মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৭ জুলাই ২০২৫ ১৮ : ৪৩Rahul Majumder
অনুষ্কা শর্মার কামব্যাক ছবি ‘চাকদহ এক্সপ্রেস’ নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল ২০২২ সালে ঘোষণার পর থেকেই। ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী-র জীবনের উপর ভিত্তি করে তৈরি এই স্পোর্টস বায়োপিক নিয়ে তুমুল আগ্রহ ছিল দর্শকমহলে। কিন্তু দু’বছর কেটে গেলেও এখনও ছবি মুক্তির কোনও হদিশ নেই। না প্রচার, না রিলিজ আপডেট—সব কিছুতেই নীরবতা পালন করছে নির্মাতারা। ২০২২ সালে ‘চাকদহ এক্সপ্রেস’ ছবির শুটিং করতে কলকাতায় বেশ কয়েক দিন ছিলেন অনুষ্কা। সেই সময় অভিনেত্রীর সঙ্গে ঝুলনকেও দেখা যায়। এ ছবিতে অনুষ্কার কোচের ভূমিকায় অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য।
তবে এবার মুখ খুললেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এবং স্পষ্ট করে জানালেন—তিনি নিজেও জানেন না এই ছবি কোথায় আটকে আছে! “অনুষ্কার কেরিয়ারের সেরা অভিনয় এই ছবিতে”— অকপট দিব্যেন্দু।
সম্প্রতি,দেওয়া সাক্ষাৎকারে দিব্যেন্দু বলেন, “আপনারা বুঝতেই পারবেন না, আমি নিজেই কতটা অধীর অপেক্ষায় আছি এই ছবির মুক্তির জন্য। ছবিটা অসাধারণ হয়েছে। আমি পরিচালকের (প্রসিত রায়) বাড়িতে ছবির অসম্পূর্ণ ভার্সন দেখেছি—আর সেটা আমাকে একেবারে মুগ্ধ করে দিয়েছিল।” দিব্যেন্দু এও বলেন, “অনুষ্কার অভিনয় দেখে আমি স্তব্ধ। এটা সম্ভবত ওর কেরিয়ারেরএখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স।”
তাহলে কি ঝুলনের বায়োপিক বাতিল? এই প্রশ্নের জবাবে দিব্যেন্দু বলেন— “সত্যি বলতে কী সেটাও আমার জানা নেই। জানতে পারলে নিশ্চয়ই বলতাম। কিন্তু এখন ক্লিন স্লেট একদিকে, আর নেটফ্লিক্স আরেকদিকে—ওদের মধ্যে যে ঠিক কী চলছে, সেটাই কেউ জানে না।”
‘জিরো’ র পর অনুষ্কার কামব্যাক হবে বলিউডে এই ছবির সুবাদে। কিন্তু প্রশ্ন উঠেছে, সেটা ঠিক কবে? কারণ ২০১৮ সালে শাহরুখ খানের সঙ্গে করা ‘জিরো’ ছবির পর বহুদিন বড়পর্দায় অনুপস্থিত অনুষ্কা। ‘চাকদা এক্সপ্রেস’ তাই ছিল তাঁর প্রত্যাবর্তনের ঝলমলে ঘোষণা। প্রযোজক ছিলেন অনুষ্কার ভাই কর্ণেশ শর্মা, তাঁর প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মস-এর ব্যানারে। কিন্তু এরপরই ঘটে যায় এক টেকনিক্যাল বিপর্যয়। ২০২৩ সালে ক্লিন স্লেট ও নেটফ্লিক্সের মধ্যে পার্টনারশিপ ভেঙে যায়। যার জেরে থমকে যায় একাধিক প্রোজেক্ট— এবং সেই তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম ‘চাকদহ এক্সপ্রেস’।
তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ক্লিন সিলেট ফ্লিমস নাকি নেটফ্লিক্স থেকে ছবির স্বত্ব কিনে নিয়ে অন্য কোনও ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার পরিকল্পনায় রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে ক্লিন স্লেট প্রযোজনা সংস্থা কিংবা নেটফ্লিক্স—কারোর তরফেই কোনও আনুষ্ঠানিক ঘোষণা অথবা বিবৃতি প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, অনুষ্কা শর্মা ও তাঁর ভাই কর্ণেশ শর্মা জুটি বেঁধে ২০১৩ সালে প্রযোজনা সংস্থা তৈরি করেন। তাঁরা ‘বুলবুল’ ও ‘কালা’র মতো ছবি প্রযোজনাও করেছেন। সম্প্রতি তাঁদের প্রযোজিত ক্রাইম থ্রিলার সিরিজ ‘কোহরা’ সমালোচক মহলে প্রশংসা আদায় করে নেয়।এই অনিশ্চয়তা আরও বাড়িয়েছে অনুরাগীদের উদ্বেগ।
ছবির ঘোষণার সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকা ‘চাকদহ এক্সপ্রেস’ এখন যেন এক রহস্যে মোড়া নাম। ছবির প্রথম ঝলক, শুটিংয়ের নানান মূহুর্তের ছবি, মাঠে অনুষ্কার ট্রেনিং—সবই হয়েছিল ধামাকা কায়দায়। কিন্তু এখন শুধু ই নিঃস্তব্ধতা। এমনকী অভিনেতারা নিজেরাও জানেন না কবে আসবে ছবির মুক্তির তারিখ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি