বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: সংবাদসংস্থা মুম্বই ২৬ জুলাই ২০২৫ ১৯ : ৪০Snigdha Dey
বলিউড অভিনেতা সুনীল শেট্টি সম্প্রতি আধুনিক যুগের সম্পর্কের ভঙ্গুর অবস্থার জন্য ভার্চুয়াল দুনিয়াকে দায়ী করলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, আজকাল মানুষ বাস্তব জীবনের চেয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে এতটাই ডুবে থাকে যে সম্পর্কের মধ্যে সত্যিকারের যোগাযোগ ও বোঝাপড়া হারিয়ে যাচ্ছে।
এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে সুনীল বলেন, “বিয়ের আগেই এখন অনেকে বিচ্ছেদের মুখোমুখি হচ্ছে। সম্পর্কগুলোতে আর সেই গভীরতা থাকছে না। এর প্রধান কারণ হল ভার্চুয়াল জগতে মানুষের অতিরিক্ত আসক্তি। মানুষ এখন নিজেকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।”
তিনি আরও বলেন, “আগে সম্পর্কগুলো অনেক দৃঢ় ছিল। কারণ মানুষ একে অপরের সঙ্গে সময় কাটাত, চোখে চোখ রেখে কথা বলত। কিন্তু এখনকার যুগে সোশ্যাল মিডিয়া, চ্যাট অ্যাপ, এবং ভার্চুয়াল কমিউনিকেশনের মাধ্যমে একটা দূরত্ব তৈরি হয়েছে।”
সুনীল শেট্টির মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আবারও বাস্তব জগতের দিকে ফিরে আসতে হবে, মানুষকে সময় দিতে হবে এবং মানসিকভাবে উপস্থিত থাকতে হবে। তিনি জানান, মানুষ এখন এতটাই ডিজিটাল জগতে ডুবে আছে যে বাস্তব জীবনের সম্পর্কগুলোতে আর ধৈর্য, বোঝাপড়া ও সময় দেওয়ার মানসিকতা নেই।
সুনীল বলেন, “আজকাল মানুষ ধৈর্য ধরতে চায় না। বিয়ের পর ছোটখাটো সমস্যায়ও বিচ্ছেদের পথে চলে যায়। বিয়ের আগেই কেউ কেউ আলাদা হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক।”
তিনি আরও বলেন, “ভার্চুয়াল দুনিয়া আজ এমন একটা জায়গায় পৌঁছেছে, যেখানে মানুষ বাস্তবতাকে ভুলে যাচ্ছে। দাম্পত্য জীবনে ঝামেলা হবেই, কিন্তু সেটা কাটিয়ে ওঠার জন্য পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া দরকার। আগে পরিবারগুলো একে-অপরকে সময় দিত, এখন সেই জায়গাটা সোশ্যাল মিডিয়া নিয়ে নিচ্ছে।”
সুনীল শেট্টি জানান, তিনি নিজে দীর্ঘদিন ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন, কারণ তার পরিবারে ভালোবাসা ও বোঝাপড়ার জায়গা আছে। তাঁর কথায়, “যদি স্বামী কাজ করে, স্ত্রী সন্তানদের দায়িত্ব নেয় — এভাবেই ভারসাম্য বজায় রাখতে হয়।”
যদিও এই মন্তব্যের জেরে আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হতে শুরু করেছেন সুনীল। তাঁর এই মন্তব্যে নারী-পুরুষের ভেদাভেদকে স্পষ্ট করেছেন নেটিজেনরা। তাঁর এই মন্তব্যকে ঘিরে চর্চা চললেও, এই বিষয়ে পাল্টা কিছু বলেননি অভিনেতা। এর আগেও নিজের মন্তব্যের জেরে বিপাকে পড়েছিলেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দাবি করেছিলেন, তাঁর মেয়ের মানসিক জোর খুব বেশি। তাই আরামদায়ক অস্ত্রোপচার পদ্ধতিতে সন্তানের জন্ম দিতে চাননি তিনি। বরং প্রসববেদনা সহ্য করেই মেয়ের জন্ম দিয়েছেন। সুনীল বলেন, “এই পৃথিবীতে যখন সকলেই সি সেকশন পদ্ধতিতে আরাম করে সন্তানের জন্ম দিতে চায়, তখন আমার মেয়ে বেছে নিয়েছিল স্বাভাবিক প্রসব পদ্ধতি। আমার মনে আছে, কী ভাবে হাসপাতালে নার্স থেকে শিশুরোগ বিশেষজ্ঞ সকলেই বলেছিলেন অবিশ্বাস্য ভাবে আথিয়া পুরোটা সামলেছে। এটা বাবা হিসাবে এটা আমাকে নাড়া দিয়েছে।" কিন্তু এরপরেই সুনীলের দিকে ধেয়ে এসেছে কটাক্ষের তির।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি