মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Dev is far ahead of Jeet now– Chiranjeet Chakraborty says while talking about Dhumketu

বিনোদন | ‘এইমুহূর্তে জিতের থেকে অনেক এগিয়ে দেব!’ কোন যুক্তিতে এহেন খুল্লম খুল্লা বিস্ফোরক মন্তব্য চিরঞ্জিতের?

Reporter: অর্পিতা দাস | লেখক: রাহুল মজুমদার ৩১ জুলাই ২০২৫ ২৩ : ৪১Rahul Majumder

টলিউডের দুই তারকা—জিৎ এবং দেব। দুই তারকার অনুরাগীদের মধ্যে রীতিমতো ঠান্ডা যুদ্ধ চলে আসছে বছরের পর বছর। কিন্তু এবার সেই প্রতিযোগিতায় একপেশে ব্যাট চালিয়ে দিলেন চিরঞ্জিত চক্রবর্তী। অকপটভাবে জানালেন, “দেব এখন অনেকটাই এগিয়ে, জিৎ বরং পিছিয়ে পড়েছে।”

 

১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'—দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা। আর এই ছবিতেই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা তথা রাজনীতিবিদ চিরঞ্জিৎ।

 

 

চিরঞ্জিতের কথায়, “দেবের সময়টা এখন দুর্দান্ত যাচ্ছে। জিৎ বহুদিন বড় হিট দিতে পারেনি, ও কিছুটা পিছিয়ে গিয়েছে। কিন্তু দেব ক্রমাগত নিজের অভিনয়শৈলী উন্নত করছে, গল্প বেছে নিচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে। এই ছবিতে দেবকে আরও সৃষ্টিশীল, আরও পরিণত দেখতে পাবে দর্শক,”—বললেন তিনি।

 

তিনি আরও যোগ করেন, “যদিও ছবিটা এখন হলে আরও ভাল হত, কারণ এখনকার প্রযুক্তি এবং কলাকুশলীদের কাজ আরও নিখুঁত। তবে ৯ বছর আগেই আমরা দুর্দান্ত পরিশ্রম করে এই ছবি বানিয়েছিলাম। বরফের মধ্যে দাঁত কাঁপানো শুটিং—ভোলার নয়!”

 

দেব-শুভশ্রী জুটিকে ঘিরে উন্মাদনা নিয়েও মুখ খুলেছেন চিরঞ্জিৎ। বর্ষীয়ান অভিনেতার স্পষ্ট মত, “এই জুটি নিয়ে একটা ম্যাজিক তো আছেই। তবে প্রশ্ন হল— নয় বছর আগের এই ছবির জন্য দর্শকেরা কি এখনও হলমুখো হবেন? যদি হন, তবে এই জুটি ফের একসঙ্গে কাজ করুক—ইন্ডাস্ট্রির মঙ্গলেই।”

 

'খাদান' থেকে 'ধূমকেতু'—দেবকে নিয়ে বরাবর আশাবাদী চিরঞ্জিৎ। বলেন, “দেব মেইনস্ট্রিম ও ভলো সিনেমার ব্যালান্স করে। একদিকে পারিবারিক, অন্যদিকে অ্যাকশনধর্মী ছবি—দুটোই টানছে দর্শককে। খাদান তো দারুণ সাফল্য পেয়েছে। এবার 'ধূমকেতু'ও সুপারহিট হবে বলেই বিশ্বাস।”

 

তবে একটাই আক্ষেপ চিরঞ্জিতের—“এই ছবিটা যদি এখন তৈরি হত, তাহলে হয়তো আরও শক্তিশালী হত।” তবুও এই টিমের প্রতি তাঁর ভরসা পূর্ণ।

 

শেষ কথা, তারকাদের মধ্যে তুলনা হোক বা যুগলবন্দির মায়াজাল—চিরঞ্জিতের মন্তব্যে টলিউডে নয়া উত্তেজনার সঞ্চার ঘটেছে। এখন শুধু অপেক্ষা, 'ধূমকেতু' সত্যিই কতটা আলোকিত হয় টলিপাড়ার আকাশে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া