটি হতে চলেছে দারুণ ‘পাওয়ার-প্যাকড’। জোর খবর, এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন কে কে মেনন এবং পঙ্কজ ত্রিপাঠি! ইতিমধ্যেই তাঁদের সঙ্গে কথাবার্তা শুরু করে দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণী তারকা বালাজি।
সূত্রের খবর, সানি দেওল আর ফারহানের প্রযোজনা সংস্থা বহুদিন ধরেই এই প্রজেক্ট নিয়ে কথা বলছিলেন। অবশেষে সবুজ সংকেত মিলেছে। চিত্রনাট্য পড়েই রাজি হয়ে যান সানি। এই চরিত্রে তাঁকে আবার সেই জনপ্রিয় অ্যাকশন হিরো রূপে দেখা যাবে যেটা দর্শক ভীষণ ভালবাসেন। এক্সেলও চায়, তাঁদের প্রথম যৌথ প্রজেক্টটা যেন হয় মাইলস্টোন।”
আরও পড়ুন: হিমালয়ের কোলে ছুটি কাটাতে গিয়ে ফাঁস সানির ‘হনুমান’ লুক? অভিনেতার ‘নয়া লুক’ দেখে কী বলছে নেটপাড়া?
সবশেষ তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছে ‘জাঠ’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে ছিলেন রণদীপ হুডা। ১০ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এই অ্যাকশন ড্রামা বক্স অফিসে ভালই চলেছে, আর ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এর সিক্যুয়েলের।
এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে সানির পিরিয়ড ড্রামা ‘লাহোর ১৯৪৭’। রাজকুমার সন্তোষীর পরিচালনায় তৈরি এই ছবিতে রয়েছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, আলি ফজল এবং অভিমন্যু সিং। যদিও ছবিটি এই বছর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু প্রোডাকশন সংক্রান্ত জটিলতায় তা পিছিয়ে গিয়েছে।
আর 'বর্ডার ২'? সেই ছবিতেও সানির সঙ্গে থাকছেন বরুণ ধাওয়ান ও আহান শেট্টি। ফলে দেশাত্মবোধ আর অ্যাকশনে ভরপুর এক্সপ্লোসিভ প্যাকেজ যে অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য!
সম্প্রতি, ‘বর্ডার ২’-এর শুটিং শেষ করে ছেলেকে সঙ্গে নিয়েব রফে মোড়া হিমালয়ের কোলে ছুটি কাটিয়ে এলেন সানি দেওল। ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি ছেলেকে জিজ্ঞেস করছেন, "মজা হচ্ছে?" রাজবীর হেসে উত্তর দেয়, “হ্যাঁ, খুব মজা। ধুলোয় ঢাকা—ভাল ধুলো, স্বাস্থ্যকর ধুলো! ত্বকের পক্ষেও ভাল।”
প্রসঙ্গত, 'রামায়ণ'-এর মহাযুদ্ধে সানির বজ্রনিনাদ! সানি দেওল ইতিমধ্যেই যুক্ত হয়েছেন নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ প্রজেক্টে। সেখানে রণবীর কপূর অভিনয় করছেন ভগবান রামের চরিত্রে, সাই পল্লবী হচ্ছেন সীতা, যশ অভিনয় করছেন রাবণের ভূমিকায়, আর রবি দুবে হচ্ছেন লক্ষ্মণ। এরই মধ্যে সানিকে নিয়ে গুঞ্জন—তিনি হতে চলেছেন এই মহাযজ্ঞের হনুমান! ছবিটি দুই পর্বে মুক্তি পাবে—প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭-এর দীপাবলিতে। এরই মধ্যে নির্মাতারা ছবির প্রথম ঝলক প্রকাশ করেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
অন্যদিকে, কিছুদিন আগে অভিনেতা খোলাখুলি জানিয়েছেন, তিনি ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন—আর সেই কারণে পড়াশোনার দিনগুলো তাঁর কাছে ছিল ভয়ংকর কঠিন। শুধু স্কুলজীবনেই নয়, সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ও এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। ‘যাদের পড়াশোনায় মন বসত না, তাদের বোকা-হাঁদা বলেই চালিয়ে দেওয়া হত’ — নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সানি বলেন, “তখন তো অবস্থা ছিল এমন—যদি তুমি পড়াশোনায় ভাল না হও, তাহলে তোমাকে হাঁদা বলে দেওয়া হত, মারও খেতে হত তাঁদের!।এটা একেবারে ব্যক্তিগত একটা বিষয়। প্রত্যেক শিশুর আলাদা প্রতিভা থাকে। তার আসল প্রতিভা কোথায়, সেটা সে যখন খুঁজে পায়, সেখানেই তার মনোযোগ দেওয়া উচিত।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি