মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ২৯ জুলাই ২০২৫ ১২ : ৪৫Snigdha Dey
দর্শকের কাছে 'মিশকা' নামেই পরিচিত অভিনেত্রী অহনা দত্ত। স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় খল নায়িকার চরিত্রে অভিনয় করে দর্শক মহলে পেয়েছিলেন দারুণ জনপ্রিয়তা। অভিনয় জগৎ থেকে দূরে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। অভিনেত্রীর কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান।
মা চাঁদনী গাঙ্গুলির অমতে রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অহনা। দীপঙ্করের সঙ্গে মেয়ের সম্পর্ক কিছুতেই মানতে পারেননি চাঁদনী। তাই মেয়ের মুখ দেখা অবধি বন্ধ করেছিলেন তিনি। মা-মেয়ের দূরত্ব তৈরি হলেও অন্তঃসত্ত্বা অবস্থায় অহনার যত্নের ত্রুটি রাখেননি স্বামী দীপঙ্কর।
দীপঙ্করের পরিবারের কাছে সাধও খেয়েছিলেন অহনা। মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছেন অহনা। এবার সন্তানকে নিয়ে নতুন পথ চলা শুরু করলেন অহনা-দীপঙ্কর।
সোমবার সমাজমাধ্যমে দীপঙ্কর লেখেন 'মা'। এর থেকেই অনুরাগীরা অনুমান করেন তাঁদের কন্যা সন্তান আসার খবর। এর আগেও এক সাক্ষাৎকারে দীপঙ্কর জানিয়েছিলেন, ভবিষ্যতে তাঁর মা তাঁর এবং অহনার সন্তানের রূপে এই পৃথিবীতে আসুক, তিনি তাই চান।
নাতনির জন্মের খবর পেয়ে এবার কি মেয়ের কাছে যাবেন মা চাঁদনী গাঙ্গুলি? আজকাল ডট ইন-এর প্রশ্নে চাঁদনী খানিকটা চুপ করে থেকে, দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, "মন থেকে চাই যেন ওরা সুস্থ থাকে, ভাল থাকে। সামনে গিয়ে না দাঁড়ালে কি প্রার্থনা কাজ করে না? দূর থেকেই ওদের সুস্থতা কামনা করছি। আমি তো জানি আমি কীসের মধ্যে দিয়ে গিয়েছি। এইসব কথা মুখেও আনতে চাই না। কীভাবে আমি একমাত্র মেয়েকে ছাড়া দিন কাটিয়েছি, কীভাবে আমার কোল খালি করে মাত্র একদিনের নোটিশে আমার থেকে ১৮ বছরের মেয়েকে কেড়ে নেওয়া হল, তা আমিই জানি। আমি তো পাগল নই, শিশুদের খুব ভালবাসি, তাই দূর থেকেই চাই ও খুব ভাল থাকুক।"
চাঁদনী আরও বলেন, "চাই অহনা যেন অনেক রোজগার করে। কারণ, যতদিন ওর কাছে টাকা থাকবে, ততদিন ওই মেকআপ আর্টিস্টের সঙ্গে ও ভাল থাকবে। আমার মেয়ে বরাবরই সরল, বোকা। তাই অনেককিছু বোঝে না। আমি শুধু এখন ওর ভাল থাকাটাই কামনা করি।" কথার শেষে গলা ভারী হয়ে আসে চাঁদনীর, কেঁদে ফেলেন তিনি।

সন্তানের জন্য ইতিমধ্যেই কেনাকাটা করে ফেলেছেন অহনা ও দীপঙ্কর। সেই কথাও সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। স্ত্রীকে যে এই সময় আগলে রাখেছিলেন দীপঙ্কর, তা বোঝাই যাচ্ছে অহনার সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলো থেকে। মায়ের থেকে আলাদা থাকলেও, মায়ের সঙ্গে সম্পর্ক না থাকলেও যে অহনার যত্নের কোনও ত্রুটি রাখেননি দীপঙ্কর, তা স্পষ্ট।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে অহনা জানিয়েছেন, তিনি ও মেয়ে দু'জনেই সুস্থ আছেন এখন। মেয়ের ছবিও সমাজমাধ্যমে ভাগ করেছেন তিনি। তবে ছবিতে মুখ দেখা যাচ্ছে না সদ্যোজাতের। অহনার পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি