মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ২৮ জুলাই ২০২৫ ১২ : ৪৮Snigdha Dey
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বরুণের নতুন নায়িকা
'বর্ডার ২' ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা। এই ছবির শুটিং সদ্যই শেষ হয়েছে। ছবিতে রয়েছেন বরুণ ধাওয়ান, অহন শেট্টি, দিলজিৎ দোসাঞ্জের মতো তারকারা। এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যেতে চলেছে এক নতুন মুখকে। নবাগতা মেধা রানার বলিউড অভিষেক হতে চলেছে এই ছবির হাত ধরে। কিছুদিন আগেই জল্পনা রটেছিল যে, একাধিক পাক তারকাদের সঙ্গে অভিনয় করায় নাকি দেশাত্মবোধক সিনেমা ‘বর্ডার ২’ থেকে বাদ পড়েছেন দিলজিৎ। তবে একটি ভিডিও শেয়ার করে সেই জল্পনাযজ্ঞেই জল ঢেলেছিলেন পাঞ্জাবি সুপারস্টার। ‘বর্ডার ২’ সিনেমার সেট থেকে ভিডিও পোস্ট করে অভিনেতা বুঝিয়ে ছিলেন যে, তিনি বাদ পড়েননি। এবার ভালয় ভালয় শেষ হল সেই ছবিরই শুটিং। দিলজিতের 'বর্ডার ২' ছবির শুটিং শেষ হতেই শুটিং ফ্লোরে চলল উদযাপন, দেদার মিষ্টিমুখ। কয়েকদিন আগে সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে, সহঅভিনেতা বরুণ ধাওয়ান ও অহন পাণ্ডের সঙ্গে সেলিব্রেশন মুডে দিলজিৎকে। হাতে রয়েছে একটি মিষ্টির বাক্স। আর তাতে রয়েছে সুস্বাদু লাড্ডু। যা অহন ও বরুণকে খাইয়ে দেন দিলজিৎ। শুধু তাই নয় শুটিং শেষের আনন্দে একে অপরকে জড়িয়েও ধরেন।
সিদ্ধিবিনায়কের দর্শনে সিদ্ধার্থ

বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা। কন্যা সন্তানের জন্ম দিলেন কিয়ারা আডবানি। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং বন্ধ রেখেছিলেন কিয়ারা। মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অভিনেত্রী। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে নজির গড়েছিলেন তিনি। চলতি বছরের শুরুতেই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির ঘরে খুদে সদস্য আসার খবর এসেছিল। সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। ওই পোস্টে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এ ভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, "আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।" সিদ্ধার্থ-কিয়ারা হাসপাতাল থেকে মেয়েকে বাড়িতে এনেছেন একেবারে রাজকীয় আয়োজনে। তবে পাপারাজ্জিদের মিষ্টি পাঠিয়ে অনুরোধ করেছেন, যেন একরত্তির ছবি না তোলা হয়। মেয়েকে আড়ালেই রাখতে চান তাঁরা। এবার মাকে নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গেল সিদ্ধার্থকে। কন্যা সন্তান আসার খুশিতেই নতুন বাবার এই আয়োজন তা বোঝাই যাচ্ছে।
শাহরুখকেও পিছনে ফেলল অহন!
'সাইয়ারা'র বক্স অফিসে সাফল্য দেখে পিছু হটছে একের পর এক ছবি। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন অহন পাণ্ডে ও অনিত পাড্ডা। ছবির পাশাপাশি এই জুটিকেও দর্শক বিপুল ভালবাসা দিয়েছেন। ছবির সাফল্যের সঙ্গে দর্শকের মুখে এখন একটাই নাম অহন পাণ্ডে। অহন, অনন্যা পাণ্ডের কাকার ছেলে। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আলানা পাণ্ডের ভাই সে। মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে 'সাইয়ারা'। বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! এই ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন বলি তারকারাও। এখনও পর্যন্ত এই ছবির বক্স অফিসে আয় ২৪৭.২৫ কোটি টাকা।

যা শাহরুখ খানের ব্লকবাস্টার হিট রোমান্টিক ছবিকেও পিছনে ফেলে দিয়েছে। শাহরুখ-দীপিকার 'চেন্নাই এক্সপ্রেস'-এর মোট আয় ছিল ২২৭ কোটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি