মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood actor Saheb Bhattacharya breaks silence on viral video calls it AI-manipulated clip

বিনোদন | ‘আপত্তিকর ভাইরাল ভিডিও’ নিয়ে এই প্রথমবার মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য! ফাঁস করলেন নেপথ্যে রয়েছে কারা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ২৭ জুলাই ২০২৫ ১৯ : ৪৫Rahul Majumder

বাংলার ছোটপর্দার বেশ পরিচিত মুখ অভিনেতা সাহেব ভট্টাচার্য। ‘সারেগামাপা’ থেকে শুরু করে ‘কথা’ ধারাবাহিকে ‘অভি’ চরিত্রে তার অভিনয় দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি অভিনেতাকে নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। কিছুদিন আগে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে সাএক ব্যক্তিকে। ওই ব্যক্তি নাকি আদতে সাহেব ভট্টাচার্য -এমনই দাবি তুলছে নেটিজেনদের একাংশ!  আর তারপরেই ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। কেউ কেউ যেমন সরাসরি সমালোচনা করছেন। আবার কেউ বলছেন, এটি মোটেই সাহবে ভট্টাচার্য নয়, বরং কৃত্তিম মেধা (এআই) প্রযুক্তির অপব্যবহার। কারণ এআই এবং ডিপফেক  প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই এরকম বাস্তবসম্মত ভিডিও তৈরি করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, সাহেবের ক্ষেত্রেও হয়তো এরকম কিছু ঘটেছে।

 

এতদিন পর্যন্ত এই নিয়ে সাহেব কোনও মন্তব্য না করলেও এবার মুখ খুললেন। দৃঢ়ভাবে জানালেন, তিনি মোটেই ওই ভিডিওতে থাকা ব্যক্তি নন। সম্পূর্ণ কৃত্তিম মেধা দিয়ে তৈরি করা হয়েছে সেই ভিডিও। এককথায়, ‘সম্পূর্ণ ভুয়ো!’ আরও জানান, ইতিমধ্যেই তিনি কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন। তদন্ত চলছে এবং যাঁরা এই 'ষড়যন্ত্র'-এর নেপথ্যে রয়েছে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

 

তা কেন তাঁর নাম জড়াল এরকম ঘটনায়? অভিনেতার কথায় -“গত ২০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। যেমন বহু মানুষের ভালবাসা পেয়েছে, আশীর্বাদ পেয়েছি তেমন উল্টোটাও পেয়েছি। আমি প্রত্যম নই, যখনই কেউ ভালভাবে এগোনোর চেষ্টা করে তাঁকে টেনে নামাতে চেষ্টা করা হয়। আগেও বহু অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এরকম হয়েছে। একে প্রযুক্তির অপব্যবহার ছাড়া আর কী বলব! আমাদের দুর্ভাগ্য!  তবে এসব করে লাভ হবে না। আমার কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবন -কোথাওএতটুকুও ছাপ ফেলেনি এই ঘটনা! আমি সস্তার প্রচার কোনওদিনও চাইনি বলে এই বিষয়ে মুখ খুলিনি। আজও কেবল এইটুকুই বলতে পারলাম কারণ পুলিশি তদন্ত চলছে। এর থেকে বেশি কিছু বলা আমার বারণ। তবে হ্যাঁ, অপরাধীরা শাস্তি পাবে, খুব দ্রুত ধরা পড়বে। পুলিশের তরফে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে,আমি দু’বার লালবাজারে গিয়েছি। এসব যারা করে, তারা ভুলে যায় আজকের দিনে এসব করে পার পাওয়া যায় না। দ্রুত ধরা ফেলা হয়। আবার জোর গলায় বলছি, যারা এই কাণ্ডটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবেই!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া