মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শেষবার শুভশ্রী ও রুক্মিণীর মধ্যে কী কথা হয়েছিল? প্রকাশ্যে এল ২০১৫ সালের সেই 'গোপন' কথোপকথন

নিজস্ব সংবাদদাতা | ৩০ জুলাই ২০২৫ ১৭ : ১০Soma Majumder

নয় বছর পর পর মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি 'ধুমকেতু'।  এতদিন বাদে ফের পর্দায় দেখা যাবে দেব-শুভশ্রী জুটির রোম্যান্স। অপেক্ষায় রয়েছেন দর্শক মহল। শোনা যায়, এই ছবির শুটিংয়ের সময়ে দেবের সঙ্গে প্রেম চলছিল রুক্মিণী মৈত্রর, বিচ্ছেদ হয়েছিল শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। তবে সেই সময়ে শুভশ্রী ও রুক্মিণীর মধ্যে বেশ ভাল সম্পর্ক ছিল। প্রাক্তন ও বর্তমান প্রেমকে নিয়ে কোনও দূরত্ব তৈরি হয়নি। যদিও তারপর থেকে অজ্ঞাত কারণেই দেবের সঙ্গে আর কথা হয় না শুভশ্রীর, এমনকী এত বছরে একটি অনুষ্ঠান ছাড়া তাঁরা সেইভাবে মুখোমুখিও হননি। রুক্মিণীর সঙ্গেও কথা হয় না শুভশ্রীর! তবে জানেন কি ২০১৫ সালে  এই ছবির শুটিং শেষে শুভশ্রী এবং রুক্মিণীর মধ্যে শেষবার কী কথা হয়েছিল? প্রথমবার প্রকাশ্যে এল তাঁদের কথোপকথন। 

'বিনোদিনী'র চরিত্র নিয়ে শুভশ্রী এবং রুক্মিণীর মধ্যে একাধিকবার তুলনা হয়েছে। 'বিনোদিনী' হিসেবে রুক্মিণীকে দেখেছেন দর্শকেরা। এবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির মাধ্যমে বিনোদিনী চরিত্রে দর্শকের সামনে আসতে চলেছেন শুভশ্রী। এই নিয়ে দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে একজনই 'বিনোদিনী' তিনি রুক্মিণী। অন্যদিকে, 'বিনোদিনী' প্রসঙ্গে শুভশ্রী জানিয়েছিলেন, রুক্মিণী তাঁর থেকে বয়সে অনেকটাই ছোট, অভিনয়ের দিক থেকে জুনিয়র। সে তাঁর মতো অবশ্যই ভাল কাজ করেছে, কিন্তু তা বলে দু'জনের মধ্যে তুলনা আসা উচিত নয়। এই বিষয়ে কথা বাড়াতে চাননি অভিনেত্রী। 

আরও পড়ুনঃ পরকীয়া, সহবাস, শারীরিক হিংসা— অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শিউরে ওঠার মত বিস্ফোরক অভিযোগ তাঁর স্বামীর!

অনেকেই মনে করেন, দেবের কারণে শুভশ্রী এবং রুক্মিণীর মধ্যে দূরত্ব রয়েছে। কারণ সব সময়ই দেবের প্রেমিকা হিসেবে তাঁদের তুলনা করা হয়। কিন্তু একসময় এই দুই অভিনেত্রীর মধ্যে দারুণ সম্পর্ক ছিল। এমনকী দুই পাশে দুই অভিনেত্রীকে নিয়ে সেই সময় ছবিও পোস্ট করেছিলেন দেব। একসঙ্গে ছবি তোলেন শুভশ্রী এবং রুক্মিণীও। শুধু তাই নয় সামাজিক মাধ্যমে একে অপরের সঙ্গে কথাও বলেন।  তারা একসঙ্গে সময়ও কাটান। সেই সময়ে রুক্মিণীর উদ্দেশ্যে শুভশ্রী দেখেন, 'ধন্যবাদ একটা দারুন ডিনারের জন্য, তুমি আসলে সুইটহার্ট। ' রুক্মিণী আবার শুভশ্রীকে পাল্টা জবাব দেন, 'আমাদের ছোট্ট আফটার পার্টিটা আরও ভাল ছিল। যাই হোক মজা করছি। ভেতর ও বাইরে তুমি একজন দারুণ মানুষ।' 

দুই অভিনেত্রীর মধ্যে এমন বন্ধুত্ব ঠিক কী কারণে নষ্ট হয়েছিল তা আজও জানা যায়নি। অনেকের মতে, হয়তো বা তাঁদের বন্ধুত্ব নষ্ট হয়নি। যদিও তাঁদের আর কোথাও একসঙ্গে দেখা যায়নি। এমনকী দেব নিজে স্বীকার করেছেন তিনি এই নয় বছরে একবারও শুভশ্রীর সঙ্গে কথা বলেননি। তবে শুভশ্রী যেভাবে সংসার এবং কাজ সামলাচ্ছেন সেই নিয়ে প্রশংসা করেছেন দেব। দেবের কাজ নিয়েও প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী। 

তবে দেব-শুভশ্রী কী একসঙ্গে এই ছবির প্রচার করবেন না? এই প্রশ্নের উত্তরও অবশেষে পেয়ে গেছেন সকলে।  নয় বছর পর আগামী ৪ আগস্ট প্রথমবার একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। এর আগে এক মঞ্চে দেখা গেলেও সেই ব্যাপারে জানতেন না দেব এবং শুভশ্রী। ফলে খানিকটা বিরক্তও হন তাঁরা। তবে এবার নিজেদের মধ্যে কথা বলে ছবির প্রচার করবেন দুই তারকা। অন্যদিকে, রুক্মিণী জানিয়েছেন, এই নয় বছর তিনি দেবকে ধুমকেতুর জন্য লড়াই করতে দেখেছেন, 'ধুমকেতু'র মুক্তি আসলে দেবের জন্য দুর্গাপুজোর মতো।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া