মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | রাগ-রাগিনীর সন্ধানে আসছে 'রবি রাগ পথে', রবি ঠাকুরের সৃষ্টির অন্বেষণে তেজেন্দ্র নারায়ণ, শ্রীকান্ত আচার্য ও জয় গোস্বামী

নিজস্ব সংবাদদাতা | ২৭ জুলাই ২০২৫ ১৭ : ১১Snigdha Dey

সামনেই ২২শ্রাবণ। এই পৃথিবী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় নেওয়ার সেই দিন। কিন্তু বাঙালির মননে এবং সংষ্কৃতিতে যে রবীন্দ্রনাথ অমর! রবীন্দ্রনাথের মৃত্যু নেই!  তাঁর অগাধ প্রতিভা-ভাণ্ডার থেকে মণি- মানিক্য বাঙালি তাই আজও খুঁজে চলেছে। এই খোঁজ বিরামহীন। রবীন্দ্রনাথকে খুঁজতে গিয়েই এমনই এক নতুন পথের সন্ধান পেয়েছেন এই সময়কার তিন গুণী শিল্পী-‌পদ্মশ্রী পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শ্রীকান্ত আচার্য এবং কবি জয় গোস্বামী। 

 

 

 

এই খোঁজের নাম তাঁরা দিয়েছেন 'রবি রাগ পথে'। নামকরণটির কৃতিত্ব কবি জয় গোস্বামীর। আগামী ৯ আগস্ট জি ডি বিড়লা সভাঘরে সন্ধ্যে সাড়ে ছটায় রবীন্দ্রনাথকে নতুন আলোয় খোঁজার পথ  দেখাবেন এই তিন দিকপাল। নিঃসন্দেহে বাঙালি তাঁর নিরন্তর রবীন্দ্রনাথ-চর্চায় এক নতুন পথের দিশা পেতে চলেছেন।

 

 

'রবি রাগ পথে' শুধুমাত্র একটি আর-পাঁচটা রাবীন্দ্রিক অনুষ্ঠান নয়, রবীন্দ্রনাথকে নিয়ে তিন শিল্পীর গভীর অন্বেষণ। পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শ্রীকান্ত আচার্য এবং কবি জয় গোস্বামী-এই তিন জনের সাধনভূমি একেবারে ভিন্ন। তেজেন্দ্র নারায়নের ক্ষেত্রে এই ভূমি সরোদ, শ্রীকান্ত আচার্যের ক্ষেত্রে কন্ঠ এবং জয় গোস্বামীর ক্ষেত্রে ভাষা। এই তিন শিল্পী রবীন্দ্র-অন্বেষণে এমন কি আকর খুঁজে পেলেন যে তাঁরা ৯ আগস্টের সন্ধ্যায় একটা ত্রিভুজ তৈরি করবেন?

 

 

 

 

এই আকর হল রাগ-রাগিনীর পথে রবীন্দ্রনাথের গানের বিস্তার। রাগপথে এই বিস্তারের  অন্বেষণ তিন শিল্পীকে এক সুতোয় বেঁধে দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ। রাগ-রাগিনীর নানা বাঁকে রবীন্দ্রনাথের গান কীভাবে আলো ফেলেছে সেই নিয়েই অনুষ্ঠান 'রবি রাগ পথে'। অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথের গান শোনাবেন শ্রীকান্ত আচার্য, সেই গানের আধারিত রাগ বাজিয়ে শোনাবেন পদ্মশ্রী পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। এখানে জয় গোস্বামী সূত্রধর। তিনি রবীন্দ্রনাথের রচনা পাঠ করে কী ভাবে রাগ পথে রবীন্দ্রনাথের গান আলো ফেলেছে তা মিলিয়ে দেবেন, সেটাই এই অনুষ্ঠানের প্রধান চমক। 

 

 

'রবি রাগ পথে' নিয়ে পন্ডিত তেজেন্দ্র নারায়ন বলেন, "এই অনুষ্ঠানে আমি সরোদে কোনও রবীন্দ্রসঙ্গীত বাজাবো না, রবীন্দ্রনাথের গান যে রাগে আধারিত সেই রাগ বাজাবো। আসলে অনেকেই ভাবেন রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে রাগ সঙ্গীত না বুঝলেও চলবে। সেটা কিন্তু একদমই ঠিক নয়। রবীন্দ্রনাথের গানে কিছু কিছু জায়গায় রাগের এমন বিস্তার আছে, সেই রাগ না বুঝলে,না বিশ্লেষণ করলে কিন্তু ওই গান অনুভব করে ঠিকভাবে গাওয়া খুব মুশকিল। রবীন্দ্রনাথের গানে রাগের যে ব্যবহার তা এক বিস্ময়, সেই নিয়ে শুধু একটা 'রবি রাগ পথে' যথেষ্ট নয়। অজস্র অনুষ্ঠান করা যায়।" 

 

আরও পড়ুন: 'লীনাআন্টির স্ক্রিপ্টে এগিয়ে চললাম বাবা..'-নতুন কাজ শুরুর আগে অভিষেক চট্টোপাধ্যায়ের স্মৃতি আগলে আর কী বললেন মেয়ে সাইনা?

 

শ্রীকান্ত আচার্যের কথায়, "আমার তো মনে হয় রাগ সঙ্গীত নিয়ে রবীন্দ্রনাথ যা পরীক্ষা নিরীক্ষা করেছেন আর কেউ এমন করেননি। রবীন্দ্রনাথের গানে রাগ সঙ্গীত আর কাব্য যে ভাবে মিলেমিশে আছে তা বিশ্লেষণ করলে সত্যিই বিস্ময় জাগে।"

 

 

রাগ রাগিনীর পথে রবীন্দ্রনাথের গান নিয়ে নতুন আলোর সন্ধান দেবেন এই সময়কার তিন উজ্জ্বল নক্ষত্র। সেই পথের পথিক হতে চান বাঙালিরাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া