মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ৩০ জুলাই ২০২৫ ১৬ : ১০Rahul Majumder
ধর্মীয় বক্তা অনিরুদ্ধাচার্য মহারাজ তাঁর সাম্প্রতিক এক ধর্মসভায় এমন এক বিতর্কিত মন্তব্য করেন, যা শুনে ক্ষুব্ধ দেশের বহু মানুষ। লিভ-ইন সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন— “ছেলেরা ২৫ বছরের মেয়েদের নিয়ে আসে, যারা ৪–৫ জায়গায় মুখ মেরে আসে।”এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রবল বিতর্ক। অনেকে এই মন্তব্যকে নারীবিদ্বেষী, অশালীন এবং অসম্মানজনক বলে আখ্যা দিয়েছেন।
কিন্তু এই বিতর্কের মধ্যে দাঁড়িয়ে যিনি সবচেয়ে স্পষ্ট, নির্ভীক ও বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি খুশবু পাটানি— বলিউড অভিনেত্রী দিশা পাটানির দিদি তথা প্রাক্তন সেনা আধিকারিক।
আরও পড়ুন: ভোর ৬টায় মহেশ ভাটকে ফোন, এরপর কোন টোটকায় সফল ‘সইয়ারা’র সবচেয়ে গা শিউরে ওঠা দৃশ্য?
“এটা যদি আমার সামনে বলত, আমি ওকে বুঝিয়ে দিতাম মুখ মারা মানে কী!”— রগে ফেটে পড়লেন খুশবু পাটানি। একটি ইনস্টাগ্রাম ভিডিওয় খুশবু বলেন— “যদি এই লোকটা আমার সামনে এসে এই কথা বলত, আমি ওকে শেখাতাম মুখ মারা আসলে কাকে বলে! এরা দেশের শত্রু। সমাজের সব নপুংশক এই হারামিকে অনুসরণ করে।”তিনি আরও বলেন—“সে বলছে মেয়েরা যারা লিভ -ইনে থাকে তারা মুখ মেরে আসে। কিন্তু ছেলেরাও তো লিভ-ইনে থাকে, সেটা বলল না কেন? খুশবু স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন—“মেয়েরা কি একা লিভ-ইনে থাকে? ছেলেরাও তো থাকে! তাহলে শুধু মেয়েদের কেন দোষ দেওয়া হচ্ছে?” তিনি জোর দিয়ে বলেন, লাইভ-ইনে থাকা নিজস্ব পছন্দ, সেটা নিয়ে অপমান করার অধিকার কারও নেই।মেয়েদের দিকে আঙুল তোলার এত সাহস কোথা থেকে আসে?”
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বেয়ারেলির বাসিন্দা খুশবু পাটানি একজন প্রাক্তন লেফটেন্যান্ট। বিবিএল (BBL) পাবলিক স্কুল থেকে পড়াশোনা শেষ করে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাশ করেন ডিআইটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং (DIT School of Engineering) থেকে। এরপর সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। দিশা পাটানি বহুবার নিজের দিদিকে নিয়ে গর্ব প্রকাশ করেছেন। একবার ইনস্টাগ্রামে তাঁর সেনা পোশাক পরা ছবি শেয়ার করে লিখেছিলেন—“আমার ওয়ান্ডার ওম্যান!”
অভিনেত্রী দিশা পটানির দিদি, খুশবু পটানি—একসময়ের ভারতীয় সেবাবাহিনীর লেফটেন্যান্ট, বর্তমানে একজন ফিটনেস কোচ। আর এবার তাঁর একটি মানবিক কাজে মুগ্ধ গোটা দেশ।এক সময়ে লেফটেন্যান্ট পদে কর্মরত এই সেনা-অফিসার গত এপ্রিলের এক রবিবার সকালে দেখালেন, আসল নায়ক আসলে পর্দায় নয়, সমাজের ভেতরেই বাস করে।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন খুশবু, যেখানে দেখা যায়— উত্তর প্রদেশের বেরেলি অঞ্চলের একটি একটি পোড়ো ঝুপড়িতে পড়ে রয়েছে এক সদ্যোজাত কন্যাশিশু। সহজ করে বললে, ফেলে দেওয়া হয়েছে! খুশবু নিজে ছুটে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেন, তার কান্না থামাতে স্নেহভরা গলায় বলেন, “ভয় পাস না, তোর দেখভালের ব্যবস্থা আমি করব।”ভিডিওর শেষে ক্যামেরাম্যানকে বলেন, "এই বাচ্চার মুখটা ভালো করে দেখাও। যদি কেউ বেরেলির বাসিন্দা হয়ে থাকেন আর শিশুটিকে চেনেন, তাহলে বলুন—এই নিষ্পাপ প্রাণটাকে কে ফেলে গেল? এমন বাবা-মায়ের উপর ঘৃণা হওয়া উচিত।" ভিডিওটির ক্যাপশনে খুশবু লেখেন:
“যাকে ঈশ্বর রক্ষা করেন, তাকে কেউ মারতে পারে না। আশা করি প্রশাসন যথাযথ নিয়ম মেনে তার দায়িত্ব নেবে। আমি নিশ্চিত করব এই মেয়েটির জীবন এখান থেকেই বদলে যায়। কবে পর্যন্ত চলবে এসব? দয়া করে, এই দেশের প্রতিটি কন্যাশিশু যেন নিরাপদে বড় হতে পারে—এইটাই একমাত্র প্রার্থনা।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি