মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ৩০ জুলাই ২০২৫ ০৯ : ২৭Rahul Majumder
দুর্গাপুজোর ঢাক বেজে উঠেছে। চন্দন-ধূপ-আলোর আবেশে বাঙালির হৃদয়ে শুরু হয়ে গেছে দেবীপক্ষ। আর এই শুভ সূচনার দিনে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান— মহালয়া। এবছর সান বাংলার তরফে থাকছে বিশেষ নিবেদন— ‘অকাল বোধন’, যেখানে পায়েল দে বহু বছর পর আবার ফিরছেন মহিষাসুরমর্দিনী রূপে।
ছোটপর্দার অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ পায়েল দে, যাঁকে সম্প্রতি 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকে 'আলো'-র চরিত্রে দর্শক বেশ ভালবাসছেন, তিনি আবারও মা দুর্গার রূপে ধরা দেবেন এই মহালয়ায়। পায়েল বলছেন,“এটা যেন এক স্বপ্নপূরণের অনুভূতি। ২০১৭ সালে শেষ মহিষাসুরমর্দিনী করেছিলাম। এত বছর পর আবার সেই সুযোগ এনে দেওয়ার জন্য সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ।”
পায়েল আরও জানান, বর্তমানে মহড়া চলছে জোরকদমে। অভিনয়, নাচ ও পৌরাণিক আবহের সঙ্গে আধুনিক প্রেজেন্টেশনের এক অসাধারণ সংমিশ্রণ তৈরি হয়েছে ‘অকাল বোধন’-এ।
অকাল বোধনের কাহিনি কী?
‘অকাল বোধন’-এর গল্প উঠে এসেছে ত্রেতা যুগ থেকে। রামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তখন রাবণ প্রায় জয়ী হতে চলেছে দেবীর আশীর্বাদে। সেই সময় ব্রহ্মার উপদেশে রামচন্দ্র অকাল বোধন করেন— দেবী দুর্গার অকাল সময়ে আরাধনা। কিন্তু দেবী ভক্তের ভক্তি পরীক্ষা করতে পুজোর এক পদ্ম ফুল লুকিয়ে ফেলেন। রামচন্দ্র তখন নিজের চোখ তির দিয়ে অর্পণ করতে যান। সেই আত্মনিবেদনে খুশি হয়ে দেবী তাঁকে আশীর্বাদ করেন। এরপর রাম হনুমানকে দেবীর মাহাত্ম্য বোঝাতে মহিষাসুরমর্দিনী রূপে তাঁর গৌরব বর্ণনা করেন। সেই কাহিনিরই নৃত্যনাট্য রূপ হতে চলেছে ‘অকাল বোধন’।
এই অনুষ্ঠানের অন্যান্য চরিত্রে রয়েছেন সান বাংলা পরিবার-এর অভিনেতা-অভিনেত্রীরা। মূলত চ্যানেলটির নিজস্ব তারকারাই এই পৌরাণিক কাহিনিকে প্রাণ দিচ্ছেন মঞ্চে। মহালয়ার দিন ভোরবেলা, চিরাচরিত ঐতিহ্য বজায় রেখেই, সান বাংলা-র পর্দায় সম্প্রচারিত হবে এই মহোৎসব।
মহালয়ার সকালে এবার আর শুধু রেডিও নয়, টিভির পর্দায় পায়েল দে-র দুর্গারূপে আগমনে আরও বেশি করে গর্জে উঠবে ‘জয় মা দুর্গা’ ধ্বনি!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি