মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'প্রয়োজন হলে কিডনি বিক্রি করে...',স্বামীর পরকীয়া প্রকাশ্যে এনে কোন বড় পদক্ষেপ নিতে চলেছেন রিয়া গঙ্গোপাধ্যায়?

নিজস্ব সংবাদদাতা | ২৯ জুলাই ২০২৫ ০৯ : ২০Soma Majumder

টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। গতবছর স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহের খবর প্রকাশ্যে এসেছিল। এমনকী কয়েকদিন আগে স্বামীর পরকীয়া হাতেনাতে ধরেছেন রিয়া। সেই মহিলার নামও প্রকাশ্যে এনেছেন। এরপরই তাঁকে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হয় বলে অভিযোগ অভিনেত্রীর। মানহানি মামলা করা হয়েছে রিয়া গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে রিয়াও উপযুক্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


রিয়ার কথায়, গত তিন বছর ধরে অনেক যন্ত্রণা সহ্য করেও দুই সন্তানের জন্য স্বামীর সঙ্গে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার কথা ভেবেছিলেন তিনি। তবে হাতেনাতে সবকিছু ধরে ফেলার পর আর চুপ থাকেননি অভিনেত্রী। সমাজমাধ্যমে সমস্ত ঘটনা প্রকাশ্য এনেছিলেন তিনি। এরপরই রিয়ার বিরুদ্ধে করা হয় মানহানি মামলা, শুধু তাই নয় সমাজমাধ্যমে লাইভে এসে রিয়া জানিয়েছেন, তাঁর বাড়িতে মা-বাবাকে হুমকি দিয়ে এসেছেন তাঁর স্বামী, তাঁকে চোর অপবাদ দিয়েছেন। এমনকী যে মহিলাকে নিয়ে মুখ খুলেছিলেন রিয়া, সে-ই তাঁর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। 


অভিনেত্রীর দাবি, সেই মহিলাও বিবাহিত, যার সব প্রমাণ তাঁর কাছে আছে। শুধু দাবি নয়, সোমবার লাইভে এসে সেই মহিলার স্বামীর সঙ্গে তাঁর কথোপকথন সবটাই সকলকে শুনিয়েছেন রিয়া। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ঘটনা অনেকটাই জানেন ওই ব্যক্তি। তবে স্ত্রীর ভয়ে চুপ করে ছিলেন এতদিন। যদিও এখনও যে তাঁর স্ত্রীর বিরুদ্ধে কথা বলার সাহস নেই তাও ফোনে বলেন তিনি।

রিয়া এও জানিয়েছেন, টাকা-পয়সা এবং সম্পত্তির কারণেই সেই মহিলা তাঁর স্বামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। কিন্তু রিয়ার কথায়, তিনি যখন বিচ্ছেদ চান তখন কোনও রকম খোরপোষ দাবি করেননি, নিজের উপার্জনের টাকায় সন্তানদের মানুষ করার কথা ভেবেছিলেন। পরে অবশ্য দুই সন্তানের মুখ চেয়ে সবকিছু খানিকটা মিটমাট হয়ে যায়। তবে হঠাৎ করে শ্বশুরবাড়ি গিয়ে স্বামীর পরকীয়ার কথা জানতে পারেন রিয়া। এমনকী সেই বাড়িতে ওই মহিলার যাতায়াতের প্রমাণও রয়েছে রিয়ার কাছে। এরপরই রিয়া জানিয়েছেন, তিনি এই লড়াই লড়ে যাবেন। তাতে যদি তাঁকে সর্বস্বান্ত হয়ে যেতে হয় তাও পিছপা হবেন না। কারণ তাঁর বাবা সরকারি চাকরি করেন না, তিনিও অভিনয় জগতে কাজ করেন যা অত্যন্ত অনিশ্চিত। প্রয়োজন হলে নিজের কিডনি বিক্রি করে এই লড়াই চালিয়ে যাওয়ার বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। 

প্রসঙ্গত, বেশ অনেকদিন ধরে টলিউডে নিজের জায়গা তৈরি করেছেন রিয়া। ছোট পর্দা এমনকী বড় পর্দাতেও কাজ করছেন অভিনেত্রী। বাংলাদেশের শাকিব খানের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়া, তবে এখন যেন কোনও কাজই করতে পারছেন না তিনি। ভালবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নিতে পারছেন না রিয়া। সবকিছু জানার পরও স্বামীর সঙ্গে আবার সংসার শুরু করার কথা ভাবলেও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পর নিজেকে ঠিক রাখতে পারছেন না অভিনেত্রী। সর্বশান্ত হয়েও এবার সত্যের জন্য লড়াই করার কথা ভাবছেন রিয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া