মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩০ জুলাই ২০২৫ ১৩ : ২২Rahul Majumder
বলিউডের অন্দরমহলে ফের প্রেমের উষ্ণ হাওয়া। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মেট্রো... ইন দিনও’ ছবির সাফল্যে ভাসছেন সারা আলি খান। আর তার মধ্যেই দিল্লির এক গুরুদ্বারায় চুপিসারে দেখা গেল তাঁকে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন এক অপরিচিত যুবক— অর্জুন প্রতাপ বাজওয়া। দু’জনে একসঙ্গে গুরুদ্বারায় পায়ে হেঁটে প্রবেশ করেন এবং ভিডিওতে তাঁদের একসঙ্গে বেরিয়ে যেতে দেখা যায়। পুরোটাই যেন চুপিচুপি, ঢাক গুড়গুড় ব্যাপার? আর তাতেই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রেমের গুঞ্জন!
কে এই অর্জুন প্রতাপ বাজওয়া? অর্জুন শুধুই অভিনেতা নন। তিনি সংগীতশিল্পী, মার্শাল আর্ট প্র্যাক্টিশনার এবং একই সঙ্গে একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা ফতেহ জং সিং বাজওয়া পাঞ্জাব বিজেপির ভাইস প্রেসিডেন্ট। যদিও বলিউডে অর্জুন এখনও পর্যন্ত খুব একটা মূলস্রোতের অংশ হয়ে ওঠেননি, কিন্তু তাঁর রেজ্যুমে বলছে অন্য কথা— প্রতিভায়, শৃঙ্খলায় এবং বহুমুখী দক্ষতায় ভর্তি এক জীবন।
অর্জুনের সিনেমা সফর শুরু হয়েছিল ব্যাকস্টেজে, ‘সিং ইজ ব্লিং’-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার মাধ্যমে। পরে অভিনয়ে পা রাখেন ‘ব্যান্ড অফ মহারাজাস (Band of Maharajas) ’ ছবিতে। সংগীতেও তাঁর পদচারণা উল্লেখযোগ্য— ‘থিংকিং বাউট ইউ’, ‘হেল ক্যাট’, এবং ‘এনরুট’-এর মতো অরিজিনাল ট্র্যাকের পাশাপাশি তিনি টেক পাণ্ডা এবং কেনজানির সঙ্গে ‘পর্দা’ নামক ফিউশন গানেও কণ্ঠ মেলান।
এককথায় ইনস্টাগ্রাম হিরো থেকে সারার প্রেমের সম্ভাব্য পাত্র! ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ইতিমধ্যেই ৬০ হাজার ছাড়িয়েছে। ফলো করেন মালাইকা অরোরা, ভূমি পেডনেকর, হর্ণাজ কৌর সান্ধু, ঋদ্ধিমা পণ্ডিতের মতো বলিউড তারকারা। অর্থাৎ অর্জুন এখন ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন গ্ল্যামার দুনিয়ার মূলভিত্তিতে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন— সত্যিই কি প্রেম করছেন সারা-অর্জুন? এ নিয়ে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেননি। কিন্তু তাঁদের প্রকাশ্যে একসঙ্গে দেখা যাওয়া নেটিজেনদের কৌতূহল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে কী করছেন সারা? এদিকে, সারা আলি খান এখন পরিবারকে সময় দেওয়ার দিকেও মনোযোগী। সম্প্রতি ভাই ইব্রাহিম আলি খানের ডেবিউ ফিল্ম ‘সরজমিন’-এর প্রিমিয়ারে তাঁকে সমর্থন করতে দেখা গিয়েছে। ছবিতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন এবং কাজল, পরিচালনায় কায়োজে ইরানি।সারা-অর্জুনের এই সম্পর্ক গুজব না সত্য, তা সময়ই বলবে। কিন্তু একথা নিশ্চিত— অর্জুন প্রতাপ বাজওয়া নামটা এখন থেকেই নজরে রাখতেই হবে!
প্রসঙ্গত, কিছুদিন আগে নেটিজেনদের ট্রোলের মুখোমুখি হয়েছিলেনস সারা। মুম্বইয়ে 'মেট্রো ইন দিনও' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, সারা আলি খানকে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় 'বলিউডে তাঁর প্রিয় দম্পতি কারা? যাঁরা বিবাহিত এবং সফল? এই প্রশ্ন শুনে, সারা প্রথমে এমন ভাবে প্রতিক্রিয়া জানালেন যে তিনি কিছুই বুঝতে পারলেন না। এরপরে, যখন সারা বুঝতে পারলেন, তিনি বললেন- 'আমার বাবা এবং করিনা'। অর্থাৎ তাঁর চোখে সইফ এবং করিনা প্রিয় বিবাহিত দম্পতি। যদিও অভিনেত্রীর এই জবাব সামনে আসতেই নেটিজেনদের কটাক্ষের শিকার তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি