মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

War 2 budget hits 400 crore rupees while Hrithik Roshan get record breaking fees

বিনোদন | ‘ওয়ার ২’-র যুদ্ধ শুধু পর্দায় নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও! ৫০ কোটি টাকার পাশাপাশি ফাঁস হৃতিকের গোপন চুক্তি

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৭ জুলাই ২০২৫ ১২ : ৪৭Rahul Majumder

বলিউডের যুদ্ধমঞ্চে আবার নামছেন মেজর কবীর! হৃতিক রোশন ফিরছেন বড়পর্দায় তাঁর আইকনিক চরিত্রে। কিন্তু এবার শুধু পর্দার যুদ্ধ নয়—এর নেপথ্যে চলছে বিশাল আর্থিক লড়াইও। অয়ন মুখার্জির পরিচালনায় তৈরি হতে চলেছে 'ওয়ার ২', আর যশরাজ ফিল্মসের এই ব্লকবাস্টারে বাজেট গিয়েছে আকাশছোঁয়া—প্রায় ৪০০ কোটি টাকা। বলিউডে এটিই হতে চলেছে অন্যতম ব্যয়বহুল ছবি।

 

‘ওয়ার ২’ থেকে হৃতিকের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠতে পারে! খবর, হৃতিক রোশনকে হাতেগরম পারিশ্রমিক হিসেবে নাকি দেওয়া হয়েছে ৫০ কোটি টাকা, যার সঙ্গে রয়েছে প্রফিট শেয়ারের বিশেষ চুক্তি। অর্থাৎ, সিনেমা মুক্তির পর যদি ছবিটি ভাল ব্যবসা করে, তাহলে তার মুনাফার একটা বড় অংশ হৃতিকের অ্যাকাউন্টেও ঢুকবে। যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া-র সঙ্গে তাঁর এই গোপন চুক্তি ইতিমধ্যেই বলিউডে চর্চার কেন্দ্রে। এমন ব্যাকএন্ড প্রফিট শেয়ারে এখনও পর্যন্ত শাহরুখ খান, সলমন খান, আমির খান-এর নাম থাকলেও, এবার সেই তালিকায় ঢুকে পড়লেন হৃতিক রোশন।

 

পাশাপাশি  জুনিয়র এনটিআরের চমকপ্রদ পারিশ্রমিকও চোখ টেনেছে। এই ছবির সবচেয়ে বড় চমক সম্ভবত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। বলিউডে তাঁর এই গ্র্যান্ড ডেবিউর জন্য যশরাজ ফিল্মস তাঁকে দিয়েছেন ৭০ কোটি টাকা—যা একটি ডেবিউ ছবির জন্য এ যাবৎকালের সর্বোচ্চ পারিশ্রমিক! সূত্রের খবর, তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অ্যাকশন-প্যাকড, এবং তাঁকে ঘিরে নির্মাতাদের রয়েছে আন্তর্জাতিক দর্শকদেরও আকর্ষণের পরিকল্পনা।

 

কিয়ারা, অনিলও রয়েছেন খেলায়। কিয়ারা আদবানি এই সিনেমায় থাকছেন ‘কাব্য লুথরা’ চরিত্রে। পারিশ্রমিক? ১৫ কোটি টাকা! অন্যদিকে অনিল কাপুর, যাঁর চরিত্রটি এখনও গোপন রাখা হয়েছে, তিনি পাচ্ছেন ১০ কোটি টাকা।উল্লেখ্য, ট্রেলারেই বাজিমাত করেছে ‘ওয়ার ২’। মাত্র কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে ‘ওয়ার ২’-এর ট্রেলার। হৃতিকের অগ্নিমূর্তি, এনটিআরের গ্র্যান্ড এন্ট্রি, কেয়ারার স্টাইল আর টানটান থ্রিলারে আগুন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। দর্শকরা এখন থেকেই দিন গুনছেন মুক্তির। 

 

এই যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, কোটি কোটি টাকার সাফল্যের বিরুদ্ধে সময়ের চ্যালেঞ্জ। পর্দার সামনে এক যুদ্ধ, আর পেছনে আরও বড় খেলা। ‘ওয়ার ২’ কি পারবে তার আগের ইতিহাসকে ছাপিয়ে যেতে? একটাই কথা—এই সিনেমার চারপাশে ‘টাকা’ আর ‘তারকা’ দুই-ই গরমে ফুটছে!

 

অন্যদিকে, যশ রাজ ফিল্মস সংস্থা ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, হৃতিক-জুনিয়র এনটিআর-এর দুরন্ত সংঘর্ষটাই হল 'ওয়ার ২'-এর ইউএসপি। তাই ছবি মুক্তির আগে কোনওভাবেই দর্শক যেন হৃতিক ও জুনিয়র এনটিআরকে একসঙ্গে না দেখেন—এই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছে ছবির প্রচার । নিজেদের ছবি নিয়ে বরাবরই যশ রাজ ফিল্মস-এর প্রচার কৌশল একটু অন্যরকম। তাদের স্পাই ইউনিভার্স আগেও এমন একাধিক চমকপ্রদ পদক্ষেপ করেছে, যেমন—‘পাঠান’ মুক্তির আগে কোনও সংবাদমাধ্যমে একটিও সাক্ষাৎকার না দেওয়া, তবুও সেই ছবি বক্স অফিসে ইতিহাস গড়ে। সেই সূত্রের আরও দাবি – ‘ওয়ার ২’তে হৃতিক- জুনিয়র এনটিআরের এই সংঘর্ষ রক্তাক্ত, ধ্বংসাত্মক এবং একেবারে অ্যাকশন-প্যাকড হবে। দর্শক প্রথমে পর্দায় এই শত্রুতা দেখুন, তারপর ক্যামেরার পেছনে তাঁদের বন্ধুত্বের রসায়ন উপভোগ করুন—এটাই যশ রাজ ফিল্মস-এর মূল উদ্দেশ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া