মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সহ-অভিনেতার গলায় ধারালো ছুরি ধরেছিলেন সলমন, কেটে যেত পারত নলিও! কী কারণে এমন কাণ্ড ঘটিয়েছিলেন 'ভাইজান'?

সংবাদসংস্থা মুম্বই | ২৮ জুলাই ২০২৫ ১৮ : ১৩Snigdha Dey

অভিনেতা অশোক সারাফ, যিনি মূলত তাঁর হাস্যরসাত্মক অভিনয়ের জন্য পরিচিত, তিনি ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত সলমন খান অভিনীত 'জাগৃতি' ছবিতে এক খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। সলমন খান ও অশোক সরাফ একসঙ্গে 'করণ অর্জুন', 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া', 'বন্ধন' সহ একাধিক ছবিতে কাজ করেছেন। তাঁদের মধ্যে বেশ ভালই বন্ধুত্ব রয়েছে। তবে এক সময় নাকি অশোকের গলায় ধারালো ছুরি ধরেছিলেন 'ভাইজান'?

 


'জাগৃতি' ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি শুটিং চলাকালীন এক ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হন অশোক। যা তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারাফ স্মৃতিচারণা করে জানান, সলমন খান নাকি তাঁর গলায় ছুরি ধরেছিলেন। 


এক সাক্ষাৎকারে অশোক সারাফ বলেন, “ওই দৃশ্যে সালমান একটি আসল ছুরি দিয়ে আমার গলায় চেপে ধরেছিল। ছুরির সেই অংশটি দিয়ে চাপ দেওয়ার জন্য, গলা কেটে দিয়েছিল। সংলাপ বলা শুরু হতেই আমি তার হাত থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করি। কিন্তু সলমন তখনও ছুরি দিয়ে জোরে চাপ দিচ্ছিল। আমি বাধ্য হয়ে বলি, কী করছো? আমার গলা কেটে যাচ্ছে!"

 


তিনি আরও বলেন, “সলমন আমাকে জিজ্ঞাসা করলেন, ‘তবে কী করব?’ আমি বললাম, ছুরিটা উল্টো করে ধরো। তখন তিনি বললেন, ‘কিন্তু ক্যামেরায় সেটা বাজে দেখা যাবে’। আমি তখন বললাম, থাক! যেভাবে শুট চলছে চলুক। দৃশ্যটা শেষ করলাম, কিন্তু পরে দেখি গলায় গভীর কাটা। যদি গলার নার্ভ কেটে যেত, তাহলে আমি হয়তো আজ বেঁচে থাকতাম না। সেই মুহূর্তটা এখনও পর্যন্ত ভুলতে পারি না। আমি নিশ্চিত নই সলমন এই ঘটনা মনে রেখেছেন কি না, ও তো অনেক কিছু ভুলে যায়।” 

 

আরও পড়ুন: আমির খানের বাড়িতে হঠাৎ হাজির বিশাল পুলিশ বাহিনি! কী কারণে আইনের মুখোমুখি হলেন 'মিস্টার পারফেকশনিস্ট'?


প্রসঙ্গত, অনুরাগীরা সলমনকে পরবর্তীতে দেখতে পাবেন, অপূর্ব লাখিয়া পরিচালিত 'ব্যাটল অফ গলওয়ান' নামক ছবিতে। বহুল প্রতীক্ষিত এই ছবিটি ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সংঘটিত গলওয়ান উপত্যকার সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি। ছবিটি আগামী বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবির জন্য কঠোর পরিশ্রম করছেন বলিউডের 'ভাইজান'। শারীরিক পরিবর্তনের পাশাপাশি ডায়েটেও পরিবর্তন এনেছেন সলমন। রেখেছেন মোটা গোঁফ। ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবির প্রথম পোস্টার। যা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। 

 


প্রসঙ্গত, বিষ্ণোই দলের তরফে প্রাণনাশের হুমকির পর থেকে বেড়েছে সলমনের নিরাপত্তা। ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তায় সর্ব ক্ষণ থাকতে হয় তাঁকে। সারাক্ষণ বুলেটপ্রুফ গাড়িতে ঘোরেন তিনি। ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছাড়াও সর্ব ক্ষণ পাশে থাকেন মহারাষ্ট্র রাজ্য পুলিশের কনস্টেবল। সলমনের নিরাপত্তার চিন্তায় কপালে ভাঁজ তাঁর পরিবার-পরিজনেরও। সম্প্রতি তাঁর খোলা বারান্দায় লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। এত সুরক্ষার মাঝে থাকতে থাকতে তিনি ক্লান্ত, নিজেই স্বীকার করেছেন সলমন। এবার এক সাক্ষাৎকারে বলিউডের 'ভাইজান' জানান তিনি বান্দ্রার রাস্তায় সাইকেল চালানোটা খুব মিস করেন। আসলে এক সময় সলমনকে ফুরফুরে মেজাজে বান্দ্রার রাস্তায় সাইকেল চালাতে দেখা যেত। কিন্তু সম্প্রতি কড়া নিরাপত্তার জন্য আর সেভাবে ফাঁকা রাস্তায় দেখা যায় না তাঁকে। তাই মন খারাপ 'ভাইজান'-এর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া