মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | পাকা চুল-দাঁড়ি আর রহস্যময় দৃষ্টিতে এ যেন‌ এক অচেনা 'সঞ্জু বাবা'! ৬৬ তম জন্মদিনে এ কোন‌ অবতারে সামনে এলেন সঞ্জয় দত্ত?

Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ২৯ জুলাই ২০২৫ ১৭ : ৪০Snigdha Dey

রোমান্টিক ঘরানার ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে দেখতে পছন্দ করেন তাঁর অনুরাগীরা। ভরপুর রোম্যান্সে ঘেরা ছবিতে যদি থাকে অ্যাকশন? আর সেইসঙ্গে যদি থাকে ভৌতিক গল্পের ছোঁয়া তাহলে কেমন হয় বলুন তো? এই সবকিছুর মিশেলেই আসছে পরিচালক মারুতির আগামী ছবি 'দ্য রাজা সাব'।

 

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্তকে। বহু বছর আগে থেকেই দক্ষিণী ছবির জগতে তাঁর কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন সঞ্জয় দত্ত। অভিনেতার ৬৬ তম জন্মদিনে ছবির নির্মাতারা প্রকাশ্যে আনলেন তাঁর প্রথম ঝলক। পাকা চুল, দাঁড়ি আর রহস্যময় দৃষ্টিতে এ যেন‌ এক অচেনা 'সঞ্জু বাবা'। অন্ধকার ঘরে মাকড়শার জালের ভিতর থেকে উঁকি মারতে দেখা যাচ্ছে তাঁকে। সঞ্জয় দত্তের প্রথম ঝলক, ছবির ভৌতিক আবহ আরও যেন বাড়িয়ে তুলেছে। 

 

আরও পড়ুন:  নাতনির জন্মের পর জামাই দীপঙ্করকে 'অপরাধী' বলে কটাক্ষ চাঁদনীর! কবে মায়ের সঙ্গে মিল হবে অহনার?

 


সঞ্জয় দত্ত নিজের কেরিয়ারে বরাবরই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে এই ধরনের একটি কঠিন ও বলিষ্ঠ চরিত্রে তাঁকে আবারও বড়পর্দায় দেখতে পাওয়া, তা নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের জন্য এক বড় প্রাপ্তি।

 

এই ছবিতে প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রী মালবিকা মোহননকে। এই জুটিকে প্রথমবার বড়পর্দায় দেখার জন্য উৎসাহিত অনুরাগীরা। পরিচালকের কথায়, এই ছবির চিত্রনাট্য এমনভাবে তৈরি করা হয়েছে যে, দর্শকের ভাল লাগতে বাধ্য। বহুদিন পর আবারও তথাকথিত বানিজ্যিক ঘরানার ছবিতে দর্শক দেখবেন প্রভাসকে। তেলেগু, তামিল, কন্নড়, মালায়লাম এবং হিন্দি এই চার ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি। শুরুতে এই ছবি মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বারবার পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তির দিনক্ষণ। তবে বর্তমানে সবকিছু ঠিকঠাক। তাই জানা গিয়েছে, চলতি বছর ৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। 

 


প্রসঙ্গত, সঞ্জয় দত্তের জন্মদিনে স্ত্রী মান্যতার শুভেচ্ছাবার্তা নজর কেড়েছে নেটিজেনদের। সমাজমাধ্যমে সঞ্জয়ের সঙ্গে ছবি, ভিডিও দিয়ে একটি রিল বানিয়েছেন মান্যতা। সঙ্গে লিখেছেন, 'হ্যাপি বার্থডে মাই লাভ, আমার সাইয়ারা। তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিনই যেন‌ মনে হয় একটা উপহার। কিন্তু আজ আমরা তোমার অসাধারণ ব্যক্তিত্বকে উদযাপন করছি। শক্তি, সাহস ও ভালবাসার আরেকটি আশীর্বাদপূর্ণ বছর উদযাপন করছি তোমার সঙ্গে।'

 

 

 

 

 

মান্যতা আরও লেখেন, 'তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, একজন দায়িত্ববান বাবা, আমাদের পথপ্রদর্শক এবং আমার জীবনের ভালবাসা। আমার প্রতিটা হাসি, আমাদের কাটানো প্রতিটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। আমাদের জীবনে তোমার মতো একজন মানুষ থাকার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ। ভগবান তোমার মঙ্গল করুন, খুব ভালবাসি তোমায়।'

 

কিছুদিন আগে মান্যতা দত্তের জন্মদিনে তাঁর সঙ্গে একাধিক ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে সঞ্জয় দত্ত লিখেছিলেন,'শুভ জন্মদিন মা। আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ। তুমি আমার শক্তি, আমার ভরসা, আমার পরামর্শদাত্রী, আমার স্তম্ভ। ঈশ্বর তোমাকে শান্তি ও আনন্দে রাখুন। সবসময় তোমাকে ভালবাসি।' ছবিগুলিতে ধরা পড়েছে তাঁদের হাত ধরে হাঁটার মুহূর্ত, পরিবারের সঙ্গে হাসিমুখে তোলা ফ্রেম, ছুটি কাটানোর সময়ের অদেখা স্মৃতি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া