মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | আর লুকোচুরি নয়, দূরত্ব মিটিয়ে এবার নতুন অধ্যায় শুরুর সুখবর দেবেন প্রতীক-সোনামণি? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Arpita Das ২৮ জুলাই ২০২৫ ১৩ : ১৮Snigdha Dey

আর তো নয় বেশি দিন, মিলব এবার দু'জনে.. 'মিলন তিথি'র সেই জনপ্রিয় গান যেন আজ টলিউডের এই 'লাভ বার্ডস'দের জন্যই। আর লুকিয়ে প্রেম নয়, সরাসরি নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আনলেন সোনামণি সাহা ও প্রতীক সেন। তবে কি খুব শীঘ্রই চার হাত এক করতে চলেছেন এই জুটি? অনেকেই ভাবতে শুরু করেছেন তেমন কথা। তবে এই জুটির মধ্যে শুধুই যে প্রেম এমনটা নয়, অনেক বিরহ-বেদনা, মান-অভিমানের পালা পেরিয়ে অবশেষে একসঙ্গে অনুরাগীদের প্রিয় 'সোনাতিক' জুটি।

 

 

প্রতীক এবং সোনামণি দু'জনেই এখন ভিন্ন ধারাবাহিকে ব্যস্ত। কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসায় প্রতীক অভিনীত 'উড়ান'। এখন জি বাংলার 'দাদামণি' হয়ে ফিরেছেন তিনি। অন্যদিকে চলছে সোনামনির 'শুভ বিবাহ'। 'মোহর' ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে দু'জনকে আর একসঙ্গে সেভাবে দেখা যায়নি। দূরত্ব বেড়েছিল দু'জনের মধ্যেই। এমনকি অনুরাগীরাও জানতেন তাঁদের আর কথা হয়না। যদিও এই দূরত্বের কারণ কেউ জানতেন না। 

 

আরও পড়ুন: নতুন করে জুটি বাঁধছেন সব্যসাচী চৌধুরী! টলিপাড়ার কোন নায়িকার সঙ্গে 'গোপনে' নতুন শুরু করলেন? 

 

তবে স্টার জলসার এক বিশেষ অনুষ্ঠানে আবার বহুদিন বাদে একসঙ্গে দেখা যায় প্রতীক-সোনামণিকে। শুধু তাই নয় অনুষ্ঠানে দু'জনে ভিন্ন জায়গায় বসলেও একে অপরের কাছে এসে কথা বলেন তাঁরা। আবার একসঙ্গে দেখা যায় 'মোহর' জুটিকে। একে অপরকে নিয়ে মজাও করতে থাকেন তাঁরা। সেদিনই কি তবে প্রথম নিজেদের মধ্যে দূরত্ব মুছেছিলেন সোনামণি ও প্রতীক? তা যদিও জানা যায়নি। 

 

অবশ্য এরপর থেকেই একসঙ্গে দেখা যেতে শুরু করে এই জুটিকে। ধারাবাহিক চলাকালীন তাঁরা কাছাকাছি এলেও কখনও এই বিষয়ে মুখ খোলেননি, আলাদা করে বুঝতেও দেননি কিছু। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে একে অপরের সঙ্গে কাটানো দারুন সব মুহূর্তের ছবি ভাগ করে নেন দু'জনেই। শোনা যাচ্ছে প্রায়ই একসঙ্গে সময় কাটান তাঁরা, এমনকি সোনামণির জন্মদিনে অভিনেত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন প্রতীক। দিয়েছিলেন বিশেষ উপহারও। আগে তাঁদের মধ্যে সম্পর্ক থাকলেও কখনওই ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে আনেননি প্রতীক বা সোনামণি। 

এমনকি নিজেকে প্রেমের কথা স্বীকারও করতেন না। তবে এখন তাদের পোস্টে স্পষ্ট, সব দূরত্ব মিটিয়ে খুল্লাম খুল্লা প্রেম করছেন দু'জনে। দু'জনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে সোনামণি লিখেছেন, ' তুমসা হামসা'। তাঁদের প্রেম এইভাবে প্রকাশ্যে আনায় অনেকেই ভাবতে শুরু করেছেন এবার কি তাহলে জীবনে নতুন অধ্যায় শুরুর কথা ভাবছেন এই জুটি? সমাজমাধ্যমে নানা পোস্ট করলেও সরাসরি এই বিষয়ে কোনও কথা বলেননি সোনামণি ও প্রতীক। 

 


তারকাদের মধ্যে প্রেম বিয়ে ও বিচ্ছেদের কথা এখন প্রায়ই শোনা যায়। বর্তমানে বিয়ে ভাঙছে একাধিক তারকাদের। তবে বিচ্ছেদের পর আবার কাছাকাছি এসেছেন এমন তারকাও আছেন। টলিউড ও বলিউডে তার উদাহরণ একাধিক। প্রতীক ও সোনামণির ক্ষেত্রে বোধহয় তেমনটাই। আগের থেকে এখন অনেকটা কাছাকাছি এই দুই তারকা। নিজের অতীত কখনওই লুকিয়ে রাখেননি সোনামণি, অল্প বয়সে বিয়ে এবং বিচ্ছেদ - সেই খারাপ অতীত নিয়ে কথা বলতে না চাইলেও সকলেই জানেন এই কথা। তবে মনের মানুষের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করুক সোনামণি, অনুরাগীরা চান তাই। সেই সুখবরের অপেক্ষায় এখন রয়েছেন প্রতীক-সোনামণির অনুরাগীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া